বাংলাদেশ

কলেজ যাওয়া হলো না তার

কলেজ যাওয়া হলো না তার

সাভারে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী এক কলেজ ছাত্র নিহত হয়েছে। বুধবার সকালে সাভারে ঢাকা আরিচা মহাসড়কের বিশমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কলেজ ছাত্রের নাম মো.ওয়ালী (১৮)। সে সাভার ক্যান্টনমেন্ট এলাকার মর্নিং গ্লোরি স্কুল ও কলেজের বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়: সকাল ৮টার দিকে নিজের বাইক চালিয়ে কলেজে যাওয়ার পথে ঘটনাস্থলে পৌঁছলে একটি ট্রাক পেছন থেকে ওয়ালীর মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হয় ওয়ালী। আশঙ্কাজনক অবস্থায় তাকে সাভারে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

পুলিশ জানায়: নিহত কলেজ শিক্ষার্থী সাভার সরকারি কলেজের পরিসংখ্যান বিভাগের শিক্ষক আব্দুল কাদেরের ছেলে। এক ভাই দুই বোনের মধ্যে ওয়ালী ছিলেন সবার বড়।

এ ঘটনায় কলেজ জুড়ে নেমে আসে শোকের ছায়া।

বিষয়:ট্রাক চাপা নিহত সড়ক দুর্ঘটনা সাভার

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…