আন্তর্জাতিক

কাবুলে বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করল তালেবান

কাবুলে বিক্ষোভকারীরা তালেবানদের বিরুদ্ধে প্রতিবাদ করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কাবুলে বিক্ষোভকারীরা তালেবানদের বিরুদ্ধে প্রতিবাদে অংশগ্রহণ করছে, রাস্তায় বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনী ও বারbed কাঁটাতার দেখা যাচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের রাজধানী কাবুলে শূন্যে গুলি ছুড়ে এক বিক্ষোভ মিছিল ছত্রভঙ্গ করেছে তালেবান সদস্যরা।

মঙ্গলবার তালেবান বিরোধী ওই মিছিল ছত্রভঙ্গ করতে একাধিকবার শূন্যে গুলি ছুড়েছে তালেবান। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি এই তথ্য নিশ্চিত করেছে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে আসা ভিডিও ক্লিপে গুলির শব্দে মিছিল থেকে লোকজন দৌড়ে পালাতে দেখা যায়। তবে এতে কেউ হতাহত হয়েছে কিনা নিশ্চিত করা যায়নি।

এর আগে গত শুক্র, শনি ও সোমবারও তালেবান বিরোধী বিক্ষোভ মিছিল হয়েছে কাবুলসহ বিভিন্ন জায়গায়।

এছাড়াও কাবুলের পথে বিক্ষোভ করেছে একদল নারী সাংবাদিক ও অধিকার আন্দোলন কর্মী। সম্প্রতি কাবুল ও হেরাতে এ ধরনের বেশ কয়েকটি প্রতিবাদ দেখা গেছে।

মার্কিন সেনা আফগানিস্তান ত্যাগের সঙ্গে সঙ্গে পুরো দেশ দখলে নিলেও পঞ্জশির নিয়ে লড়াই চলছে প্রতিরোধ যোদ্ধা ও তালেবানের। উভয়পক্ষ যদিও এই লড়াইয়ে জেতার ঘোষণা দিচ্ছে। এই প্রেক্ষিতে আজও তালেবান সরকার গঠন করতে পারেনি আফগানিস্তানে। আন্তর্জাতিক স্বীকৃতিও সেভাবে মিলেনি।

বিষয়:আফগানিস্তান তালেবান

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…