চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কান্নায় শুরু, হাসিতে দিন শেষ ফখরুলের

সাইফুল্লাহ সাদেকসাইফুল্লাহ সাদেক
১:১০ পূর্বাহ্ণ ২৭, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A

সোমবার দুপুরটা ছিলো বিএনপি মহাসচিবের জন্য বেদনাবিধূর সময়। বেগম খালেদা জিয়াকে কারাগারে রেখে নির্বাচন করতে হচ্ছে বলে কান্নায় ভেঙে পড়েছিলেন সংবাদ সম্মেলনেই। ক্যামেরার সামনে নিজে কেঁদেছেন। কাঁদিয়েছেন অন্যদেরও। কিন্তু দিনের শেষটা একরাশ হাসি দিয়ে শেষ করলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দুপুরের কান্নার কারণ যদি হয় বেগম খালেদা জিয়া। আর সন্ধ্যার মুখভর্তি হাসির উপলক্ষ্য সদ্য সাবেক হয়ে যাওয়া আওয়ামী লীগ নেতা গোলাম মওলা রনি।

সন্ধ্যায় গুলশান কার্যালয়ে এসে বিএনপিতে যোগদান করেছেন আওয়ামী লীগ দলীয় সাবেক সংসদ সদস্য, কলামিস্ট হিসেবে পরিচিত গোলাম মওলা রনি।

যোগদান করে তিনি বলেন, আমি স্বজ্ঞানে আমার দল আওয়ামী লীগ থেকে এখন থেকে বিএনপিতে যোগদান করলাম। আমি এই দলে থেকে মানুষের সেবা করার জব্য এখানে এসেছি৷ আমি দেশ, দল ও মানুষের জন্য কাজ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবো এবং আজীবন বিএনপির সঙ্গে থাকবো।

আওয়ামী লীগ ছেড়ে গোলাম মওলা রনির বিএনপিতে যোগদানে ফখরুলকে বেশ উৎফুল্ল দেখা গেছে। ঝলমলে চেহারায় সাদরে অভিনন্দন জানান রনিকে।

বলেছেন, কঠিন এই সংগ্রামের দিনগুলোতে গোলাম মওলা রনির মতো জনপ্রিয় ও পরিচিত রাজনীতিবিদ বিএনপিতে যোগদান করায় বিএনপি অত্যন্ত অনুপ্রাণিত।

Reneta

মির্জা ফখরুল এসময় গোলাম মওলা রনির ভূয়সী প্রসংশা করে বলেন, আজকে গৌরববোধ করছি। তার মতো মেধাবী, সমাজ সচেতন মানুষ বিএনপিতে যোগদান করেছেন। তাকে স্বাগত জানাচ্ছি। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে আমি মাত্র কথা বলেছি, তিনি অত্যন্ত আনন্দিত। তিনি রনিকে অভিনন্দন জানিয়েছেন।

রনিকে নমিশন দেয়া হবে কিনা এমন প্রশ্নে ফখরুল বলেন, দল নিশ্চয় তাকে সঠিকভাবে মূল্যায়ন করবে।

তবে এটা সত্য, বিএনপির পক্ষ থেকে পটুয়াখালী-৩ আসন থেকে বিএনপির মনোয়ন দেয়া হয়েছে। এই আসনে বিএনপির পক্ষ আছে আরো ২ জন প্রার্থী। তবে শেষ পযন্ত থাকবে যেকোনো একজনই।

সোমবার বিকেল ৪টা থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয় বিএনপির মনোয়ন চিঠি প্রদান প্রক্রিয়া। একদিনে রংপুর, বরিশাল ও রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার আসনগুলো থেকে মনোনয়ন চিঠি দেয়া হয়। অধিকাংশ আসনে একাধিক প্রার্থী রেখে ধানের শীষের প্রাথমিক মনোনয়নের চিঠি প্রদান শুরু করে দলটি।

শুরুতে দুর্নীতির দুই মামলায় ১৭ বছরের সাজায় কারাগারে থাকা খালেদা জিয়ার ফেনী-১, বগুড়া-৬ ও বগুড়া-৭ আসন থেকে মনোয়ন চিঠি প্রদান করা হয়। তার প্রতিনিধি হিসেবে বগুড়া জেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম এবং চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুর হাতে প্রত্যয়নের চিঠি তুলে দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর শুরু হয় একের পর মনোয়ন চিঠি প্রদান।

বিএনপির পক্ষ মনোনয়নের তালিকা অনুষ্ঠানিকভাবে প্রকাশ করা না হলেও যারা চিঠি পেয়েছেন বলে নিশ্চিত হওয়া গেছে, তাদের নাম সংসদীয় আসন অনুযায়ী প্রকাশ করা হলো নিচে….

রংপুর বিভাগ

পঞ্চগড়

পঞ্চগড়-১: নওশাদ জমির, তৌহিদুল ইসলাম

পঞ্চগড়-২: জাহিদুর রহমান, ফরহাদ হোসেন আজাদ

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও-১: মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও-২: মো. আবদুস সালাম, জুলফিকার মর্তুজা চৌধুরী তুলা

ঠাকুরগাঁও-৩: জাহিদুর রহমান, জিয়াউল ইসলাম জিয়া

দিনাজপুর

দিনাজপুর-১: মঞ্জুরুল ইসলাম, মামুনুর রশিদ চৌধুরী

দিনাজপুর-২: সাদিক রিয়াজ

দিনাজপুর-৩: জাহাঙ্গীর আলম, মোফাজ্জল হোসেন দুলাল

দিনাজপুর-৪: আক্তারুজ্জামান মিয়া, হাফিজুর রহমান সরকার

দিনাজপুর-৫: এ জেড এম রেজওয়ানুল হক, এস এস জাকারিয়া বাচ্চু

দিনাজপুর-৬: মো. লুৎফুর রহমান, সাহিদুল ইসলাম শাহীন

নীলফামারী

নীলফামারী-১: রফিকুল ইসলাম, ন্যান্সি রহমান কবির

নীলফামারী-২: শামসুজ্জামান জামাল, কাজী আক্তার জামান

নীলফামরী-৩: ফাহমিদা ফয়সাল কমেট চৌধুরী

নীলফামারী-৪:

লালমনিরহাট

লালমনিরহাট-১:

লালমনিরহাট-২: সালাউদ্দিন হেলাল

লালমনিরহাট-৩: আসাদুল হাবিব দুলু

রংপুর

রংপুর-১: মোশাররফ হোসেন সুজন

রংপুর-২: ওয়াহিদুজ্জামান মামুন, মোজাফফর আলী

রংপুর-৩: রিটা রহমান (পিপিবি), মোজাফফর আহমদ

রংপুর-৪: এমদাদুল হক ভরসা

রংপুর-৫: সোলায়মান আলম, ডা. মমতাজ

রংপুর-৬: সাইফুল ইসলাম

কুড়িগ্রাম

কুড়িগ্রাম-১: মো. সাইফুর রহমান রানা ও তার স্ত্রী শামিমা রহমান আপন

কুড়িগ্রাম-২: সোহেল হোসনাইন কায়কোবাদ, আবু বকর সিদ্দিক

কুড়িগ্রাম-৩: তাজভীরুল ইসলাম, আবদুল খালেক

কুড়িগ্রাম-৪: আজিজুর রহমান, মোখলেছুর রহমান

রাজশাহী বিভাগ

জয়পুরহাট

জয়পুরহাট-১: ফয়সাল আলিম

জয়পুরহাট-২: ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফা

বগুড়া

বগুড়া-১: মো. শোকরানা

বগুড়া-২:

বগুড়া-৩:

বগুড়া-৪: ডা. জিয়াউল হক মোল্লা

বগুড়া-৫: জি এম সিরাজ

বগুড়া-৬: খালেদা জিয়া

বগুড়া-৭: খালেদা জিয়া

চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ-১: মো. শাহজাহান মিয়া, বেলাল বাকী

চাঁপাইনবাবগঞ্জ-২: আনোয়ারুল ইসলাম

চাঁপাইনবাবগঞ্জ-৩: আবদুল ওয়াহেদ, হারুনুর রশীদ

নওগাঁ

নওগাঁ-১: সালেক চৌধুরী, মোস্তাফিজুর রহমান, মাসুদ রানা

নওগাঁ-২: শামসুজ্জামান খান, খাজা নজিবুল্লাহ চৌধুরী

নওগাঁ-৩: রবিউল আলম বুলেট, পারভেজ আরেফীন সিদ্দিকী জনি

নওগাঁ-৪: শামসুল আলম প্রামানিক, একরামুল বারী টিটো

নওগাঁ-৫: জাহিদুল ইসলাম, নজমুল হক সনি

নওগাঁ-৬: আলমগীর কবির, শেখ রেজাউল ইসলাম

রাজশাহী

রাজশাহী-১: আমিনুল হক

রাজশাহী-২: মিজানুর রহমান মিনু, সাঈদ হাসান

রাজশাহী-৩: মতিউর রহমান মন্টু, শফিকুল হক মিলন

রাজশাহী-৪: আবু হেনা, মো. আবদুল গফুর

রাজশাহী-৫: নাদিম মোস্তফা, নজরুল মণ্ডল

রাজশাহী-৬: আবু সাঈদ চাঁন, নুরুজ্জামান খান মানিক

খুলনা বিভাগ

মেহেরপুর

মেহেরপুর-১: মাসুদ অরুণ

মেহেরপুর-২: আমজাদ হোসেন

বরিশাল বিভাগ

বরগুনা

বরগুনা-১: মতিউর রহমান তালুকদার, নজরুল ইসলাম মোল্লা

বরগুনা-২: নুরুল ইসলাম মনি

পটুয়াখালী

পটুয়াখালী-১: আলতাফ হোসেন চৌধুরী ও তার স্ত্রী সুরাইয়া আক্তার চৌধুরী

পটুয়াখালী-২: শহীদুল আলম তালুকদার, সালমা আলম

পটুয়াখালী-৩: গোলাম মওলা রনি, হাসান মামুন, মো. শাহজাহান,

পটুয়াখালী-৪: এবিএম মোশাররফ হোসেন, মনিরুজ্জামান মুনির

ভোলা

ভোলা-১: আন্দালিব রহমান পার্থ (বিজেপি)

ভোলা-২: হাফিজ ইব্রাহিম, রফিকুল ইসলাম মনি

ভোলা-৩: হাফিজউদ্দিন আহমেদ, কামাল হোসেন

ভোলা-৪: নাজিমউদ্দিন আলম, মো. নুরুল ইসলাম

বরিশাল

বরিশাল-১: জহিরউদ্দিন স্বপন, আবদুস সোবহান

বরিশাল-২: সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, সরফুদ্দিন আহমেদ সান্টু, শহিদুল হক জামাল

বরিশাল-৩: জয়নুল আবেদীন, সেলিমা রহমান

বরিশাল-৪: মেজবাহ উদ্দিন ফরহাদ, রাজীব আহসান

বরিশাল-৫: মজিবর রহমান সারওয়ার, এমাদুল হক চাঁন

বরিশাল-৬: আবুল হোসেন খান, রশিদ খান

ঝালকাঠি

ঝালকাঠি-১: শাহজাহান ওমর

ঝালকাঠি-২: রফিকুল ইসলাম জামাল, ইসরাত সুলতানা ইলেন ভুট্টো, জেবা খান

পিরোজপুর

পিরোজপুর-১: জোট শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে

পিরোজপুর-২: জোট শরিকদের ছেড়ে দেওয়া হয়েছে

পিরোজপুর-৩: রুহুল আমিন দুলাল, শাহজাহান মিয়া

নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় দলীয় মনোনয়নের এই প্রত্যয়নপত্রও জমা দিতে হবে। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া কারাগারে এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বিদেশে থাকায় এই প্রত্যয়নপত্র দেওয়া হবে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের স্বাক্ষরে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একাদশ জাতীয় সংসদ নির্বাচনবিএনপিমির্জা ফকরুল
শেয়ারTweetPin

সর্বশেষ

আওয়ামী লীগ নেতার মৃত্যুর খবর শুনে মারা গেলেন ছোট বোন

জুন ৭, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় মার্কিন দূতাবাসের ‘দ্য আর্ট অব দ্য ডিল’ শীর্ষক প্রশিক্ষণ

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ করেছে রামিসার পরিবারের

জুন ৭, ২০২৬

রায়ে সন্তোষ প্রকাশ রামিসার প্রতিবেশী ও স্কুলের সহপাঠীদের

জুন ৭, ২০২৬

সরকারের ১০০ দিন পূর্তি: আইনের শাসনে পিছিয়ে পড়ার অভিযোগ টিআইবির

জুন ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT