কোনো ধরণের আলোচনা ছাড়াই হঠাৎ করে মিচেল স্টার্ককে ছেড়ে দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। অজি পেসার জানিয়েছেন, মালিকপক্ষের এক ক্ষুদে বার্তার মাধ্যমে দল ছাড়ার বিষয়ে তিনি অবগত হয়েছেন।
২৮ বছর বয়সী স্টার্ক ২০১৮ সালে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের দামী খেলোয়াড়দের একজন ছিলেন। তাকে কিনতে কলকাতার ১.৪৭ মিলিয়ন ডলার খরচ করতে হয়। কিন্তু ইনজুরির কারণে মাঠে নামতে পারেননি।
‘দুই দিন আগে মেসেজের মাধ্যমে ছেড়ে দেয়ার বিষয়ে আমাকে জানানো হয়’ -স্টার্ক বলেন, ‘এখন এপ্রিলে বাড়িতেই থাকব।’
ইনজুরি স্টার্ককে ছয় মাস ক্রিকেট থেকে বাইরে রাখে। কলকাতা তার পরিবর্তে ইংল্যান্ড পেসার টম ক্যারেনকে নেয়।
২০১৯ সালের আইপিএল নিলাম হবে সামনের মাসে। স্টার্ক বলছেন, বিশ্বকাপ এবং অ্যাশেজের কারণে তিনি কোটি টাকার এই টুর্নামেন্টে খেলবেন না।







