চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কামু: দ্য অরিজিনাল আর্টিস্ট!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৬ অপরাহ্ণ ০১, আগস্ট ২০১৮
বিনোদন
A A

কামরুজ্জামান কামু। কবিতার মানুষ তিনি। বেশকিছু গানও লিখেছেন। এরমধ্যে জনপ্রিয়ও হয়েছে কিছু গান। বিশেষ করে ‘তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও- করি প্রেমের তর্জমা…’ বা ‘তোমার বাড়ির রংয়ের মেলায়, দেখেছিলাম বায়োস্কোপ/ বায়োস্কোপের নেশায় আমায় ছাড়েনা…’ কিংবা ‘রিক্সা কেনো আস্তে চলে না’-এর মতো বহু জনপ্রিয় গানের গীতিকার কামরুজ্জামান কামু। যেগুলো এখনো মানুষের মুখে মুখে শোনা যায়।

কবিতা, গান ছাড়াও নির্মাণের সঙ্গেও আছেন কামু। টিভি প্রোডাকশনেও বেশ কিছু কাজ করেছেন বহু যত্নে। নির্মাণ করেছেন নিজের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দি ডিরেক্টর’। পপি, মারজুক রাসেল অভিনীত ছবিটি যদিও এখনো মুক্তি পায়নি। তবে এসব কিছুর পরিচয় আপাতত ভুলে যেতে চান তিনি। কারণ, কামু এখন অভিনয় নিয়ে ব্যস্ত!

হ্যাঁ, ঠিকই শুনেছেন! অভিনয় নিয়েই ব্যস্ত আছেন কবি, গীতিকার ও নির্মাতা কামরুজ্জামান কামু।

গেল রমজানে তার অভিনীত একটি বিজ্ঞাপন ব্যাপত জনপ্রিয়তা পায়। বিজ্ঞাপনটি ছিলো গ্রামীনফোনের। যে বিজ্ঞাপনে কামুকে একজন বাবার চরিত্রে দেখা যায়। ঈদে যার জন্য অপেক্ষায় থাকে ছোট্ট মেয়ে। কিন্তু অফিসে ব্যস্ততার কারণে ঈদে ছুটি পাননি তিনি। তাই অন্য লোক মারফত মেয়ের জন্য জামা কিনে পাঠায়। কিন্তু বাবা না আসায় মেয়ে নাখোশ! বাবাকে ফোনে জানায়, জামা পছন্দ হয়নি। মেয়ের এমন আবদারে শেষ পর্যন্ত নানা বাধা বিপত্তি উপেক্ষা করে ঈদের আগের রাতে ছুটে আসতে দেখা যায় কামুকে। এমন আবেগ নির্ভর বিজ্ঞাপনে অভিনয় করে প্রশংসিত হয়েছেন কামু। তার কাছে প্রশ্ন ছিলো, এই বিজ্ঞাপনটিই কি তবে অভিনয়ে আপনার মনযোগ দেয়ার কারণ?

এমন প্রশ্নের সোজা উত্তর না দিলেও কামু জানালেন এখন থেকে অভিনয়টা নিয়মিত করতে চান। এমনকি বুধবার সন্ধ্যায় তার অবস্থান জানতে চাইলে তিনি একটি শুটিং স্পটে আছেন বলে জানান! কিসের শুটিংয়ে আছেন তিনি?

‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ নির্মাতা মাহমুদুল ইসলাম

এমন প্রশ্নের উত্তর চ্যানেল আই অনলাইনকে জানালেন নির্মাতা মাহমুদুল ইসলাম। তিনি বললেন, ঈদে চ্যানেল আইয়ে আসছে ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর আটটি নির্মাণ। তারমধ্যে একটির নাম ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’। যেখানে কামরুজ্জামান কামু আছেন লিড রোলে!

Reneta

সত্যিই কি তাই? চ্যানেল আই অনলাইনকে কামু বললেন, হ্যাঁ। এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি নিয়মিত অভিনয় চালিয়ে যাবো। আমিতো অভিনয় করতে চাই। ভালো ভালো ডিরেক্টরদের সাথে কাজ করতে চাই। নতুন করে সিদ্ধান্ত নিয়েছি, ভালো স্ক্রিপ্ট পেলে নিয়মিতই অভিনয়টা করতে চাই। মাহমুদ-এর ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ ছাড়াও আরো কয়েকটা কাজের ব্যাপারে কথা হয়েছে, কিন্তু ফাইনাল কথা কারো সাথেই হয়নি। ভালো গল্প, ভালো চরিত্র, ভালো নির্মাতা পেলে অভিনয়ে থাকবো।

নির্মাতা মাহমুদ জানালেন, ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’-এর শুটিং শুরু হয়েছে বুধবার থেকেই। ঢাকার সূত্রাপুরে। বৃহস্পতিবার সারাদিনও সেখানেই চলবে শুটিং। এরপর ঢাকার বিভিন্ন রাস্তায়, অফিসে হবে শুটিং। আগামী ৫ আগস্ট পর্যন্ত তা চলবে।

এদিকে প্রথম দিনের অভিনয় অভিজ্ঞতা জানিয়ে কামু বলেন, এখন যেহেতু মানসিক ভাবে সিদ্ধান্ত নিয়েছি যে অভিনয়টা করবো তাই আজকের শুটিংটা আমি এনজয় করেছি।

‘দ্য অরিজিনাল আর্টিস্ট’-এর গল্পের আভাস দিয়ে নির্মাতা মাহমুদ জানালেন, একজন মানুষ কখনো মিথ্যে কথা বলে না, কারো খারাপ চায় না। নির্ভেজাল একজন মানুষ। কিন্তু এমন একটা পরিস্থিতি তৈরি হয় যে তার নীতির বাইরে গিয়ে একটা কাজ করতে হবে। এটা নিয়ে তাকে দ্বন্দ্বের মধ্যে পড়তে হয়। না করেও পারছে, আবার ইথিকসের দিকে তাকিয়ে ‘হ্যাঁ’ও করতে পারছে না। মূলত এই দ্যোদুল্যমানতার গল্প হচ্ছে ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’।

‘দ্য অরিজিনাল আর্টিস্ট’-এর কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন কামরুজ্জামান কামু। যেখানে সহ অভিনেতা হিসেবে আছেন ‘আয়নাবাজি’ খ্যাত নায়িকা নাবিলা।

ভিন্ন গল্পের ৮ টি নাটক নিয়ে চ্যানেল আইয়ের পর্দায় ‘ভাই ব্রাদার একপ্রেস’-এ চড়ে আসছেন মোস্তফা সরয়ার ফারুকী। ‘মোস্তফা সরয়ার ফারুকী এবং ভাই ব্রাদার এক্সপ্রেস’ শিরোনামের প্রকল্পের আওতায় বিশেষ নাটক নির্মাণ করবেন ফারকীসহ নয়জন পরিচালক। ‘ভাই ব্রাদার এক্সপ্রেস’-এর মোট নয় নির্মাতা। এরমধ্যে ‘পাতা ঝরার দিন’ নির্মাণ করবেন রেদওয়ান রনি, ‘সোনালী ডানার চিল’ নির্মাণ করবেন আশফাক নিপুন, ‘দ্য অরিজিনাল আর্টিস্ট’ নির্মাণ করবেন মাহমুদুল ইসলাম, ‘পাতলা খান লেনে বাঘ আসিয়াছিলো’ যৌথভাবে নির্মাণ করবেন আব্দুল্লাহ আল মুক্তাদির ও ফাহাদ খান, ‘মডার্ন টাইমস’ যৌথভাবে নির্মাণ করবেন নাজমুল নবীন ও মাহমুদুল হাসান আদনান এবং ‘লিটনের গরিবি ফ্ল্যাট’ নির্মাণ করবেন যৌথ ভাবে মোমিন বিশ্বাস ও লোটাস মজুমদার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অরিজিনাল আর্টিস্টইমপ্রেসকামুচ্যানেল আইফারুকীলিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

আফগানিস্তান ও বসনিয়া-হার্জেগোভিনায় ভূমিকম্প

জুলাই ২, ২০২৬

খামেনির জানাজায় অংশ নিতে ইরানের পথে স্পিকার

জুলাই ২, ২০২৬

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে ৩ বছরের শিশু জীবিত উদ্ধার

জুলাই ২, ২০২৬
ছবি: সংগৃহীত

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

জুলাই ২, ২০২৬
কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

কঠিন থেকে কঠিনতর হচ্ছে যুক্তরাষ্ট্রে অভিবাসন

জুলাই ২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT