চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার শিল্পী সাকীর সঙ্গে এশার বিয়ে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:১৮ অপরাহ্ণ ১২, অক্টোবর ২০১৯
বিনোদন
A A
সাকী’র ফেসবুক থেকে সংগৃহিত

সাকী’র ফেসবুক থেকে সংগৃহিত

পশ্চিম বাংলার জনপ্রিয় ব্যান্ড দল ‘ক্যাকটাস’-এর সদস্য, ‘বিদায় ব্যোমকেশ’ চলচ্চিত্রের সংগীতায়োজক সাকী ব্যানার্জীকে বিয়ে করেছেন বাংলাদেশের মঞ্চ অভিনেত্রী, চলচ্চিত্র নির্মাতা ও প্রযোজক এশা ইউসুফ। তিনি দেশের সাংস্কৃতিক অঙ্গনের স্বনামধন্য দম্পতি নাসির উদ্দিন ইউসুফ ও শিমুল ইউসুফের মেয়ে।

শুক্রবার (১১ অক্টোবর) কলকাতায় সাকীর সঙ্গে বিয়ে হয় এশার। খবরটি চ্যানেল আই অনলাইনকে জানিয়েছেন সাকী নিজেই। এদিন দুই পরিবারের নিকটাত্মীয় ও স্বজনদের উপস্থিতিতে বিয়ে হয় তাদের।

কলকাতার একটি হোটেলে সাকী ও এশার বিয়েতে উপস্থিত ছিলেন নাসির উদ্দীন ইউসুফ, শিমূল ইউসুফ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, নৃত্যশিল্পী মিনু হকের মতো ব্যক্তিত্বরা।

মিউজিশিয়ান হিসেবে সাকী ব্যানার্জি কলকাতার পরিচিত মুখ। গান লেখা, সুর করা কিংবা গাওয়া, তিনটাতেই সমান পারদর্শী তিনি। পাশাপাশি বছর দুয়েক ধরে বাংলাদেশেও বেশকিছু কাজ করেছেন এই শিল্পী।

বাংলাদেশের অনলাইন প্লাটফর্ম বায়োস্কোপের ‘গার্ডেন গেইম’ এবং সদ্য মুক্তি পাওয়া ‘বিউটি অ্যান্ড দ্যা বুলেট’-এর থিম সং দিয়ে আলোচনায় আসেন সাকী। এদিকে এশা ইউসুফ নির্বাহী প্রযোজক হিসেবে কাজ করেছেন গেরিলা, আয়নাবাজী এবং আলফা’র মতো ছবিতে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এশা ইউসুফকলকাতাবিয়েলিড বিনোদনশিমুল ইউসুফ
শেয়ারTweetPin

সর্বশেষ

অবসরের কথা ‘নিশ্চিত’ করে নেইমার বললেন ‘ব্রাজিলের জন্য রক্তও দিয়েছি’

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবি ছাত্রী হলে জুলাই বিপ্লব নিয়ে দেয়াল পত্রিকা, সেরা তিন লেখক পাবেন পুরস্কার

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীকে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর আনারস উপহার

জুলাই ২৯, ২০২৬
যশোরের ঝুমঝুমপুর এলাকায় যশোর ও চট্টগ্রাম জেলা পুলিশের যৌথ অভিযানে ডেভিড ইমনকে গ্রেপ্তার করা হয়; ছবি:সংগৃহীত

কারা মুক্তির পর নতুন করে চাঁদাবাজির নেটওয়ার্ক গড়ে ডেভিড ইমন

জুলাই ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত।

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে মাইলস্টোন ট্র্যাজেডিতে বোন হারানো তাহসিনের উচ্ছ্বাস

জুলাই ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT