বাংলাদেশ

লেখক মুশতাকের মৃত্যু বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে কথা বলছেন, বেশ কয়েকটি মাইক্রোফোন ও রেকর্ডার সামনে রাখা।. Channel i News – চ্যানেল আই নিউজ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, দেশের বিরুদ্ধে গুজব রটানোর সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে লেখক মুশতাক আহমেদকে গ্রেপ্তার করেছিলো আইনশৃঙ্খলা বাহিনী। কারা হেফাজতে তার মৃত্যুর বিষয়টি তদন্ত করা হবে

চট্টগ্রামের ষোলশহরে পুলিশ সুপার কার্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

তিনি আরো বলেন, কারাগারসহ যেকোন মৃত্যুর ঘটনায় সরকার তদন্ত করে। মুশতাক আহমেদের ঘটনাও তার ব্যতিক্রম হবে না।

এছাড়া সম্প্রতি আল জাজিরায় প্রকাশিত ষড়যন্ত্রমূলক কথিত প্রতিবেদনের সঙ্গে দেশের কেউ জড়িত আছে কি না, সে ব্যাপারেও খোঁজ খবর করা হচ্ছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

বিষয়:মুশতাক আহমেদ লেখক মুশতাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…