একশ্রেণীর মানুষ সবসময়েই সমালোচনামুখর থাকে উল্লেখ করে, কে কি বললো সেদিকে দৃষ্টি না দিয়ে প্রশাসনের কর্মকর্তাদের জনকল্যাণে কাজ করে যাওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মন্ত্রণালয় ও বিভাগগুলোর মধ্যে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি ও শুদ্ধাচার পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত সকলকে জনগণের পাশে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।






