চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতালোনিয়ার প্রথম আন্তর্জাতিক ম্যাচে জাভি-পিকে!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:০৫ অপরাহ্ণ ২১, মার্চ ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

১৯৯৭ সাল থেকে বিভিন্ন জাতীয় দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলেছে স্পেনের কাতালোনিয়া প্রদেশ। সে তালিকায় আছে ব্রাজিল-আর্জেন্টিনার মতো দলগুলোও। এ নিয়ে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের (আরএসএফএফ) খানিকটা মাথাব্যথা থাকলেও ম্যাচগুলো ফিফার আওতাধীন না হওয়ায় আমলে নেয়ার প্রয়োজন পড়েনি।

কিন্তু এবার সত্যিকার অর্থেই গাড্ডায় পড়েছে আরএসএফএফ। কারণ ২৫ মার্চ ভেনেজুয়েলার বিপক্ষে যে ম্যাচটি কাতালোনিয়া খেলবে, সেটিকে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচের স্বীকৃতি দিতে চলেছে ফিফা!

নামেই কেবল আন্তর্জাতিক ম্যাচ নয়, সত্যিকার অর্থে কোমর বেঁধে তবেই ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচ খেলতে নামছে কাতালোনিয়া। আরএসএফএফের জন্য তারচেয়েও বড় দুঃসংবাদ হল, কাতালোনিয়ার এই দলে আছেন স্পেনের হয়ে ২০১০ বিশ্বকাপজয়ী দুই তারকা। মাতৃভূমির ডাকে আবারও আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন জাভি হার্নান্দেজ। খেলবেন ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিতে। ২০১৮ সালে স্পেন জাতীয় দলকে বিদায় জানানো ডিফেন্ডার জেরার্ড পিকেও আছেন তার কাতারে।

Banglabid

ভেনেজুয়েলার বিপক্ষে খেলার মতো দল সাজানোর জন্য ইউরোপজুড়ে ছড়িয়ে থাকা কাতালোনিয়ান খেলোয়াড়দের ডেকে পাঠিয়েছিলেন কোচ জেরার্ড লোপেজ। জাভি-পিকে তো আছেনই, তার ডাকে সাড়া দিয়েছেন বোজান কিরকিচ, অ্যালেক্সিস ভিদাল, মার্ক বাত্রার মতো ইউরোপের বড় বড় ক্লাবে খেলা ফুটবলাররা। অধিনায়কের দায়িত্ব পেয়েছেন বার্সেলোনার সাবেক খেলোয়াড় সার্জিও গার্সিয়া।

আবার উল্টোচিত্রও আছে। জিরোনা, এস্পানিয়লের মতো ক্লাবগুলো কাতালোনিয়ান হওয়ায় সহজেই তাদের খেলোয়াড়দের পেয়েছেন জেরার্ড লোপেজ। কিন্তু রায়ো ভায়েকানো, হুয়েস্কা ও রিয়াল ভ্যালাদোলিদ- এই তিন ক্লাব তাদের খেলোয়াড়দের কাতালোনিয়ান জাতীয় দলে খেলতে দিতে নারাজ। লা লিগার পয়েন্ট টেবিলে এই তিন দলই অবনমনের শঙ্কায় কাঁপছে। এরমধ্যে ভ্যালাদোলিদের মালিকানায় আবার শেয়ার আছে রিয়াল মাদ্রিদের সাবেক ফরোয়ার্ড রোনাল্ডোর! এক বিবৃতিতে ক্লাবটি জানিয়ে দিয়েছে, রুবেন আলকারেজ আর জর্ডি মাসিপকে ছাড়বে না তারা।

এই তিন ক্লাব মুখ ফিরিয়ে নেয়ায় ভালোই বিপাকে পড়েছে কাতালোনিয়া। বড় বড় মুখ থাকলেও একটা জাতীয় দল সাজানোর মতো পর্যাপ্ত খেলোয়াড় পাওয়াই দায় হয়ে দাঁড়িয়েছে দলটির জন্য। এমনকি খেলার মধ্যে কেউ চোটে পড়লে তার বিকল্প নামানোর দুশ্চিন্তায় মাথা ঘামাতে হচ্ছে কোচ লোপেজকে। এরমধ্যে কাঁটা ঘায়ে নুনের ছিটা দিয়েছেন মারিয়ানো ডিয়াজ। কাতালোনিয়ায় খেলে বড় হওয়া রিয়াল মাদ্রিদের স্ট্রাইকার জানিয়ে দিয়েছেন, আপাতত তার বড় চিন্তা হল রিয়াল মূল দলে নিজের জায়গা পাকা করা!

Reneta

তবে এতশত বাঁধা বিপত্তি থাকা সত্ত্বেও প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলা থেকে কাতালোনিয়াকে আটকানো যাবে না বলেই মনে করেন স্পেন ও বার্সেলোনার ডিফেন্ডার জর্ডি আলবা। সঙ্গে সতীর্থ পিকেকে নিয়ে দিয়েছেন মজার একটি তথ্যও, ‘আমি নিশ্চিত, নির্দিষ্ট লক্ষ্য নিয়েই পিকে কাতালোনিয়া জাতীয় দলে খেলছে। আমি তার সঙ্গে কথা বলিনি, কিন্তু আমি জানি কাতালোনিয়ার হয়ে খেলতে চায় বলেই পিকে স্পেন জাতীয় দলকে বিদায় বলেছে!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin
পূর্ববর্তী

পুরস্কার জিতলো নির্মাণাধীন বাংলাদেশি প্রামাণ্যচিত্র

পরবর্তী

৬ লাখ আবেদনকারীর চাপে যুক্তরাজ্য সরকারের সার্ভার ডাউন

পরবর্তী

৬ লাখ আবেদনকারীর চাপে যুক্তরাজ্য সরকারের সার্ভার ডাউন

বিশ্বের সবচেয়ে সুখী দেশ ফিনল্যান্ড

সর্বশেষ

মন্ত্রিসভায় আরও যে চারজন যুক্ত হচ্ছেন

আগস্ট ২১, ২০২৬

‘যা হওয়ার হয়ে গেছে, ওটা অতীত’— কেন বললেন শান্ত

আগস্ট ২১, ২০২৬

হোয়াইটওয়াশ এড়ানোর মিশনে একাদশে যাকে ফেরাল অস্ট্রেলিয়া

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে মির্জা ফখরুলের শ্রদ্ধা

আগস্ট ২১, ২০২৬
ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT