ক্রিকেট

কামিন্স কলকাতায়, রাবাদার ঠিকানা পাঞ্জাব

আইপিএল-২০২২ মেগা নিলাম

কলকাতায় কামিন্স ও রাবাদা ক্রিকেটাররা উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতায় ক্রিকেটার কামিন্স ও রাবাদা ম্যাচের পর উদযাপন করছে, বাংলাদেশি ক্রিকেটের গুরুত্বপূর্ণ মুহূর্ত।. Channel i News – চ্যানেল আই নিউজ

অস্ট্রেলিয়ার টেস্ট দলের অধিনায়ক প্যাট কামিন্সকে টেনেছে কলকাতা নাইট রাইডার্স। দিল্লি ক্যাপিট্যালের হয়ে গত কয়েক আসর মাতানো সাউথ আফ্রিকান পেসার কাগিসো রাবাদাকে কিনেছে পাঞ্জাব কিংস।

ব্যাঙ্গালুরুতে অনুষ্ঠিত হচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) এর ১৫তম মেগা আসরের নিলাম। দুইদিনব্যাপী নিলামের প্রথম দিনের বিডে কামিন্সকে সর্বোচ্চ ভিত্তিমূল্য থেকে ৭.২৫ রুপিতে কিনেছে কলকাতা। গতবার সাড়ে ১৫ কোটি রুপির বিনিময়ে কেকেআরের হয়ে আসর মাতিয়েছিলেন এই পেসার।

নিলাম শুরু হওয়ার পর প্রথম বিডে শিখর ধাওয়ানকে টেনেছে পাঞ্জাব কিংস। ভারতের অন্যতম ওপেনারকে দলে টানতে ফ্রাঞ্চাইজিটির খরচ হয়েছে ৮.২৫ কোটি রুপি। প্রোটিয়া পেসার কাগিসো রাবাদাকে দলটি টেনেছে ৯.২৫ কোটি রুপিতে।

ভারতের বোর্ডের পক্ষ থেকে নিলামের জন্য ১২ ও ১৩ ফেব্রুয়ারি নির্ধারণ করা হয়েছে। দুই দিনব্যাপী নিলামে ১০টি ফ্র্যাঞ্চাইজির সামনে থাকছে ৬০০ ক্রিকেটার। যাদের মধ্যে রয়েছে ৩৭৭ জন ভারতীয় ক্রিকেটার এবং ২২৩ জন বিদেশি ক্রিকেটার।

বিষয়:আইপিএল-২০২২ কলকাতা কামিন্স দিল্লি পাঞ্জাব

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…