চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানে কে হাসবেন শেষ হাসি?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ণ ১৭, জুলাই ২০২১
বিনোদন
A A

ঐতিহ্যবাহী কান চলচ্চিত্র উৎসবের সবচেয়ে সম্মানজনক অ্যাওয়ার্ড হলো ‘গোল্ডেন পাম’ বা ‘পাম দর’। ফ্রান্সের কান শহরে ৭৪তম উৎসবের মূল পর্বে এ অ্যাওয়ার্ডের জন্য প্রদর্শিত হচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্তের বাছাইকৃত সেরা ছবি। উৎসবের সমাপনী দিন শনিবার (১৭ জুলাই)। সমাপনী আয়োজনে ঘোষণা করা হবে স্বর্ণ পাম জয়ী ছবির নাম।

ঘোষণা না দেয়া পর্যন্ত নিশ্চিত হওয়া যায় না কোন চলচ্চিত্রের হাতে উঠবে ‘গোল্ডেন পাম’। মূল প্রতিযোগিতা বিভাগের বিচারকরা প্রতিবারই বড় চমক দেখান। এবারও তার ব্যতিক্রম হবে না হয়তো।

মূল প্রতিযোগিতা বিভাগে আছে ২৪টি চলচ্চিত্র। বেশিরভাগই দর্শক-সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে। তবে তার মধ্যে বেশ কয়েকজন শক্তিশালী প্রার্থী আছেন যাদের নিয়ে চলছে জল্পনা-কল্পনা।

এবারের কান উৎসবে সাড়া জাগিয়েছে জাপানের রায়ু হামাগুচির ‘ড্রাইভ মাই কার’, থাইল্যান্ডের নির্মাতা অ্যাপিচ্যাটপঙ বিরাসেতাকুলের ‘মেমোরিয়া’ এবং অস্ট্রেলিয়ার নির্মাতা জাস্টিং কুরজেল এর ‘নিত্রাম’। এছাড়াও আলোচনায় আছে শন বেকারের ‘রেড রকেট’ ও যুক্তরাষ্ট্রের ওয়েস অ্যান্ডারসনের ‘দ্য ফ্রেঞ্চ ডিসপাচ’। শন পেনের ‘ফ্ল্যাগ ডে’ দেখে হতাশ হয়েছেন কানের দর্শক ও সমালোচকরা।

প্রশংসা পেয়েছে নরওয়ের ইওয়াকিম ট্রিয়ারের ‘দ্য ওর্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’, চাদের মোহাম্মদ সালাহ হারুনের ‘লিঙ্গুই, দ্য স্যাক্রেড বন্ডস’, রাশিয়ার কিরিল সেরেব্রেনিকোভের ‘পেত্রোভ’স ফ্লু’, ইসরায়েলের নাদাভ লাপিডের “আহেদ’স নি”, ইতালির ন্যানি মোরেত্তির ‘থ্রি ফ্লোরস’ এবং নেদারল্যান্ডসের পল ভারহোভেনের ‘বেনেদেত্তা’।

দ্য গার্ডিয়ানের মতে, ‘পাম দর’ জিতে যেতে পারে ‘ড্রাইভ মাই কার’ ছবিটি। গ্র্যান্ড প্রিক্স পুরস্কার জিতে নিতে পারে ‘মেমোরিয়া।’ জুরি পুরস্কার জুটে যেতে পারে ‘দ্য ওয়ার্স্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড’-এর ভাগ্যে। ‘রেড রকেট’ ছবির জন্য সেরা নির্মাতা হতে পারেন শন বেকার।

Reneta

‘সেরা স্ক্রিন প্লে’ ক্যাটাগরিতে পুরস্কার জিততে পারে ‘প্যারিস, থার্টিন্থ ডিসট্রিক্ট।’ ‘অ্যা হিরো’ ছবির জন্য সেরা অভিনেতা হতে পারেন আমির জাদিদি আর ‘লিঙ্গুই’ ছবিতে অসাধারণ অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়ে যেতে পারেন আচৌয়াখ। সেরা সিনেমাটোগ্রাফির পুরস্কার জিতে নিতে পারে ‘দ্য ফ্রেঞ্চ ডিসপ্যাচ।’

কানে শেষ হাসিটি কে হাসে, সেটা দেখার জন্যই অপেক্ষা করছে চলচ্চিত্র প্রেমীরা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কান চলচ্চিত্র উৎসবড্রাইভ মাই কারপাম দরপ্যারিসমেমোরিয়ালিড বিনোদন
শেয়ারTweetPin

সর্বশেষ

ফরাসিদের জয়রথ থামিয়ে ১৬ বছর পর ফাইনালে স্পেন

জুলাই ১৫, ২০২৬

ভেনিসে আজীবন সম্মাননা পাচ্ছেন ‘দ্য এক্সরসিস্ট’ অভিনেত্রী

জুলাই ১৫, ২০২৬

ওয়েরজাবালের রেকর্ড গড়া গোলে প্রথমার্ধে এগিয়ে স্পেন

জুলাই ১৫, ২০২৬

জাহিদ হাসান ফিরছেন, যে অনুরোধ করলেন ভক্তরা

জুলাই ১৫, ২০২৬

বিশ্বকাপের সেমিফাইনালে ক্লাব হিসেবে বার্সার রেকর্ড

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT