বিনোদন

কানের লাল গালিচায় জমকালো বেলা

কানের লাল গালিচায় জমকালো বেলা

তারকাদের যেন মেলা বসেছে ফ্রান্স নগরী কানে। উজ্জ্বল ফুটফুটে একটি দিনের পর রাতেও যেন হাজার আলোর ঝলকানি পুরো কান জুড়ে। গতকাল রাতের রাতের শুরুটাকে একেবারে জমজমাট শুরুই বলা যায়। আর শুরুর দিনে কানের সেই বিখ্যাত লাল গালিচা দখলে নিয়েছিলেন মার্কিন ফ্যাশন তারকা ‘বেলা হাদিদ’ ইসাবেলা খান। তার সঙ্গে আরও ছিলেন আরেক মার্কিন মডেল এমিলি রাতাজকোসকি ও লিলি রোজ।

তবে আসল আলোটা ছড়ালেন বেলা হাদিদ। সরু চেহারার বেলা তার উজ্জ্বলতা ছাড়ালেন একটু বেশি। এ সময় তার পড়নে ছিল সাদার মাঝে গোলাপি রঙের গাউন। আর গলায় আকর্ষণীয় নেকলেস। আর তাতেই সবার আকর্ষণের কেন্দ্রবিন্ধুতে পরিণত হন তিনি।

কানের গাল গালিচায় ২০ বছর বয়সী এ মডেলের হাঁটা যেন স্মরণীয় হয়ে রইলো। তিনি ছাড়াও পুরো লাল গালিচা জুড়েই ছিল এই তিন সুন্দরীর রাজত্ব। একের পর এক শ্যাম্পেন উড়ছিল তাদের হাঁটার সাথে সাথে।

কানে বেলা হাদিদ এবং মডেল এমিলি রাতাজকোসকি ও লিলি রোজ
কানে বেলা হাদিদ এবং মডেল এমিলি রাতাজকোসকি ও লিলি রোজ
কানে এক ফাঁকে বাবার হাত ধরে দেখা গেছে বেলাকে
কানে এক ফাঁকে বাবার হাত ধরে দেখা গেছে বেলাকে
সবার চোখ যেন বেলা হাদিদের দিকেই তাকিয়ে আছে। লাল গালিচায় তার সে ছবি ধরে রাখতে একের পর এক ক্লিক করছেন ফটো শিকারীরা
সবার চোখ যেন বেলা হাদিদের দিকেই তাকিয়ে আছে। লাল গালিচায় তার সে ছবি ধরে রাখতে একের পর এক ক্লিক করছেন ফটো শিকারীরা
কানের জমকালো আয়োজনে বেলা আলিঙ্গন করছেনে
কানের জমকালো আয়োজনে বেলা আলিঙ্গন করছেনে

সূত্র: ডেইলি মেইল

বিষয়:কান উৎসব বেলা হাদিদ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…