চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় স্বাস্থ্যবিধি মানা সত্ত্বেও কমছে না করোনা

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১:৫৩ অপরাহ্ণ ১৫, নভেম্বর ২০২০
প্রবাস সংবাদ
A A
করোনাভাইরাস

কানাডার বিভিন্ন প্রদেশে ক্রমবর্ধমানহারে করোনাভাইরাস বেড়েই চলেছে। সামাজিক দূরত্ব, স্বাস্থ্যবিধি, সরকার কর্তৃক বিভিন্ন বিধিনিষেধ দেয়া সত্বেও করোনা ভাইরাস কে কোনোভাবেই নিয়ন্ত্রিত করা যাচ্ছে না। বিভিন্ন প্রদেশের বাসিন্দারা আশঙ্কার মধ্য দিয়ে দিন যাপন করছেন। 

কানাডার প্রধান চারটি প্রদেশ অনটারিও, বৃটিশ কলম্বিয়া, আলবার্টা, এবং কুইবেকে নাটকীয় ভাবে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। আর করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বৃদ্ধির কারণে হাসপাতাল, নিবিড় পরিচর্যাকেন্দ্রে ব্যাপকহারে চাপ পড়ছে।

অন্টারিওর বিভিন্ন সিটি ইতিমধ্যে রেড জোনের আওতাভুক্ত করা হয়েছে। যেখানে সীমিতসংখ্যক লোকজনের চলাচল এবং প্রয়োজন ছাড়া বাইরে বের হতে নিষেধ করা হয়েছে।

এতদসত্ত্বেও শনিবার অন্টারিওতে রেকর্ড সর্বোচ্চ ১৫৮১ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে এবং ২০ টি নতুন মৃত্যুর খবর পাওয়া গেছে।

অন্টারিওর স্বাস্থ্যমন্ত্রী ক্রিস্টিন এলিয়ট বলেছেন, এর মধ্যে ৪৯৭ জন পিল অঞ্চলে, টরন্টোয় ৪৫৬ জন, ইয়র্ক অঞ্চলে ১৩০ জন এবং অটোয়ায় ৭৭ জন। তিনি আরও বলেন, ৪৪ হাজার ৮০০ এরও বেশি পরীক্ষা শেষ হয়েছে। বর্তমানে হাসপাতালে ৪৫২ জন ভর্তি রয়েছেন।

অন্যদিকে কানাডার আলবার্টা প্রদেশে শনিবার ১ হাজার ২৬ জন নতুন করে শনাক্তসহ প্রদেশটিতে তিনটি নতুন মৃত্যুর খবর পাওয়া গেছে, যা মোট মূত্যর সংখ্যা ৪০১ জনে দাঁড়িয়েছে। এরমধ্যে ২৫৬ হাসপাতালে ভর্তি এবং নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি রয়েছে ৫৪ জন।

Reneta

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইতিমধ্যেই এক সাংবাদিক সম্মেলনে বিভিন্ন প্রদেশের প্রিমিয়ার দের উদ্দেশ্যে বলেছেন জনস্বাস্থ্য রক্ষায় এখনই সঠিক সিদ্ধান্ত নিতে হবে। জনস্বাস্থ্যের কথা চিন্তা করে প্রয়োজনে ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার কথাও তিনি বলেছেন।

এছাড়াও গতকাল কানাডার প্রধান জনস্বাস্থ্য কর্মকর্তা ডা: থেরেসা ট্যাম কানাডিয়ানদের সতর্ক করে বলেছেন, কানাডায় যে অনুপাতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে তাতে করে ডিসেম্বরের প্রথম দিকে প্রতিদিন আক্রান্তের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে যেতে পারে। তিনি বলেন বর্তমানে প্রতিদিনের গননার তুলনায় তা দ্বিগুণেরও বেশি।

অন্যদিকে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো দীপাবলি’র এক শুভেচ্ছা বার্তায় কমিউনিটিকে তাদের নিজ নিজ অঞ্চলের স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পরিবার-পরিজনকে নিয়ে নিরাপদে থাকার আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ তথ্য অনুযায়ী, কানাডায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ২ লাখ ৯১ হাজার ৯৩১ জন, মূত্যবরন করেছেন ১০ হাজার ৮ শত ৯১ জন এবং সুস্থ হয়েছেন ২ লাখ ৩২ হাজার ৯১৫ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকানাডাস্বাস্থ্যবিধি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাইবার নিরাপত্তা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

সরকারের সাফল্যে প্রশাসন, আইনশৃঙ্খলা ও বিচার বিভাগের ভূমিকা

জুলাই ২৮, ২০২৬

মেক্সিকোর প্রেসিডেন্ট প্রাসাদের অদূরে গুলি, নিহত ১

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত।

ভারতে ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর যাওয়ার সিদ্ধান্ত হয়নি: তথ্য উপদেষ্টা

জুলাই ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২৬টি টুথপেস্টে ক্ষতিকর মাইক্রোপ্লাস্টিকের অভিযোগ, তদন্তে হাইকোর্টের বিশেষজ্ঞ কমিটি

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT