চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কানাডায় করোনা ভ্যাকসিন নিয়ে আন্তর্জাতিক ভার্চুয়াল আলোচনা

আহসান রাজীব বুলবুল আহসান রাজীব বুলবুল
১১:১৯ অপরাহ্ণ ১৮, জুলাই ২০২০
প্রবাস সংবাদ
A A

‘কোভিড-১৯ ভ্যাকসিন: কোথায় আমাদের অবস্থান?’ এ নিয়ে এক আন্তর্জাতিক ভার্চুয়াল আলোচনা অনুষ্ঠিত হয়ে গেল কানাডার ক্যালগেরিতে।

ক্যালগারীর টম বেকার ক্যানসার সেন্টারের ক্লিনিক্যাল রিসার্চ কো-অরডিনেটর এবং “আর এক্স মীমস” এর পরিচালক আহমেদ হোসেনের তত্ত্বাবধানে জুমের মাধ্যমে উক্ত আলোচনায় কানাডা, বাংলাদেশ, নেপাল ও অস্ট্রেলিয়া থেকে বিশিষ্ট গবেষকরা এতে অংশ নেন।

আলোচনায় উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ার ডা: শাহনাজ পারভীন, নেপালের ডা: শ্যাম প্রাসাদ লোহানী, ডা: এস এন এম আবদুররহমান, ডীন ফার্মেসী ঢাকা বিশ্ববিদ্যালয়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল ইউনিভার্সিটির অধ্যাপক প্রফেসার সাইদুর রহমান ও গ্লোব বায়োটেক রিসার্চ এর সিইও ডা: কাকন নাগ।

Banglabid

সেসময় সাম্প্রতিক বিশ্বে করোনা নিয়ে ঘটে যাওয়া বিভিন্ন বিষয়, বিশ্ববাসীর মধ্যে জনসচেতনতা, সংক্রমণে কার্যকরী ভূমিকা এবং ভ্যাকসিনের প্রসঙ্গ উঠে আসে। এছাড়াও আলোচনায় উঠে আসে ভ্যাকসিন আগামী ২/৩ মাসে কোন কোন দেশে আগে ও পরে পাওয়া যাবে, এবং এর মূল্যই বা কত হবে?

অন্যদিকে বক্তারা অভিমত প্রকাশ করেন সবার কাছে এই ভ্যাকসিন পৌঁছাতে হয়ত ২/৩ বছর সময় লেগে যেতে পারে। আলোচনায় আরো উঠে আসে বাংলাদেশে বিশ্ব মানের ক্লিনিক্যাল রিসার্চ সেন্টারের প্রসঙ্গ।

চলমান বিশ্ব এখন অপেক্ষায় কখন সেই কোভিড- ১৯ এর ভ্যাকসিন এনে দিবে আমাদের স্বস্তি। আশার আলো আর প্রাণের আলো মিলিত হয়ে আমরা সবাই আবার ফিরে যাব সোনালী সেই দিনে। এখন পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসের টিকা তৈরিতে সবচেয়ে আলোচিত ও অগ্রগামী হিসেবে বিবেচনা করা হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ও অ্যাস্ট্রাজেনেকার টিকাকে। কতটা ফলপ্রসু হবেন তারা? এ প্রশ্ন এখন বিশ্ববাসীর মুখে মুখে।গবেষকদের একাংশ বলছে, সেপ্টেম্বরে ভ্যাকসিন আনার ব্যাপারে তাঁরা শতভাগ নিশ্চিত।

Reneta

যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের টিকার ইতিবাচক খবরের মধ্যে চমকপ্রদ খবর দিয়েছে রাশিয়া। দেশটির বিজ্ঞানীরা বলেছেন, তারা এক মাসের মধ্যে করোনার টিকা আনার ব্যাপারে আশাবাদী।

মস্কোভিত্তিক ইংরেজি ভাষার অনলাইন সংবাদমাধ্যম ‘দ্য মস্কো টাইমস’-এর এক প্রতিবেদনে রাশিয়ার বিজ্ঞানীদের বরাত দিয়ে বলা হয়, বিশ্বের প্রথম করোনাভাইরাসের টিকা আগামী মাসেই রোগীদের শরীরে প্রয়োগ করা হবে। এখন যেভাবে সবকিছু চলছে, এভাবে চলতে থাকলে যেকোনো একটি ভ্যাকসিন পরীক্ষার তৃতীয় ধাপে চলে যাবে।

অনেক দেশের সরকার হুঁশিয়ারি দিয়েছে যে তাদের জনসংখ্যা ভাইরাস প্রতিরোধের জন্য অ্যান্টিবডি তৈরি না করা পর্যন্ত দৈনন্দিন জীবনস্বাভাবিকের দিকে ফিরে আসতে পারে না। তাৎক্ষণিক ক্লিনিক্যাল ট্রায়াল ইতিমধ্যে চলছে, তবে ভ্যাকসিনের পূর্ণ বিকাশে সময়ের প্রয়োজন।

আয়োজক কানাডার ক্যালগেরির টমবেকার ক্যানসার সেন্টারের ক্লিনিক্যাল রিসার্চ কো-অর্ডিনেটর এবং ‘আর এক্স মীমস’ এর পরিচালক আহমেদ হোসেন শাহিন বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে বিশ্বের সকল গবেষকদের একটাই লক্ষ্য কিভাবে একটি সফল ভ্যাকসিন তৈরি করা যায়।

ব্যাপারটি যেমন সহজ নয় আবার অসম্ভবও নয়।অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আমেরিকা, লন্ডন, চীন, রাশিয়া, ইন্ডিয়া এমন আরো অনেক দেশ ইতিমধ্যে প্রমাণ রেখেছে। বাংলাদেশও এক্ষেত্রে পিছিয়ে নেই। ইতিমধ্যে গ্লোব বায়োটেকের প্রি ক্লিনিকাল ট্রায়াল বিশ্বে ব্যাপক আলোড়ন তুলেছে।

বাংলাদেশে বিশ্বমানের ক্লিনিক্যাল রিসার্চ সেন্টার তেরী এখন সময়ের ব্যাপার মাত্র। প্রয়োজন শুধু সদিচ্ছা আর সহযোগিতার। আর এটা হলে বিশ্বমানের স্বাস্থ্য সেবার পাশাপাশি প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করা সম্ভব হবে। আর সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে আমাদের দক্ষ জনশক্তিকে কাজে লাগানো যাবে, দেশের বেকারত্ব ও হ্রাস পাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসকোভিড-১৯ভার্চুয়াল আলোচনাভ্যাকসিন
শেয়ারTweetPin
পূর্ববর্তী

র‌্যাবের কাছে ২৪ ঘণ্টায় সাহেদের বিরুদ্ধে ৯২টি অভিযোগ

পরবর্তী

গাঁজা সেবন নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন

পরবর্তী
খুনের আলামত হিসেবে ধারালো অস্ত্র ও রক্তের দাগ দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

গাঁজা সেবন নিয়ে বন্ধুর হাতে বন্ধু খুন

পিয়াল হাসানের ‘আপনজন’

সর্বশেষ

ছবি: সংগৃহীত

দিন শেষে ক্লান্তি শুধু শরীরে নয়, মনে জমে কেন?

আগস্ট ২৩, ২০২৬

‘টক্সিক’-এর প্রচারণা অনুষ্ঠানে যশকে দেখতে গিয়ে আহত ২ ছাত্র

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

স্লিপার বাসের বৈধতার দাবিতে বনানীতে সড়ক অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মুখোশধারীদের গুলি-ককটেল হামলা, পথে থাকা স্কুলশিক্ষকসহ আহত ৩

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

লাইসেন্সবিহীন অটোরিকশা বন্ধের সিদ্ধান্ত, গাছের গুঁড়ি ফেলে চালকদের অবরোধ

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT