চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

লেখক মুশতাকের মৃত্যুতে আর্টিকেল নাইনটিনের নিন্দা, তদন্ত দাবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০৫ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২১
বাংলাদেশ
A A

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় কারাবন্দী লেখক মুশতাক আহমেদের মৃত্যুতে আর্টিকেল নাইনটিন তীব্র নিন্দা জানিয়েছে। পাশাপাশি এই মৃত্যুর তদন্ত দাবি করছে। অন্যদিকে কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরসহ দেশে ডিজিটাল নিরাপত্তা আইনে কারাবন্দীদের মুক্তি চেয়েছে সংগঠনটি।

বিবৃতিতে বলা হয়: ‘‘মুশতাক আহমেদের পিতা আবদুর রাজ্জাক জানান, ২৫ ফেব্রুয়ারি রাত ৯টার দিকে টেলিফোনের মাধ্যমে কারাগার থেকে মুশতাকের মৃত্যুর খবর তাদের জানানো হয়। ২৩ ফেব্রুয়ারি মুশতাককে আদালতে হাজির করা হয়। ওই দিন আদালতে আমার ভাতিজা মুশতাকের সঙ্গে কথা বলেছিলো। সে সময়ে সে সুস্থ ছিল।”

কারা কর্তৃপক্ষের বরাতে যুক্তরাজ্যভিত্তিক এই আন্তর্জাতিক মানবাধিকার সংস্থার বিবৃতিতে জানানো হয়: ‘মুশতাক আহমেদ বৃহস্পতিবার সন্ধ্যার দিকে কারাগারের ভেতরে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে জেল হাসপাতালে নেয়া হয়। পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক পরীক্ষ-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করেন।’

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে জাতির জনক, মুক্তিযুদ্ধ ও করোনাভাইরাস মহামারি সম্পর্কে গুজব ছাড়ানো ও রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ও সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে ২০২০ সালের ৬ মে লেখক মুশতাক আহমেদ, কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরকে র‌্যাব গ্রেফতার করে। সেই সময় থেকে লেখক মুশতাক আহমেদ কারাবন্দী ছিলেন।

বিবৃতিতে আর্টিকেল নাইনটিন জানায়: ‘কার্টুনিস্ট কিশোরের পারিবারিক সূত্রে জানা যায়, কারাবন্দী কার্টুনিস্ট আহমেদ কবির কিশোরের শারীরিক অবস্থা ভালো না। তার ডায়াবেটিস উচ্চ মাত্রায় থাকায় তিনি এমনিতেই ঝুঁকির মধ্যে রয়েছেন। তার বাম কানে ইনফেকশন, এখন আর বাম কানে শোনেন না তিনি। তার বাম পায়েও ইনফেকশন আছে। বেশি দূর হাঁটতে হলে তাকে অন্যের সাহায্য গ্রহণ করতে হয়। কিশোরের উপর নির্যাতন হয়েছে বলে কিশোর তার পরিবারকে জানিয়েছেন।’

আর্টিকেল নাইনটিন বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার পরিচালক ফারুখ ফয়সল বলেন: ‘নিপীড়নমূলক আইন ডিজিটাল নিরাপত্তা আইনে আটক ও কারাবন্দী অবস্থায় মৃত লেখক মুশতাক আহমেদের মৃত্যুর তদন্ত দাবি করছি। পাশাপাশি অসুস্থ কার্টুনিষ্ট আহমেদ কবির কিশোরের নিঃশর্ত মুক্তি ও সুচিকিৎসার জোড় দাবি জানাচ্ছি।’

Reneta

ফারুখ ফয়সল আরও বলেন: ‘আমাদের পর্যবেক্ষণে দেখছি ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে মানুষের বাক্ স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা, গণমাধ্যামের স্বাধীনতাকে রুদ্ধ করা হচ্ছে। করোনা মহামারির সময়ে সাংবাদিক, শিক্ষাবিদ, মানবাধিকারকর্মী, আইনজীবী, ছাত্রসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের বিরুদ্ধে হয়রানিমূলক এই কালো আইনের যথেচ্ছা ব্যবহার পরিলক্ষিত হয়। এই আইনটি দেশে চলমান মানবাধিকার লঙ্ঘন প্রক্রিয়ার বড় অংশ হিসাবে আমাদের পর্যবেক্ষণে উঠে এসেছে। আর্টিকেল নাইনটিন শুরু থেকেই এই আইনটি পরিবর্তনে সরকারের প্রতি আহবান জানিয়ে আসছে। তবে পরিবর্তনের কোন উদ্যোগ এখনও সরকারের পক্ষ থেকে গ্রহণ করা হয়নি। ফলে, আইনটি পরিবর্তনে এখনই জাতীয় মানবাধিকার কমিশন, আইন কমিশন, বার কাউন্সিলসহ মানবাধিকার সংগঠণগুলোর সম্মিলিত উদোগ নেয়া জরুরি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আর্টিকেল নাইনটিনলেখক মুশতাক
শেয়ারTweetPin

সর্বশেষ

ঠিক বছর ঘুরে এবার ছোট পর্দায় নীলচক্র!

মে ১৯, ২০২৬

গাইবান্ধায় পিকআপ-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ২

মে ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চীফ হুইপের সঙ্গে মার্কিন প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

মে ১৯, ২০২৬

আলোচনায় ১ হাজার ১০০ কেজি ওজনের গরু ‘রিকিশি’

মে ১৯, ২০২৬

বর্তমানে গণমাধ্যম ব্যবস্থাপনায় কিছু সমস্যা রয়েছে: তথ্যমন্ত্রী

মে ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT