চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় ইমিগ্রেশনে আগ্রহীদের সঠিক তথ্য জেনে প্রস্তুত হতে হবে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১১ অপরাহ্ণ ২০, ডিসেম্বর ২০২০
প্রবাস সংবাদ
A A
কানাডা

’বাংলাদেশ থেকে কানাডায় অভিবাসী হতে আগ্রহীদের এই সম্পর্কিত সঠিক তথ্য জেনে নিজেদের প্রস্তুত করতে হবে। ইমিগ্রেশন নিয়ে নানা ধরনের অসত্য তথ্য, গুজবের মাধ্যমে প্রতারণার জাল ছড়ানো হয়েছে। সঠিক তথ্যই কেবল সাধারণ মানুষকে ইমিগ্রেশন নিয়ে প্রতারণা থেকে রক্ষা করতে পারে’।

কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত সফল তিন জন নারী অভিবাসন নিয়ে শুক্রবার রাতে আয়োজিত ভার্চুয়াল অনুষ্ঠানে এই মতামত দেন।

বিশ্ব অভিবাসী দিবস উপলক্ষে টরন্টো থেকে আগামী ১ জানুয়ারি প্রতাশিতব্য ইমিগ্রেশন বিষয়ক নিউজ পোর্টাল ‘ইমিগ্রেশন নিউজ২৪’ এই আলোচনার আয়োজন করে।

‘তিন সফল বাংলাদেশি কানাডীয়ান নারীর গল্প’ শিরোনামে আয়োজিত এই অনুষ্ঠানে নিজেদের সংগ্রাম এবং সাফল্যের ইতিবৃত্ত তুলে ধরে বক্তব্য রাখেন ব্যারিষ্টার চয়নিকা দত্ত, অন্টারিওর প্রভিন্সিয়াল সংসদের সদস্য, কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম নির্বাচিত জনপ্রতিনিধি ডলি বেগম এবং উইমেন এক্সিকিউটিভ নেটওয়ার্ক’ কর্তৃক ঘোষিত ২০২০ সালের কানাডার ১০০ জন প্রভাবশালী নারীর তালিকায় স্থান পাওয়া নাজিয়া শাহরীন।

’ইমিগ্রেশন নিউজ২৪’ এর সম্পাদক ও প্রকাশক উজ্জ্বল দাশের সঞ্চালনায় এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর।

ব্যারিষ্টার চয়নিকা দত্ত তার আলোচনায় বলেন, অভিবাসনের জন্য কানাডা একটি অসাধারণ সুযোগ এবং সম্ভাবনার দেশ। প্রতি বছরই বিশ্বের বিভিন্ন দেশ থেকে কানাডা অভিবাসী নেয়। বাংলাদেশিরা সেই সুযোগ নিতে পারেন। কিন্তু অভিবাসী হওয়ার জন্য দীর্ঘ প্রস্তুতি নেয়ার দরকার। কানাডায় অভিবাসনের জন্য কি যোগ্যতা লাগে, কোন ক্যাটাগরিতে লোক নেয়া হবে এই সব তথ্যই সরকারি ওয়েবসাইটে আছে। এইগুলো বিশ্লেষণ করেই অভিবাসনের জন্য প্রস্তুত হওয়া দরকার।

Reneta

ব্যারিষ্টার চয়নিকা দত্ত আরও বলেন, কানাডার ইমিগ্রেশন নিয়ে বাংলাদেশে নানা ধরনের গুজব এবং অসত্য তথ্য ছড়িয়ে সাধারণ মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। অনেকেই এতে প্রতারিতও হচ্ছেন বলে তিনি উল্লেখ করেন।

কানাডায় বাংলাদেশি বংশোদ্ভূত প্রথম জনপ্রতিনিধি ডলি বেগম এমপিপি বলেন, কানাডা সরকার অভিবাসনের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশ থেকে লোক নিয়ে আসে। কেবল লোক আনার মধ্য দিয়েই সরকারের দায়িত্ব শেষ হয়ে যায় না। এই দেশে আসার পর তাদের সুযোগ সুবিধা নিশ্চিত করার দিকেও সরকারের নজর দেয়া উচিৎ।

এমপিপি হিসেবে নির্বাচিত হবার পথে নিজের সংগ্রামের কথা উল্লেখ করে তিনি বলেন, তার আগে অনেকেই কানাডার বিভিন্ন পর্যায়ের নির্বাচনে প্রার্থী হয়েছেন, রাজনীতিতে অংশ নিয়ে কমিউনিটির জন্য পথ তৈরি করে দিয়েছেন। সেই পথ ধরেই তিনি জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। নিজেকে ’এখনও সফল নন’ দাবি করে ডলি বেগম বলেন, আরো বাংলাদেশি বিশেষ করে বাংলাদেশি নারী কানাডার নানা পর্যায়ে নির্বাচিত হয়ে এলেই তিনি নিজেকে সফল বা কিছু একটা অর্জন করতে পেরেছেন বলে মনে করবেন।

নাজিয়া শাহরীন নিজের সংগ্রামের ইতিবৃত্ত তুলে ধরে বলেন, কানাডা অভিবাসনের ক্ষেত্রে বিভিন্ন পেশা বা বিভিন্ন সেক্টরে লোক খুঁজে, সেগুলো বিশ্লেষণ করে তাদের চাহিদা অনুসারে নিজেদের প্রস্তুত করা গেলে কানাডায় বাংলাদেশ থেকে অভিবাসীর সংখ্যা বাড়ানো সম্ভব।

তিনি নানা পর্যায়ে বাংলাদেশি কানাডীয়ানদের অংশগ্রহণ না থাকার কথা উল্লেখ করে বলেন, সরকারের নীতি নির্ধারণে প্রভাব তৈরির জন্য প্রতিনিধিত্ব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনীতি, কর্পোরেট জগত থেকে শুরু করে নানা খাতে বাংলাদেশিদের প্রতিনিধিত্ব বাড়ানো দরকার। সে জন্য কঠোর পরিশ্রম এবং নিজেদের যোগ্য করে তুলতে হবে।

‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর বলেন, কানাডা ইমিগ্রেশনের সঠিক তথ্য যাতে বাংলাদেশের মানুষ সহজে পেতে পারে তার ব্যবস্থা থাকা দরকার। এটা ঠিক- কানাডা ইমিগ্রেশনের ওয়েবসাইটে অনেক তথ্য আছে, কিন্তু সেটি পড়ে পুরোপুরি বুঝে নেয়া অনেকের জন্যই কঠিন। আবার অনেকে এই তথ্যটাই জানেন না। ফলে বাংলা ভাষায় সহজবোধ্যভাবে ইমিগ্রেশনের নানা তথ্য মানুষের কাছে পৌঁছে দেয়ার ব্যবস্থা থাকা দরকার।

’ইমিগ্রেশন নিউজ২৪’ এর সম্পাদক ও প্রকাশক উজ্জ্বল দাশ জানান, আগামী ১ জানুয়ারি থেকে তাদের ’ইমিগ্রেশন নিউজ২৪’ সারা বিশ্বের পাঠকদের জন্য উন্মুক্ত করে দেয়া হবে। বিশ্বব্যাপী বাংলা ভাষাভাষীদের জন্য ইমিগ্রেশনের তথ্য বিষয়ক একটি নির্ভরযোগ্য ভাণ্ডার হিসেবে ইমিগ্রেশন নিউজ২৪কে গড়ে তুলতেই এই প্রচেষ্টা। তিনি আরও জানান, ২০ শে ফেব্রুয়ারি ২০২১ পর্যন্ত নিউজ পোর্টালটি পরীক্ষামূলকভাবে পরিচালনার মাধ্যমে প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি অভিবাসন বিশেষজ্ঞ মতামত, পাঠক ও অভিবাসন সংক্রান্ত তথ্য চাহিদাকে প্রধান্য দিয়ে এই মাধ্যমটি তৈরি হবে।

www.immigrationnews24.com নিউজ পোর্টাল ও ফেসবুক পেইজ www.facebook.com/imminews24 কিংবা ইউটিউব চ্যানেলে /immigrationnews24 আগ্রহীদের যুক্ত থাকার অনুরোধ জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিবাসীইমিগ্রেশনকানাডা
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর: নারী, পাহাড় ও রাষ্ট্র সংস্কার নিয়ে ‘ন্যারেটিভ আলাপ’ অনুষ্ঠিত

জুলাই ২৬, ২০২৬
ছবি: নেত্রকোনা মডেল থানা (প্রতিনিধি)।

নেত্রকোনায় নিজ বাড়িতে যুবককে হত্যা

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

ট্রাকচালক হোসেন হত্যা: শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ১৩ আগস্ট

জুলাই ২৬, ২০২৬

কেন এলএনজির সংকটে দুর্ভোগ রান্নাঘর থেকে রাস্তায়?

জুলাই ২৬, ২০২৬

স্মার্টফোন ও ইভির কাঁচামালের খোঁজে নতুন বৈশ্বিক মানচিত্র

জুলাই ২৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT