চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাদিজের কাছে করোনা জর্জরিত রিয়ালের হোঁচট

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩৭ পূর্বাহ্ণ ২০, ডিসেম্বর ২০২১
ফুটবল, স্পোর্টস
A A

টানা সাত জয়ে সপ্ত আসমানে ছিল রিয়াল মাদ্রিদ। ঘরের মাঠে লা লিগার ম্যাচে নামতে হল মাটিতে। পয়েন্ট টেবিলের তলানির দিকের কাদিজের বিপক্ষে গোলশূন্য ড্রয়ে হোঁচট। অক্টোবরের পর সব প্রতিযোগিতা মিলিয়ে প্রথমবার পূর্ণ পয়েন্ট তুলতে ব্যর্থ কার্লো আনচেলত্তির শিষ্যরা।

সান্তিয়াগো বার্নাব্যুতে করোনা জর্জরিত রিয়াল মূল খেলোয়াড়দের অনেককেই পায়নি। তাতে ছন্দে ব্যাঘাত ঘটেছে। লস ব্ল্যাঙ্কোসদের মাঠের পারফরম্যান্সে পড়েছে প্রভাব। লুকা মদ্রিচ, মার্সেলো, মার্কো আসেনসিও, রদ্রিগো, আন্দ্রে লুনিন কোভিড পজিটিভ আছেন। দানি কারভাহাল আছেন চোটে।

রোববার রাতে প্রথমার্ধে শক্ত প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়া রিয়াল গোলের সুযোগ তৈরি করতে ভুগেছে। এডেন হ্যাজার্ড, ভিনিসিয়াস জুনিয়রদের শট রুখে দেন কাদিজ গোলরক্ষক জেরেমিয়াস লেডেসমা। ভালভার্দের দূর থেকে নেয়া জোরাল শট লেডেসমা ঝাঁপিয়ে কর্নারের বিনিময়ে ঠেকান। টনি ক্রুস ও ফেরলান্ড মেন্ডির শট বারের উপর দিয়ে চলে যায়।

ম্যাচ শেষে রিয়াল কোচ আনচেলত্তি বললেন, ‘আমরা প্রথম মিনিট থেকে শেষ পর্যন্ত চেষ্টা করেছি। গোলপোস্টের আগে ৩০ মিটার থেকে আমাদের কিছুটা মানের (ফিনিশিং) অভাব ছিল। সমালোচনার কিছু নেই, এগুলো খেলায় ঘটতে পারে। অনেক ইতিবাচক দিক আছে। একটি মাত্র ইতিবাচক দিক না থাকাটা হল তিন পয়েন্ট না পাওয়া।’

চোট কাটিয়ে ফেরা বেলজিয়ান ফরোয়ার্ড হ্যাজার্ডের পারফরম্যান্স আহামরি না হলেও ভালো কিছুই আশায় থাকছেন আনচেলত্তি, ‘প্রথমার্ধে খেলায় আসা তার জন্য কঠিন ছিল। দ্বিতীয়ার্ধে সে আরও ভালো করেছে। ডানদিকে বাইরে থেকে খেলা তার জন্য কঠিন, সে এতে অভ্যস্ত নয় বলে ভেতরে খেলেছে। করিমের (বেনজেমা) সঙ্গে আরও ভালো খেলেছে। মৌসুমের দ্বিতীয় ভাগে হ্যাজার্ড আমাদের জন্য বড় এক অস্ত্র হতে পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আনচেলত্তিকাদিজরিয়াললা লিগালিড স্পোর্টসহ্যাজার্ড
শেয়ারTweetPin

সর্বশেষ

এই জয় সাধারণ নয়, পুরো জাতির অনুভূতি: মেসি

জুলাই ১৬, ২০২৬

এই দলটি আমাকে সবসময় বিস্মিত করে: স্কালোনি

জুলাই ১৬, ২০২৬

ইংল্যাল্ডের দুর্বলতা কোথায় ছিল, জানালেন মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

‘আমি স্বপ্ন দেখেছিলাম গোলটি করব’- জয়ের পর মার্টিনেজ

জুলাই ১৬, ২০২৬

৭ মিনিটের ঝড়, আরও একবার প্রত্যাবর্তনের মহাকাব্য লিখে ফাইনালে আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT