চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার বিভিন্ন শহরে মাস্ক পরা বাধ্যতামূলক হচ্ছে

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১০:২৪ পূর্বাহ্ণ ১০, জুলাই ২০২০
- সেমি লিড, প্রবাস সংবাদ
A A
করোনাভাইরাস

কানাডার আলবার্টার ক্যালগেরির মেয়র নাহিদ নেনশি ক্যালগেরিবাসীদের উদ্দেশ্য হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ক্যালগারিয়ানরা যদি মাস্ক পরিধান করার জন্য নিজেরা সতর্ক না হয় তবে দুই সপ্তাহের মধ্যে শহরে সমস্ত জনসাধারণের অভ্যন্তরীণ জায়গাগুলিতে মাস্ক বাধ্যতামূলক করা হতে পারে।

ক্যালগেরির স্থানীয় গণমাধ্যম ‘ক্যালগেরি হেরাল্ড’ জানায়, মেয়র নেনশি আরো বলেন তিনটি কারণে মাস্ক পরা উচিত। জনসাধারণের মধ্যে অন্যদের থেকে দূরত্ব বজায় রাখা এবং সঠিক স্বাস্থ্যবিধি বজায় রাখা, পাশাপাশি কোভিড-১৯ সংক্রমণকে সীমাবদ্ধ রাখার জন্য।

ইতিমধ্যে টরন্টোয় বাধ্যতামূলক বাই ল’ মাস্ক পরা কার্যকর হয়েছে। যার ফলে আভ্যন্তরীণ সরকারি জায়গাগুলি- যেমন স্টোর, মল, উপাসনা স্থান এবং বিনোদন স্থানগুলিতে মাস্ক পরতে হবে।

কানাডার স্থানীয় গণমাধ্যম সিটিভি জানিয়েছে, ২৭ জুলাইয়ের মধ্যে মন্ট্রিয়ালের অভ্যন্তরীণ পাবলিক স্পেসগুলিতে মাস্ক বাধ্যতামূলক করা হবে। মন্ট্রিয়ালের মেয়র ভেলারি প্ল্যান্ট জানিয়েছেন জুলাই থেকেই পাবলিক স্পেসে মাস্ক বাধ্যতামূলক করা হচ্ছে। মন্ট্রিয়ালের সমস্ত অভ্যন্তরীণ জায়গাগুলি যেগুলি জনসাধারণের জন্য উন্মুক্ত রয়েছে সেখানে শীঘ্রই মাস্ক ব্যবহার বাধ্যতামূলক হতে চলেছে। মেয়র ভেলারি প্লান্ট তার টুইটার এবং ফেসবুক অ্যাকাউন্টে এই পদক্ষেপের ঘােষণা দিয়ে বলেছেন, শহরটি একটি নতুন বাই ল’ নিয়ে কাজ করছে এবং ২৭ জুলাইয়ের মধ্যে এটি কার্যকর করার লক্ষ্যে রয়েছে।

বর্তমানে মন্ট্রিয়ালে মাস্ক কেবলমাত্র একটি শহরতলিতে, কোট-সেন্ট-লুসে বাধ্যতামূলক, সেখানে এই নিয়মটি গত সপ্তাহে কার্যকর হয়েছে। ১৩ জুলাই তারা সরকারি ট্রানজিটে বাধ্যতামূলক হবে অন্যান্য বড় শহরগুলিতেও মাস্ক বাধ্যতামূলক ক

যদিও প্ল্যান্ট বলেছেন, দীর্ঘ মেয়াদে কোভিড-১৯ থেকে বাঁচার জন্য মাস্কপরার নতুন নিয়ম যা বাই ল ’ না মানলে দমন করতে দ্বিধা করব না। প্লান্ট মন্ট্রিলারদের অবিলম্বে স্বেচ্ছায় মাস্ক পরা শুরু করার আহ্বান জানিয়ে বলেন, আমি জানি যে আপনারা সবাই আপনার স্বাভাবিক জীবনে ফিরে যেতে চান এবং একটি ভয়হীন গ্রীষ্ম উপভােগ করতে চান, তবে একসাথে সবাই নির্দেশনা অনুসরণ করলেই আমরা একটি সম্ভাব্য দ্বিতীয় পর্যায়ের করোনা সংক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে পারবাে।

সর্বশেষ তথ্য অনুযায়ী কানাডায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৬ হাজার ৭৪২, মৃতের সংখ্যা ৮ হাজার ৭৪৬ এবং সুস্থ হয়েছেন ৭০ হাজার ৫০৩ জন।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসমাস্ক
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা জয় করলেন ৩৫ বিচারক

পরবর্তী

সিউলের সিটি মেয়র পার্ক ওন সুন’র মরদেহ উদ্ধার

পরবর্তী

সিউলের সিটি মেয়র পার্ক ওন সুন'র মরদেহ উদ্ধার

নেপালে বন্ধ ভারতীয় টিভি চ্যানেল

সর্বশেষ

জ্বালা, জ্বালা, জ্বালা এ মন জুড়ে

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

মেয়েদের জন্য সর্বজনীন উপবৃত্তি পুনর্বহালের সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে সংসদে দায়িত্বে থাকবেন ৩ মন্ত্রী

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

পর্তুগালের ঐতিহ্যবাহী গ্রাম ও অবিদোস শহর ঘুরে দেখলেন বাংলা প্রেসক্লাবের সদস্যরা

আগস্ট ২৪, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতির সহকারী একান্ত সচিব হলেন ইউনুস আলী

আগস্ট ২৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT