চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কাঁপছে ভারত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৫৪ অপরাহ্ণ ১০, জুলাই ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

মঙ্গলবার ম্যাচটা হলে ভারতের কী অবস্থা হত সেটা বুধবার সকালেই বুঝিয়ে দিলেন নিউজিল্যান্ডের পেসাররা। ২৪০ রানের লক্ষ্যকে পর্বতসম বানিয়ে ৫ রানেই ভারতের পা কাঁপিয়ে দিয়েছেন বোল্ট-হেনরিরা! তখন তিন ভারতীয় সাজঘরে। দ্রুত আরও একটি উইকেট তুলে নিয়েছে কিউইরা। জাগাচ্ছে ফাইনালের স্বপ্ন।

ভারত-৩০/৪ (১১)

দ্বিতীয় ওভার থেকেই ভারতের বিপর্যয়ের শুরু। উইকেটের পেছনে টম ল্যাথামের গ্লাভসে জমা পড়েন ১ রান করা রোহিত শর্মা। ম্যাট হেনরির গুডলেন্থের বল এমনভাবে আউটসুইং করেছে যে, বল কখন ব্যাটে স্পর্শ করল সেটা টেরই পাননি এক বিশ্বকাপে সর্বোচ্চ পাঁচটি সেঞ্চুরির রেকর্ড গড়া রোহিত। দলের রান তখন সবে মাত্র ৪।

আর এক রান যোগ হতেই রোহিতের পথে সাজঘরে বিরাট কোহলি ও লোকেশ রাহুল। তিনজনই আউট হয়েছেন নামের পাশে ১টি করে রান তুলে। কাকতালীয়ই বটে!

তৃতীয় ওভারে ট্রেন্ট বোল্টের বল ইনসুইং করে সোজা যেয়ে প্যাডে আঘাত হানে কোহলির। আম্পায়ার রিচার্ড ইলিনওয়ার্থ আঙুল তুলে দেন। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি ভারত অধিনায়ক।

পরের ওভারে ম্যাট হেনরির বল এতটাই বাঁক খেলো যে ব্যাট সরিয়েও বাঁচতে পারলেন না রাহুল। বল তার ব্যাট ছুঁয়ে সোজা উইকেটরক্ষক ল্যাথামের গ্লাভসে। ৫ রানেই সাজঘরে ভারতের টপ অর্ডারের তিন ব্যাটসম্যান!

Reneta

যখন একটু প্রতিরোধের চেষ্টা, আবারও ঘাতক হেনরি। এবার শিকার দিনেশ কার্তিক। দশম ওভারের শেষে ব্যাকওয়ার্ড পয়েন্টে নিচু ক্যাচটি দারুণভাবে একহাতে জমান জিমি নিশাম।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্বকাপ-২০১৯
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT