বাংলাদেশ

কারাবন্দী অবস্থায় লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভ

কারাবন্দী লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কারাবন্দী অবস্থায় লেখক মুশতাকের মৃত্যুর প্রতিবাদে বিভিন্ন মানুষ বিক্ষোভ করছে, অনেকের মুখে মাস্ক।. Channel i News – চ্যানেল আই নিউজ

ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দী অবস্থায় লেখক কার্টুনিস্ট মুশতাক আহমেদের মৃত্যুর প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য ও শাহবাগ মোড়ে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন প্রগতিশীল ছাত্র সংগঠনের নেতাকর্মীরা।

শুক্রবার এ বিক্ষোভে তারা ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করা, এই আইনে আটকদের মুক্তি প্রদান ও মুশতাক আহমেদের মৃত্যুর তদন্তের দাবি জানিয়েছেন।

শাহবাগ মোড় অবরোধের আগে আজ বেলা ১১টার পর বাম ছাত্রসংগঠনগুলোর নেতা-কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্র (টিএসসি) এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি শাহবাগ ও পরীবাগ মোড় ঘুরে শাহবাগে ফিরে আসে।

এসব দাবিতে সন্ধ্যায় মশাল মিছিল ও পহেলা মার্চ স্বরাষ্ট্রমন্ত্রীর কার্যালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছেন বিক্ষোভকারীরা।

লেখক মুশতাক আহমেদ (৫৩) গতকাল বৃহস্পতিবার রাতে মারা যান। তিনি গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে ছিলেন।

বিষয়:কার্টুনিস্ট ডিজিটাল নিরাপত্তা আইন লেখক মুশতাক

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…