চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডার উইনিপেগে বাংলাদেশিদের মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা

হেলাল মহিউদ্দীন হেলাল মহিউদ্দীন
৬:১৯ অপরাহ্ণ ১৫, সেপ্টেম্বর ২০১৭
প্রবাস সংবাদ
A A
বাংলাদেশি সাংস্কৃতিক পরিবেশনা, কানাডার উইনিপেগে সাংস্কৃতিক অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডার উইনিপেগে ১৭০০ বাংলাদেশিদের বাস। বেশির ভাগ অধিবাসীই উচ্চশিক্ষিত ও সংস্কৃতিমনা। ২০০৪ সাল হতে ম্যানিটোবা প্রদেশের তিনটি মুলধারার বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি ছাত্রছাত্রীদের সংখ্যাও বাড়ছে। ২০১২ হতে ২০১৫ পর্যন্ত প্রায় সাড়ে চারশ’ বাংলাদেশি ছা্ত্রছাত্রী ভর্তি হন। তরুণ বাংলাদেশিদের আগমনে ম্যানিটোবার উইনিপেগ বাংলাদেশি সাংস্কৃতিক কর্মকান্ডমূখর হয়ে উঠছে প্রতিদিনই।

বাংলাদেশিদের প্রতিনিধিত্বকারী সংগঠন কানাডা-বাংলাদেশ অ্যাসোসিয়েশন (সিবিএ) প্রতি বছরই একধিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। এ’ বছরের সাংস্কৃতিক অনুষ্ঠানটি ছিল এ যাবতকালের সবচেয়ে নজর কাড়া ও উপস্থাপনা-বৈচিত্র্যে ভরপুর। অনুষ্ঠানটি ম্যানিটোবার বিখ্যাত ওয়েস্ট এন্ড কালচারাল সেন্টারে অনুষ্ঠিত গত ১০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হয়।

সিবিএ’র সাধারণ সম্পাদক ফায়সাল শিবলি এবং নাফিসা চৌধুরীর মনোজ্ঞ উপস্থাপনায় ৪০ জনেরও বেশি শিল্পী তাঁদের শিল্পশৈলি প্রদর্শন করেন।

বিশেষ গ্রন্থনায় গ্রন্থিত ‘প্রত্যাশা’ নামাংকিত অনুষ্ঠানটিতে পরিবেশিত হয় একাধিক একক, দ্বৈত ও দলীয় নৃত্য, সংগীত, প্রহসন-নাটিকা, কৌতুক-নকশা, ফ্যাশন শো, দর্শক উপস্থিতি-পর্ব, এবং বাংলা চলচ্চিত্রাভিনেতা রাজ্জাক ও সালমান শাহ স্মরণে বিশেষ পর্ব। অনুষ্ঠানের সেরা আকর্ষণ ছিল ছায়ানৃত্য যা দর্শকদের মাঝে ব্যাপক সাড়া জাগাতে সক্ষম হয়।বাংলাদেশি নৃত্যশিল্পীরা কানাডার উইনিপেগে পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সিবিএর সভাপতি মিসেস নাসরিন মাসুদ এর সূচনা বক্তব্যের পর বিশেষ অতিথি এমপি টেরি ডূগুইড ম্যানিটোবায় বাংলাদেশি সংস্কৃতির উত্তরোত্তর সাফল্যের ভূয়সী প্রশংসা করেন। প্রস্তাবিত বাংলাদেশ ভবন প্রতিষ্ঠার প্রত্যাশা ও সম্ভাব্য রূপরেখা নিয়ে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার ও সিবিএ’র ভূতপূর্ব সভাপতি খাজা আবদুল লতিফ।কানাডার উইনিপেগে বাংলাদেশিদের সাংস্কৃতিক পরিবেশনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হেলাল মহিউদ্দীন তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে উইনিপেগের বাংলা স্কুল সেবা নেবার জন্য বাংলাদেশি ম্যানিটবাবাসীদের ও তাঁদের সন্তানদের সনির্বন্ধ আহবান জানান। সিবিএ’র নব-নির্বাচিত নির্বাহীদের পরিচিতিসূচক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে প্রথম পর্বের সমাপ্তি হয়, এবং অনুষ্ঠানটির মূল বিনোদন-পরিবেশনা-পর্ব শুরু হয়। ‘প্রত্যাশা’র অর্থ ব্যবস্থাপনায় ছিলেন রানা এস এম এ, এবং জনসংযোগে রেজা কাদির; স্বেচ্ছাসেবক ব্যবস্থাপনায় সাকিব রহমান, মঞ্চ পরিকল্পনায় শারমিন ফারজানা খান, এবং আলোকচিত্রগ্রহণে লাবিব রানা ও তারিকুল হক।

Reneta

অনুষ্ঠানটির গ্রন্থনা, নির্দেশনা, পরিচালনা ও সমন্বয়ে দায়িত্বপ্রাপ্ত সংস্কৃতি কমিটি সদস্যরা ছিলেন মোঃ ওয়ালিউল্লাহ [ওয়ালি] (সাংস্কৃতিক সম্পাদক), মোঃ মানিক হোসেন ও মোস্তারিনা বেগম (সহঃ সাংস্কৃতিক সম্পাদকদ্বয়), এবং উপ-কমিটি সদস্যবৃন্দ সামিলাত কায়সার (সহ ক্রীড়া সম্পাদক), মিশু ইসলাম, এবং মিথিলা বিনতে ফারুক। কুড়িজনেরও অধিক তরুণ স্বেচ্ছাসেবি আয়োজনটিতে নিরলস শ্রম দেন।

সিবিএ’র এই সংস্কৃতি-সন্ধ্যাটি উইনিপেগে বাংলাদেশি প্রবাসীগণ পরিবার-পরিজনসহ ব্যাপক উৎসাহ-উদ্দীপনা সহযোগে উপভোগ করেন।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin
পূর্ববর্তী

আশরাফুল-মেহরাবে বড় সংগ্রহের পথে মেট্রো

পরবর্তী

সুপ্রিম কোর্টে নওয়াজ শরীফের রিভিউ আবেদন খারিজ

পরবর্তী
নওয়াজ শরীফ-পাকিস্তান

সুপ্রিম কোর্টে নওয়াজ শরীফের রিভিউ আবেদন খারিজ

সেলেনা ও তার বন্ধু হাসপাতালের বিছানায় একসঙ্গে বসে আছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সেলেনাকে কিডনি দিলেন তার বন্ধু

সর্বশেষ

চ্যানেল আই বিশ্বকাপ টিমের অনুমানই সঠিক হল, চ্যাম্পিয়ন হল স্পেন

জুলাই ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

১৬ বছর পর আবারও বিশ্বসেরা স্পেন, উৎসবমুখর পর্তুগালের রাজপথ

জুলাই ২০, ২০২৬

‘স্পেনের ভাগ্য আগেই লেখা ছিল’

জুলাই ২০, ২০২৬

অনশন ভাঙতে তিন শর্ত দিলেন সোনম ওয়াংচুক

জুলাই ২০, ২০২৬

ইরানের হামলায় ইরাকে মার্কিন সেনা নিহত

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT