চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘পরকীয়া’ দেখাতে পারলেই যেন খুন বৈধ হয়ে যায়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:১০ অপরাহ্ণ ২৬, জুন ২০১৬
অন্যান্য, শিক্ষা
A A

পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মিতু হত্যার ঘটনা এখন সবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিভিন্ন অনলাইনে ছড়িয়ে পড়া নোংরা নানান সংবাদের ভিত্তিতে এই ঘটনা নিয়ে অপপ্রচারও কম চলছে না। সেসব নিয়েই এবার ফেসবুকে পোস্ট দিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা ও বিভাগের সহযোগী অধ্যাপক কাবেরি গায়েন। নিজের পোস্টে তিনি নানান জনের নানান ভূমিকার নানান দিক তুলে ধরেন।

ফেসবুক পোস্টের প্রথমেই পুলিশের ভূমিকার কথা টেনে তিনি লিখেন, ১। প্রায়ই পত্রিকায় দেখি, পুলিশ কোনো কথিত বা সন্দেহজনক অপরাধীকে রিমান্ডে নেয়ার পরে সেই কথিত অপরাধী ব্যক্তি কী কী বলেছেন, সেসব গণমাধ্যমে ফলাও করে ছাপা হয়। এখন কোনো ব্যক্তি চলমান কোনো কেসে পুলিশি জেরায় বা মারধরে কী কী বলেন, তা শুধু জেরাকারী অফিসাররা ছাড়া কারোর জানার কথা নয়, যা কেসটির নিষ্পত্তির জন্য ব্যবহার করার কথা। সেইসব খবর যদি আগেই বাইরে চলে আসে, তবে কেস ক্ষতিগ্রস্ত হবে জানা কথা। যদি বাইরে আসে তো জেরাকারী কর্মকর্তাদের কাছ থেকেই আসে। গণমাধ্যমে যায়। পুলিশের চাকরিতে কি কোনো নীতিমালা নেই যে এসব গোপন তথ্য সরবরাহ করা অন্যায়?

এরপর সাংবাদিকদের ভূমিকার কথা টেনে কাবেরি গায়েন লিখেন,২। সাংবাদিকরা এইসব তথ্য ছাপিয়ে দেন। আমরা পড়ে উত্তেজিত হই। কথিত অপরাধীর পক্ষে-বিপক্ষে সামাজিক মাধ্যমে মত দিতে থাকি। যাকে বলে মিডিয়া ট্রায়াল হয়ে যায়। কিন্তু তারচেয়েও মারাত্মক যেটি ঘটে, তা হলো, মিডিয়া কাউকে অপরাধী বলে দেয়। যেমন গতকাল পুলিশ সুপার বাবুল আক্তারকে। কিন্তু, সাংবাদিকতার শিক্ষার্থী মাত্রই জানেন, এ কাজ করার অধিকারী তারা নন। তারা কাউকে দোষী বা নির্দোষী রায় দিয়ে দিতে পারেন না। ঘটনা-প্রবাহ তুলে ধরা তাদের কাজ, মতামত দেয়া নয়। এখন কেউ যদি খুনের পরিকল্পনাকারী প্রমাণিত হন, তবে সেই রায় দেবে আদালত। পুলিশ কিংবা সাংবাদিক নয়। সাংবাদিক আদালতের রায় উল্লেখ করে জানাবেন যে আদালত কথিত ব্যক্তিকে খুনি সাব্যস্ত করেছেন। আদালতে নিষ্পত্তি হবার পরে সাংবাদিক সূত্র উদ্ধৃত করে ঘটনাটি জানাবেন।

Banglabid

৩। তৃতীয় বিষয়টি হলো, প্রায়ই দেখি এইসব খবরের ক্ষেত্রে লেখা হয় বা বলা হয়, ‘নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান। খুব পিচ্ছিল খেলা। ‘বিশ্বস্ত সূত্র’, ‘গোপন সূত্র’- এগুলো কোনো সূত্র নয়। অন্তত সাংবাদিকের সূত্র নয়। কারণ, নাম না থাকার কারণে এইসব কথিত সূত্রের বক্তব্যকে ক্রসচেক করা যায় না। যে তথ্য ক্রসচেক করা যায় না, সেসব সাংবাদিকতায় সূত্র বলে গণ্য হয় না। উপরন্তু, একজন সাংবাদিকের জানা থাকার কথা, সাংবাদিকতার সাথে প্রপাগান্ডার পার্থক্য তৈরি হয় এই সংবাদসূত্রের স্বচ্ছতার উপরে।

এরপর অতীতের কিছু ঘটনার ইতিহাস টেনে তিনি লিখেন, সাগর-রুনি’র ঘটনায় আমরা দেখেছিলাম কীভাবে খুন হওয়া রুনির চরিত্র নিয়ে মূল ধারার বেশ কিছু পত্রিকায় নির্লজ্জভাবে মিথ্যাচার করা হয়েছিলো। তখন বিডিনিউজ২৪ডটকম-এ লিখেছিলাম, ‘সাগর-রুনি-মেঘ প্রতিবেদনঃ মামুলি হলুদকে ছাড়িয়ে কালো সাংবাদিকতায়’। কল্পকাহিনী বানানোর চেষ্টা করা হয়েছিলো এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রুমানা মঞ্জুরকে নিয়েও। তনু’র ঘটনায় একটি মহল থেকে ইঙ্গিত দেবার চেষ্টা করা হয়েছিলো কারো সাথে তার সম্পর্কের বিষয়ে, কিন্তু আগাতে পারেনি। এরও বহু বছর আগে, কল্পনা চাকমাকে অপহরণ প্রসঙ্গে বলা হয়েছিলো, কোনো প্রেমিকের সাথে তিনি পালিয়ে গেছেন। কিন্তু, আজও জীবিত বা মৃত কোনো প্রেমিক তো দূরে থাক, কল্পনার খোঁজও পাওয়া যায়নি। মনে পড়ে ইয়াসমীন আর সীমার কথা। তাদের ধর্ষণ আর খুন করাকে বৈধতা দেবার জন্য তাদের যৌনকর্মী বানানোর চেষ্টা। আর সবশেষে, পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু সম্পর্কেও একই গল্প ফাঁদার চেষ্টা করা হয়েছে।

Reneta

আমাদের দেশে, এখনো, কোন নারীর ‘পরকীয়া’ দেখাতে পারলে তাকে খুন করা বৈধ হয়ে যায় বলেই এসব প্রচার হয়ে থাকে। শুধু নারী না, সাম্প্রতিক সময়ে পুরুষকেও ‘চরিত্রহীন’ দেখানোর চেষ্টা শুরু হয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক শফিউল আলমকে হত্যা করার পর পত্র-পত্রিকায় তার কোনো নারীর সাথে সম্পর্কের গল্পই ঢালাওভাবে প্রচার করা হলো।

সবশেষে কাবেরি গায়েন লিখেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব কিন্তু খুনিকে খুঁজে বের করা। পরকীয়া/স্বকীয়া দেখার দায়িত্ব নয়। হতেই পারে, কোনো আপনজনের হাতেও কেউ খুন হতেই পারেন। কিন্তু সেটি বের করাই পুলিশের দায়িত্ব। আর সেই খবর যথাযথভাবে উপস্থাপন করা সংবাদপত্রের দায়িত্ব। গল্প বানানো মানেই হলো ঘটনায় দোষীকে আড়াল করার চেষ্টা। দুঃখজনক বিষয় হলো, কেবল একজন দায়িত্বহীন বা কমজানা সাংবাদিক বা পুলিশ এসব কল্পকাহিনী বানানোতে ব্যাপৃত থাকেন, বিষয়টি মোটেই এমন নয়। বরং যেসব ঘটনা ধামাচাপা দেবার জন্য এসব পথ বেছে নেয়া হয়, সেইসব ঘটনার গুরুত্ব বলে দেয় সংবাদপত্র কিংবা পুলিশ- উভয় ক্ষেত্রেই দায়িত্বশীল মহল জড়িত থাকেন, বা কারো পক্ষে এইসব কাজ করেন।

আমার প্রশ্ন হলো, খুন হয়ে যাবার পরেও তাদের পরিবার-পরিজনকে সামাজিকভাবে খুন করার এসব কুৎসিত খেলার ভেতর দিয়ে খুনিদের আড়াল করার প্রচেষ্টার বিষয়ে কার্যকর ব্যবস্থা নেবার উপায় কি আমাদের দেশে নেই? একটি পথের তালাশ অবশ্য দিয়েছেন মাহমুদা খানম মিতুর পরিবার। আইনী ব্যবস্থা নেবার কথা বলেছেন তারা। খানিকটা কাজ বোধহয় হয়েছে। অন্য কোনো পথ?

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চট্টগ্রাম-পুলিশ সুপার
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নৌপথে নিরাপত্তা নিশ্চিত করতে সমন্বয় সভা

পরবর্তী

ব্রিটেনের সিদ্ধান্তের বিরুদ্ধে ভেটো দেবে স্কটল্যান্ড

পরবর্তী

ব্রিটেনের সিদ্ধান্তের বিরুদ্ধে ভেটো দেবে স্কটল্যান্ড

গ্রাহকদের থ্রিজি সেবা দিতে আরো আন্তরিক হন: তারানা

সর্বশেষ

জিততে এসেছি, দেখা যাক কী হয়: শরিফুল

আগস্ট ১৯, ২০২৬
তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপ্নন, ছবি: সংগৃহীত।

বাংলাদেশের গণমাধ্যম আগের যেকোনো সময়ের চেয়ে স্বাধীন: তথ্যমন্ত্রী

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

বিশ্ববাজারে আবারও বাড়ল জ্বালানি তেলের দাম

আগস্ট ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতার হোটেলে আগুন: বিশেষ তদন্ত দল গঠন

আগস্ট ১৯, ২০২৬
নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আবদুল হান্নান মাসউদ, ছবি: সংগৃহীত।

হান্নান মাসউদের এমপি পদ বাতিল চেয়ে হাইকোর্টে রিট

আগস্ট ১৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT