প্রবাস সংবাদ

কানাডার নদী থেকে বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার সংক্রান্ত ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

নদীতে ডুবে থাকা বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধারের ছবি, যেখানে দেখা যাচ্ছে নদীর পাড়ে কিছু লোক।. Channel i News – চ্যানেল আই নিউজ

কানাডার ম্যানিটোবা প্রদেশের রাজধানী উইনিপেগের রেড রিভার নদী থেকে বাংলাদেশি শিক্ষার্থী সামী উজ্জামানের(২৪) মরদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয় সময় ২৭ জানুয়ারি তার লাশ উদ্ধার করে উইনিপেগ সিটি পুলিশ।

নিহত শিক্ষার্থী সামি উজ্জামানের বাবার নাম মোহাম্মদ আসাদুল ইসলাম। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায়। দুই ভাইয়ের মধ্যে সামি ছোট।

সামি ইউনিভার্সিটি অব ম্যানিটোবার কম্পিউটার সায়েন্সের স্নাতক শ্রেণির শিক্ষার্থী ছিলেন বলে জানা গেছে। এর পাশাপাশি তিনি ম্যানিটোবায় বাইসন ট্রান্সপোর্ট নামের একটি কোম্পানিতে ডেটা অ্যানালিস্ট হিসেবে খণ্ডকালীন চাকরি করতেন।

তিনি রেড রিভার নদীর কাছেই কয়েকজন বাংলাদেশি বন্ধুর সঙ্গে একটি অ্যাপার্টমেন্টে ভাড়া থাকতেন। উইনিপেগ পুলিশ জানায়, গত ৯ জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন সামি। তার বন্ধুরা বেশ কয়েকদিন তাকে খুঁজে পায়নি। পরে ২০ জানুয়ারি তারা পুলিশকে বিষয়টি জানান।

এর সাত দিন পর রেড রিভার থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ।  তবে সামির মৃত্যুর কারণ উল্লেখ করেনি উইনিপেগ পুলিশ।

বিষয়:কানাডা নিখোঁজ শিক্ষার্থী মরদেহ

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…