বিনোদন

কর্তন সাপেক্ষে সেন্সর পেল ‘শনিবার বিকেল’

ফেব্রুয়ারির শেষে অথবা মার্চ মাসে ‘শনিবার বিকেল’ মুক্তি

কর্তন সাপেক্ষে সেন্সর পেল ‘শনিবার বিকেল’

মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ছবি ‘শনিবার বিকেল’ সেন্সর বোর্ড থেকে মুক্তির অনুমতি পেয়েছে। সেন্সর বোর্ডের সদস্য ও প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার উদ্দিন নওশাদ চ্যানেল আই অনলাইনকে খবরটি নিশ্চিত করেছেন।

ইফতেখার জানান, গতকাল (বুধবার) ‘শনিবার বিকেল’ সেন্সর ছাড়পত্র পেয়েছে। তবে আনকাট নয়, কর্তন সাপেক্ষে ছাড়পত্র পেয়েছে।

ইফতেখার উদ্দিন নওশাদ বলেন, একটি সংলাপে সমস্যা রয়েছে। সেখানে সেন্সর বোর্ড থেকে আপত্তি জানানো হয়েছে। এছাড়া সবকিছুই ঠিক আছে। ছবি ভালো হয়েছে। একটি সংলাপ কর্তন সাপেক্ষে সেন্সর বোর্ড মুক্তির অনুমতি দিয়েছে।

পরিচালক সমিতির সভাপতি ও সেন্সর বোর্ডের আরেক সদস্য মুশফিকুর রহমান গুলজার বলেন, সেন্সর থেকে ‘শনিবার বিকেল’ মুক্তির জন্য পাশ হয়েছে।

বাংলাদেশ-ভারত-জার্মান এই ত্রিদেশীয় যৌথ প্রযোজনায় নির্মিত ‘শনিবার বিকেল’ বাংলা ভাষা ছাড়াও ইংরেজি ভাষাতেও হয়েছে ডাবিং। টানা ১৫ দিন মহড়ায় মাত্র ৭ দিনেই শেষ করেছেন ছবির শুটিং।

‘শনিবারের বিকেল’ ছবিতে অভিনয় করেছেন জাহিদ হাসান, পরমব্রত, তিশা এবং ফিলিস্তিনি অভিনেতা ইয়াদ হুরানি।

গুঞ্জন আছে, ২০১৬ সালে গুলশানে ঘটে যাওয়া হলি আর্টিজানে জঙ্গি হালমা নিয়েই এ ছবির প্লট। তাই গত বছর যখন ছবির শুটিং শুরু হয়েছিল তখন থেকে শনিবার বিকেল নিয়ে মাতামাতি হয়েছিল।

ছবির প্রযোজক আবদুল আজিজ বলেন, ফেব্রুয়ারির শেষে অথবা মার্চ মাসে ‘শনিবার বিকেল’ মুক্তি দেব। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন দেশে মুক্তি পাবে ‘শনিবার বিকেল’।

বিষয়:আবদুল আজিজ জাহিদ হাসান নুসরাত ইমরোজ তিশা পরমব্রত চট্টোপাধ্যায় মোস্তফা সরয়ার ফারুকী শনিবার বিকেল

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…