চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘কলমটা রয়ে-সয়ে দাগালে নিরাপরাধ পুলিশরা বেঁচে যান’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:২৪ অপরাহ্ণ ২৬, জুন ২০১৬
অন্যান্য, সেলিব্রিটি সোশ‌্যাল
A A

স্ত্রী হত্যায় ডিবি কার্যালয়ে এসপি বাবুল আক্তারকে ডেকে নেয়ার নাটকীয় ঘটনায় গণমাধ্যমের আরও সময় নেয়া উচিৎ ছিলো। বিশেষ করে পুলিশের ভেতরের কোনো সংবাদ কাভার করার সময় ক্রাইম রিপোর্টারদেরও নৈতিকতার পরিচয় দেয়া উচিৎ বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাইফুল আলম চৌধুরী।

শিক্ষকতায় আসার আগে দীর্ঘদিন সাংবাদিকতা করা এই শিক্ষক কাজ করেছেন ক্রাইম বিটেও। কাজের অভিজ্ঞতায় তিনি দেখেছেন ক্রাইম রিপোর্টার-পুলিশের সম্পর্ক ।

এসপি বাবুল আক্তারকে ডিবি কার্যালয়ে ডেকে নেয়ার বিষয়টি নিয়ে চলমান আলোচনায় এক ফেসবুক স্ট্যাটাসে সাইফুল আলম চৌধুরী লিখেছেন, ‘ সাল ২০০৪। তখন আমি প্রথম আলোর স্টাফ রিপোর্টার, বিট ছিল ক্রাইম। গাজীপুরের সংসদ সদস্য আহসান উল্লাহ মাস্টার হত্যার ঘটনা প্রথম দিন থেকে কাভার করার কারণে মামলাটির তত্ত্বাবধায়ক কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার আবদুল বাতেনের সাথে একটা প্রফেশনাল সম্পর্ক তৈরি হয়েছিল। বাতেন সাহেব শুনেননি তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের কথা।

Banglabid

ফলস্বরূপ প্রথমে খাগড়াছড়িতে বদলি। তারপর বদলি ঠেকানোর জন্য স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীকে ঘুষ দেয়ার অভিযোগ এনে বাবর সাহেব তাকে তুলে দিলেন পুলিশের হাতে। সেদিন নিউজটা করার দায়িত্ব ছিল আমার আর Parvez Khan – এর। আমার যদ্দুর মনে পড়ে পারভেজ ভাই ও আমি নিউজটা করিনি। অফিস অন্য কাউকে দিয়ে করিয়েছিল, কারণ ওটা একটা সাজানো নাটক ছিল আমরা বিশ্বাস করতাম।

সিনিয়র পুলিশ সদস্যরা তাদের উর্ধ্বতনদের কিংবা সরকারের মন্ত্রী-এমপিদের কথা না শুনলে তাদেরকে এমনভাবে ফাঁসিয়ে দেয়ার ঘটনা অনেক আছে।

আরেকটি ঘটনার শিকার ছিলেন ব্রাক্ষণবাড়িয়ার ওসি রফিক (’বানর ধরা ওসি রফি‘ নামে খ্যাত ছিলেন, কারণ ফেনসিডিল চোরাচালানীতে প্রশিক্ষিত এক বানরকে তিনি মামলার আসামী করেছিলেন)।

Reneta

মজার বিষয় ছিল, বাতেন ভাইয়ের অনেক কাছের বলে দাবি করতেন অনেক ক্রাইম রিপোর্টার অবলীলায় কোন যাচাই-বাছাই ছাড়া শুধু স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের কথায় সংবাদ করেছিলেন।

[বিঃদ্রঃ ক্রাইম রিপোর্টারের সবচেয়ে বড় সোর্স পুলিশ। আর ক্রাইম রিপোর্টাররা সবচেয়ে বেশি কলম দাগান পুলিশের বিরুদ্ধে। তবে কলমটা রয়ে-সয়ে দাগালে নিরাপরাধ পুলিশরা বেঁচে যান।]

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাবুল আক্তার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

ব্রেক্সিটের কারণে বাণিজ্যে প্রভাব পড়বে না: বাণিজ্যমন্ত্রী

পরবর্তী

নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা

পরবর্তী

নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা

'পরকীয়া' দেখাতে পারলেই যেন খুন বৈধ হয়ে যায়

সর্বশেষ

রোমের হোটেল বিতর্কে যা বললেন জেমস

আগস্ট ২১, ২০২৬

চৌদ্দগ্রামে বিলকিছ-আলম পাঠাগারের ভিত্তিপ্রস্তর উদ্বোধন

আগস্ট ২১, ২০২৬

নায়করাজ রাজ্জাককে হারানোর ৯ বছর

আগস্ট ২১, ২০২৬

রিজভীকে ‘আমরা বিএনপি পরিবার’-এর শুভেচ্ছা ও অভিনন্দন

আগস্ট ২১, ২০২৬

আবারও পিছিয়ে যেতে পারে ভারতের বাংলাদেশে আসা

আগস্ট ২০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT