চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঠমাণ্ডু ট্র্যাজেডি: জানা গেলো উড়োজাহাজ বিধ্বস্তের প্রাথমিক কারণ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:৩৩ অপরাহ্ণ ১২, এপ্রিল ২০১৮
আন্তর্জাতিক
A A
উড়োজাহাজ

নেপালে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমান বিধ্বস্তের বিষয়ে দেশটির তদন্ত কমিশন প্রাথমিক রিপোর্ট প্রকাশ করেছে। এতে বিধ্বস্তের আগ মূহুর্তে পাইলট ও এটিসি’র (এয়ার ট্রাফিক কন্ট্রোল) মধ্যকার কথোপকথনকে অস্পষ্ট উল্লেখ করা হয়েছে।

পাঁচ পৃষ্ঠার প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, বিধ্বস্ত বিমানের ব্ল্যাকবক্সসহ গুরুত্বপূর্ণ সকল সরঞ্জাম বিচার বিশ্লেষণের জন্যে কানাডার ট্রান্সপোর্ট সেফটি বোর্ডের কাছে পাঠানো হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, বিমান ও টাওয়ার কন্ট্রোলের মধ্যকার যোগাযোগ স্থানীয় সময় ১৪:১৭:৫৮ পর্যন্ত স্বাভাবিক ছিল। কিন্তু ১৪:১৮:৪৫ সময়ে উভয়পক্ষের খুবই সামান্য যে কথোপকথন শোনা যাচ্ছে তা অস্পষ্ট।
এতে নিশ্চিত করা হয়েছে, বিমানবন্দরের আভ্যন্তরীণ সীমান্ত বেড়ার কিছুটা বাইরে রানওয়ে টু’র পূর্বাংশে বিমানটি বিধ্বস্ত হয়েছে।

Banglabid

ইউএস-বাংলা এয়ারক্রাফটের একটি বিমান গত ১২ মার্চ কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়। এতে ৭১ আরোহীর মধ্যে ৫১ যাত্রী প্রাণ হারায়। নিহতদের মধ্যে ২৭ জন বাংলাদেশি নাগরিক।

দুর্ঘটনার পর পরই তদন্তের জন্যে নেপালী কর্তৃপক্ষ ‘এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন কমিশন, ২০১৮’ নামে একটি তদন্ত কমিশন গঠন করে। কমিশন ৯ এপ্রিল রিপোর্ট প্রকাশ করে। গতকাল সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশের (সিএএবি) কাছে রিপোর্টটি পাঠানো হয়েছে।

রিপোর্টে বলা হয়েছে, ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে, ট্যাক্সিওয়ে এবং অবতরণক্ষেত্র ইউএস বাংলার বিমান ডিএইচসি-৮ কিউ ৪০০ এর কার্যক্রমের জন্যে পর্যাপ্ত ছিল।

Reneta

এছাড়া ভয়াবহ এই দুর্ঘটনার মাত্র দুই মিনিটের মধ্যে অগ্নিনির্বাপক ও জরুরি সংস্থার সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে বলে রিপোর্টটিতে উল্লেখ করা হয়েছে।

এতে বলা হয়েছে, তদন্ত প্রক্রিয়া চলমান এবং কমিশন আইসিএও’র ১৩ ধারার চ্যাপ্টার ৬, সেকশন ৬.৫ অনুযায়ী চুড়ান্ত রিপোর্ট প্রকাশ করবে। বিধ্বস্ত বিমান থেকে পাওয়া সকল ডকুমেন্ট বিচার বিশ্লেষণ ও পর্যালোচনা করা হচ্ছে এবং সেসব চূড়ান্ত রিপোর্টে অন্তর্ভূক্ত করা হবে।

নেপালী কর্মকর্তা ছাড়াও তদন্ত কমিশন বিমান তৈরির কানাডীয় কোম্পানী বোম্বাবার্ডিয়ার অব কানাডা এবং ইঞ্জিন তৈরির ব্রিটিশ কোম্পানীকেও তদন্ত কাজে অন্তর্ভূক্ত করেছে।

তদন্ত কমিশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হেড অব এয়ারক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন গ্রুপ (এএআইজি) এর ক্যাপ্টেন সালাউদ্দিন এম রহমতউল্লাহ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউএস বাংলাকাঠমাণ্ডু ট্র্যাজেডিলিড নিউজ
শেয়ারTweetPin1
পূর্ববর্তী

‘যথাসময়ে কোটা সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হবে’

পরবর্তী

ধর্ষণ প্রমাণে ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ: হাইকোর্ট

পরবর্তী
গণধর্ষণ

ধর্ষণ প্রমাণে ‘টু ফিঙ্গার টেস্ট’ নিষিদ্ধ: হাইকোর্ট

রংপুর মহানগরের জন্য স্বতন্ত্র পুলিশ বাহিনী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

গাজায় ত্রাণকর্মী জোমি ফ্রাঙ্ককম হত্যার বিচার না হওয়ায় ক্ষুব্ধ অস্ট্রেলিয়া

আগস্ট ২০, ২০২৬

তিন জেলায় নতুন ডিসি

আগস্ট ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

৩৫ বছর পর রাষ্ট্রপতি নির্বাচনে ভোট আজ

আগস্ট ২০, ২০২৬

হওয়ার কথা ছিল ফ্লপ, মিমে পরিণত হয়ে ‘ব্লকবাস্টার’!

আগস্ট ২০, ২০২৬

আলভারেজকে না পেয়ে মার্টিনেজকে চায় বার্সা

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT