চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার পূজা মণ্ডপে সৃজিতের সঙ্গী মিথিলা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৩ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০১৯
বিনোদন
A A

কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জির সঙ্গে বাংলাদেশের জনপ্রিয় অভিনেত্রী মিথিলার প্রেমের গুঞ্জন অনেকদিন ধরে শোনা যাচ্ছিল। নতুন করে তাদের আবার একসঙ্গে দেখা গেল। ওপার বাংলার এই তারকা নির্মাতা তার নিজের ইনস্টাগ্রামো রবিবার (৬ অক্টোবর) দুপুরে মিথিলার সঙ্গে দুটি সেলফি আপলোড করেন। 

সৃজিতের পোস্ট করা ওই ছবি দুটি বলে দেয়, সৃজিতের সঙ্গে কলকাতার বিভিন্ন পূজা মণ্ডপে ঘুরে বেড়াচ্ছেন মিথিলা।

বেশ ফুরফুরে মেজাজেও পাওয়া গেল সৃজিত-মিথিলাকে। সৃজিতের ওই ছবিতে আরও আছেন কলকাতার নায়িকা ও সাংসদ নুসরাত জাহান এবং তার স্বামী নিখিল। অন্য ছবিতে সৃজিত-মিথিলার সঙ্গে দেখা গেছে কলকাতার সুপারস্টার প্রসেনজিৎকে।

সৃজিতের ইনস্টাগ্রামে মিথিলাকে নিয়ে ছবি দুটি আপলোড হওয়ার সঙ্গে সঙ্গে অনলাইনে ভাইরাল হয়ে যায়। টালিউডের ‘মোস্ট অ্যালিজেবল ব্যাচেলর’ এই নির্মাতার ছবির নিচে ভক্তরা নানা মুখরোচক মন্তব্য করতে শুরু করেন।

চলতি বছরের মার্চে কলকাতার একাধিক প্রভাবশালী গণমাধ্যম খবর প্রকাশ করে জানান, সৃজিত মুখার্জির জীবনে এসেছে নতুন এক রহস্যময় নারী। তিনি হলেন বাংলাদেশের মিথিলা। খবরে বলা হয়েছিল, সৃজিতের সঙ্গে মিথিলার ঘনিষ্ঠতা দিনের পর দিন বাড়ছে। এমনকি বিভিন্ন পার্টিতেও এসকঙ্গে দেখা যাচ্ছিল তাদের।

সৃজিত পরিচালিত ‘এক যে ছিল রাজা’ ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতে নেয়। তখন খুশিতে একটি প্রাইভেট পার্টির আয়োজন করেছিলেন সৃজিত। সেই পার্টিতে কাছের বন্ধুদের সঙ্গে মিথিলাকে পরিচয় করিয়ে দিয়েছেন সৃজিত।

Reneta

সৃজিতের রাজারহাটের বাড়িতে এই পার্টির আয়োজন করা হয়েছিল। তারপর থেকে তাদের প্রেমের গুঞ্জন শুরু হয়। এমনকি গুঞ্জন বিয়ে পর্যন্ত গড়ায়! তবে সৃজিত-মিথিলা দুজনেই ‘ভালো বন্ধু’ বলে বিষয়টি বারবার এড়িয়ে যান।

গেল ২৩ সেপ্টেম্বর ছিল সৃজিত মুখার্জির জন্মদিন। সেখানেও স্পেশাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মিথিলা।

মূলত, অর্ণবের একটি মিউজিক ভিডিওতে কাজের সুবাদে সৃজিতের সঙ্গে মিথিলার দেখা হয়। এরপর ফেসবুকের মাধ্যমে সৃজিত এবং মিথিলার নিয়মিত যোগাযোগ চলতে থাকে। নিজেদের মাঝে অনেক মিল খুঁজে পাওয়ায় ভালো বন্ধুত্ব গড়ে ওঠে।

প্রেমের গুঞ্জন ছড়ালে সৃজিত বলেছিলেন, ‘আমি আজ পর্যন্ত মানে সেই ২০১০ থেকে যে নায়িকাদের সঙ্গে কাজ করেছি, তাদের মধ্যে ৯০ শতাংশ নায়িকাদের নিয়ে এমন জল্পনা হয়েছে। এটা আমি প্রফেশনাল হিসেবে হ্যাজার্ড হিসেবে মেনে নিয়েছি।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অর্ণবএক যে ছিলো রাজাপূজাপ্রেমবাংলাদেশবিয়েমিথিলালিড বিনোদনসৃজিতসৃজিত মুখার্জি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রীর মরদেহে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

মে ১৭, ২০২৬

কেমন হচ্ছে নতুন সরকারের কূটনীতি?

মে ১৭, ২০২৬

ঈদ কবে জানা যাবে সোমবার

মে ১৭, ২০২৬

হামাসের সামরিক শাখার প্রধান ইজ্জ আল-দিন আল-হাদ্দাদ নি/হ/ত

মে ১৭, ২০২৬

কৃষিতে উৎপাদন ব্যয় বাড়ছে: আলোচনায় বক্তারা

মে ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT