চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাতার ইস্যুতে পরস্পরবিরোধী অবস্থানে ট্রাম্প-টিলারসন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:১৯ অপরাহ্ণ ১০, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A
কাতার-ট্রাম্প-টিলারসন

কাতার ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে পরস্পরবিরোধী অবস্থানে দেখছে বিশ্ব।

শুক্রবারই ট্রাম্প আরেক দফা কাতারকে দায়ী করলেন জঙ্গিবাদের ‘উচ্চ পর্যায়ের’ অর্থদাতা হিসেবে। অন্যদিকে দেশটির ওপর থেকে সব ধরণের নিষেধাজ্ঞা তুলে নিতে সৌদি আরবসহ অন্যান্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন তারই দেশের পররাষ্ট্রমন্ত্রী টিলারসনসহ অন্যান্য বিশ্ব নেতারা।

টিলারসন বলেছেন, কাতারের উপর এ অবরোধ দেশটিতে অপ্রত্যাশিত মানবিক বিপর্যয় ডেকে আনতে পারে। তাছাড়া এ অবরোধের কারণে মার্কিন নেতৃত্বাধীন জোটের ইরাক এবং সিরিয়ায় আইএস জঙ্গি বিরোধী অভিযান বাধাগ্রস্তও হচ্ছে বলে জানিয়েছেন তিনি।

অথচ শুক্রবারই ট্রাম্প হোয়াইট হাউজে সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, রাষ্ট্র হিসেবে কাতারের ঐতিহাসিকভাবেই জঙ্গি-সন্ত্রাসের উচ্চ পর্যায়ের অর্থদাতা। তিনি বলেন, ‘আমাদেরকে এখন সিদ্ধান্ত নিতে হবে, আমরা সোজা পথে চলব, নাকি অবশেষে একটি কঠিন কিন্তু আবশ্যক পদক্ষেপ নেব।’

‘জঙ্গিবাদে অর্থায়ন আমাদের বন্ধ করতে হবে। আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি… সময় এসে গেছে কাতারকে বলার যেন তারা জঙ্গিবাদে অর্থায়ন বন্ধ করে,’ বলেন ট্রাম্প। কাতারের সঙ্গে সম্পর্কচ্ছেদের পদক্ষেপ নেয়ার ব্যাপারে সৌদির রিয়াদে অনুষ্ঠিত আরব ইসলামিক আমেরিকান সম্মেলনে পরিকল্পনা করতে তিনিই সাহায্য করেছেন বলে উল্লেখ করেন।

মে মাসেও কাতারের আমিরের সঙ্গে বন্ধুত্বসুলভ বৈঠক করেছিলেন ট্রাম্প

অথচ হোয়াইট হাউজের এক সিনিয়র প্রশাসনিক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে গত সপ্তাহেই নিশ্চিত করেন, ট্রাম্পের রিয়াদ সফরের সময় সৌদি বা আমিরাতের কাছ থেকে কাতারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার কোনো ইঙ্গিতই পায়নি যুক্তরাষ্ট্র। শুধু তাই নয়, ট্রাম্প এখন যে কাতারের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন, সেই কাতারের আমিরের সঙ্গেই গত মাসের ওই সম্মেলনে তিনি পৃথক বৈঠক করেছেন।

Reneta

ট্রাম্পের এই বিতর্কিত অবস্থানের কারণে উপসাগরীয় অঞ্চলে বাড়তে থাকা উত্তেজনা প্রশমনে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের চেষ্টায় ব্যাঘাত ঘটছে বলে মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা।

কাতারের উপর অবরোধ শিথিল করতে এছাড়াও আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল, তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: কাতারডোনাল্ড ট্রাম্পরেক্স টিলারসন
শেয়ারTweetPin

সর্বশেষ

শহীদ মিনারে শেষ শ্রদ্ধা, বনানীতে হবে দাফন

মে ১২, ২০২৬

মঞ্চসারথি আতাউর রহমান আর নেই

মে ১২, ২০২৬

দিবালা নেই, বিশ্বকাপে আর্জেন্টিনার প্রাথমিক দলে নতুনদের জয়জয়কার

মে ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

ব্যাংকে না গিয়েই মিলবে ঋণ

মে ১১, ২০২৬

নেইমারকে নিয়েই বিশ্বকাপের প্রাথমিক দল ব্রাজিলের

মে ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT