বাংলাদেশ

কামরুলকে দেশে নিতে তিন পুলিশ কর্মকর্তা সৌদি আরবে

কামরুলকে দেশে নিতে তিন পুলিশ কর্মকর্তা সৌদি আরবে

সিলেটে চাঞ্চল্যকর শিশু হত্যার অন্যতম আসামী কামরুলকে দেশে ফেরৎ নিতে বাংলাদেশ পুলিশের তিন সদস্যের একটি দল আজ সৌদি আরবের রাজধানী রিয়াদ এসে পৌছেছে।

ইন্টারপোল সংশি­ষ্ট বাংলাদেশ পুলিশের উর্দ্ধতন তিন কর্মকতা হলেন মাহবুবুল করিম, মোঃ রহমত উল­াহ ও এস,এফ,এম,নিজাম উদ্দিন। আগামী ১৫ অক্টোবর বৃহস্পতিবার তারা কামরুলকে নিয়ে রিয়াদ থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করবেন।

ইন্টারপোলের মাধ্যমে কামরুলকে দেশে ফেরৎ পাঠাবার সকল প্রক্রিয়া ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে বলে চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন জেদ্দার কনসাল জেনারেল এ,কে,এম, শহিদুল করিম।

রাজন হত্যার পর কামরুল পালিয়ে সৌদি আরব আসে। জেদ্দায় আত্মগোপন করে থাকা অবস্থায় প্রবাসী বাংলাদেশীদের সহায়তায় জেদ্দা বাংলাদেশ কনস্যুলেটের একটি দল কামরুলকে ধরে সৌদি পুলিশের হাতে তুলে দেয়।

সৌদি আরব ও বাংলাদেশের সাথে বন্দি বিনিময় চুক্তি না থাকায় দীর্ঘ প্রক্রিয়া সম্পন্ন করে সৌদি বাদশার অনুমতির মাধ্যম কামরুলকে বাংলাদেশে পাঠানো হচ্ছে। কামরুল বর্তমানে সৌদি পুলিশ হেফাজতে রয়েছে।

বিষয়:শিশু রাজন হত্যা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…