চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাকে খুঁজছেন এম-এস?

মুহাম্মদ মেহেদী হাসান মুহাম্মদ মেহেদী হাসান
৫:৪৫ অপরাহ্ণ ০৮, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
ফুটবল খেলোয়াড়রা মাঠে, বার্সেলোনা দলের খেলোয়াড়রা. Channel i News - চ্যানেল আই নিউজ

কাকে খুঁজছেন এম-এস?

মেসি-ম্যাজিকে হুয়ান গাম্পার ট্রফি জিতে নতুন মৌসুমেও ছন্দে থাকার আভাস দিয়ে রাখল বার্সেলোনা। ন্যু ক্যাম্পে সোমবার রাতে ব্রাজিলের ক্লাব শাপোকোয়েন্সকে ৫-০ গোলে হারিয়েছে কাতালানরা। যাতে যথারীতি জ্বলে উঠেছেন মেসি-সুয়ারেজ। এই দুই তারকার গোল উদযাপনের একটি ছবিই পরে আলোচনার খোরাক জুগিয়েছে ফুটবলপ্রেমীদের মনে।

ম্যাচে একটি গোল করানোর সঙ্গে সতীর্থদের দুটি গোলের যোগান দিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। মেসির রাতে জেরার্ড দেউলোফেউ, সার্জিও বুসকেটস ও ডেনিশ সুয়ারেজের সঙ্গে স্কোরশিটে নাম লিখিয়েছেন লুইস সুয়ারেজও। ভয়াবহ বিমান দুর্ঘটনায় পড়ে প্রায় পুরো ক্লাবের খেলোয়াড়দের হারানো শাপোকোয়েন্সের সঙ্গে ম্যাচে শ্রদ্ধা-ভালোবাসার ছড়াছড়িই ছিল। সঙ্গে ছিল একটি হাহাকারও! যেটা ফুটে উঠেছে মেসি-সুয়ারেজের আলোচিত সেই ছবিতে!

তিন মৌসুম একসঙ্গে প্রতিপক্ষ ডিফেন্সে ত্রাস ছড়ানোর পর সোমবারই প্রথম নেইমারকে ছাড়া মাঠে নামেন মেসি-সুয়ারেজ। আগেও সব ম্যাচে হয়তো একসঙ্গে নামা হয়নি তাদের। সেটির সঙ্গে এবারের পরিস্থিতিটা একেবারেই ভিন্ন। চোট বা কার্ড নিষেধাজ্ঞায় আগে একাদশের বাইরে থাকলেও নেইমার যে এবার একেবারেই ‘নেই’ হয়ে গেছেন। ২২২ মিলিয়ন ইউরোর রেকর্ড দলবদলে পিএসজিতে পাড়ি জমানো এই ব্রাজিলিয়ান আর কখনো এমএসএন-জুটির অংশ হবেন না।

Banglabid

মাঠে নেমে তাই হয়তো জুটির প্রিয় সতীর্থ-বন্ধুকে খুঁজে ফিরছিলেন মেসি-সুয়ারেজ? গোল উদযাপনের এক পর্যায়ে দুজনে ক্যামেরায় ধরাও পড়লেন সে ভঙ্গিতেই। ছবিতে দেখা যাচ্ছে, কপালের ওপর হাত নিয়ে কাউকে খোঁজার মত করে সুদূরে তাকিয়ে আছেন সুয়ারেজ। পাশে দাঁড়ানো মেসির দৃষ্টিও যেন সুদূরের কাউকে খুঁজে ফিরছে। দৃষ্টিতে যেন ফুটে উঠেছে ‘এম-এস’ এখানে, ‘এন’ কোথায়?

গোল করার পর কাঁধে-কাঁধ মিলিয়ে এমএসএনের ছুঁটে চলার যে চিরচেনা দৃশ্য ফুটবলপ্রেমীদের চোখে লেপটে আছে, সেটা এত সহজে ধূসর হওয়ার নয়। মেসি-সুয়ারেজ তো সেখানে নেইমারের সঙ্গেই মাঠ-ড্রেসিংরুম ভাগ করেছেন, তাদের অবচেতন মন যে দীর্ঘ সময় বন্ধু নেইমারকে খুঁজে ফিরবে সেটা না বললেও চলে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এমএসএন ত্রয়ীনেইমারমেসিসুয়ারেজ
শেয়ারTweetPin
পূর্ববর্তী

আইন সচিবের চুক্তিভিত্তিক নিয়োগ কেন অবৈধ নয়

পরবর্তী

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

পরবর্তী
স্বরাষ্ট্রমন্ত্রী বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার উদ্যোগের কথা বলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে আনার উদ্যোগ জোরদার করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

‘রংবাজ’ ছবির দৃশ্যে শাকিব খান ও বুবলী

শাকিব খানকে থাপ্পড় দিলেন বুবলী

সর্বশেষ

ছবি: নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (সংগৃহীত)।

ব্যালেন্স শিটে যা লেখা থাকে না: বেঈমানের দেশে বিশ্বাসের দাম কত?

আগস্ট ২১, ২০২৬

‘তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো’

আগস্ট ২১, ২০২৬
ছবি: বঙ্গভবন (ফাইল ছবি)।

রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য প্রস্তুত বঙ্গভবন

আগস্ট ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ দিনেও নিখোঁজ মাদ্রাসাছাত্রের সন্ধান মেলেনি

আগস্ট ২১, ২০২৬

স্টার্ক-কামিন্সদের পেস আক্রমণকে যে কারণে ইতিবাচক বলছেন শান্ত

আগস্ট ২১, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT