কোপা আমেরিকায় পরাজয় দিয়েই যাত্রা শুরু করলো গত ব্রাজিল বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল খেলা কলম্বিয়া। ভেনিজুয়েলার বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে পরাজয় বরণ করে নিতে হয় জেমস রদ্রিগেস, রাদামেল ফ্যালকাও এবং জুয়ান কুয়াদরাদোর কলম্বিয়াকে।
রোববার রাতে সি গ্রুপের প্রথম ম্যাচে অপ্রত্যাশিত কিন্তু যোগ্য দল হিসেবেই জয় দিয়ে কোপা অভিযান শুরু করলো ভেনিজুয়েলা।
দ্বিতীয়ার্ধের ১৫ মিনিটের মাথায় ভেনিজুয়েলাকে এগিয়ে দেয় রন্ডন। ২০১৩ সালের সেপ্টেম্বরের পর এটাই রন্ডনের প্রথম আন্তর্জাতিক গোল।
পরবর্তিতে একাধিক সুযোগ পেলেও তা গোলে পরিণত করতে পারেননি কলম্বিয়ার রুদ্রিগেজ ও ফ্যালকাও।






