চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা সংকটের ৪ মাসে রেমিট্যান্স ৮৮২ কোটি ৫০ লাখ ডলার, প্রবৃদ্ধি ৪৩.২৪ শতাংশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৪১ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০২০
- সেমি লিড, অর্থনীতি
A A

বিশ্বব্যাপী মহামারি করোনাভাইরাসের সংক্রমণের মধ্যেও বাংলাদেশের রেমিট্যান্স গড়েছে একের পর এক রেকর্ড। দেশের ইতিহাসে এক মাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স এসেছে অক্টোবরে। এই সময় প্রবাসীরা মোট ২১১ কোটি ২০ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন।

রোববার অর্থমন্ত্রণালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।

এর আগে সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছিল চলতি বছরের জুলাইয়ে। ওই মাসে রেমিট্যান্স এসেছে ২৫৯ কোটি ৯৫ লাখ ডলার। দ্বিতীয় সর্বোচ্চ ২১৫ কোটি ১০ লাখ ডলারের রেমিট্যান্স এসেছিল চলতি বছরের সেপ্টেম্বর মাসে।

Banglabid

অর্থমন্ত্রণালয় বলছে, সদ্য বিদায়ী অক্টোবর মাসেও রেকর্ড পরিমাণ রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। এ সময় তারা পাঠিয়েছেন ২১১ কোটি ২০ লাখ ডলারের সমপরিমাণ রেমিট্যান্স। যা গত বছরের একই সময়ের চেয়ে ৪৭ কোটি ডলার বেশি। ওই সময় রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ২০ লাখ ডলার।

অর্থমন্ত্রণালয়ের তথ্যমতে, চলতি বছরের জুলাই থেকে অক্টোবর পর্যন্ত এই ৪ মাসে মোট রেমিট্যান্স এসেছে ৮৮২ কোটি ৫০ লাখ ডলার। যা গত বছরের একই সময়ের তুলনায় ২৬৬ কোটি ৪০ লাখ ডলার বেশি। গত বছরের একই সময় রেমিট্যান্স এসছিল ৬১৬ কোটি ১০ লাখ ডলার। অর্থাৎ এই ৪ মাসে রেমিট্যান্সে প্রবৃদ্ধি হয়েছে ৪৩ দশমিক ২৪ শতাংশ।

রেমিট্যান্সের উপর ভর করে উল্লেখিত সময়ে রেকর্ড হয়েছে রিজার্ভেও। বর্তমানে দেশের রিজার্ভের পরিমাণ ৪১ বিলিয়ন ডলার ৫ লাখ ডলার। যা গত বছরের একই সময় ছিল ৩২ বিলিয়ন ৪৩ কোটি ৮ লাখ ডলার। অর্থাৎ এই এক বছরের ব্যবধানে রিজার্ভ বেড়েছে ৮ বিলিয়ন ৫৬ কোটি ৭ লাখ ডলার।

Reneta

বিশ্বব্যাংকও বলেছে, বাংলাদেশের রেমিট্যান্সের ইতিবাচক ধারা অব্যাহত থাকবে। সংস্থাটি, গত ২৯ অক্টোবর ওয়াশিংটনে ‘কোভিড-১৯ ক্রাইসিস থ্রু এ মাইগ্রেশন লেন্স’ শীর্ষক এক প্রতিবেদনে এ ধারণা দিয়েছে।

বিশ্বব্যাংক বলেছে, ২০২০ সালে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্সপ্রবাহ বেড়েছে এবং এ বছর প্রবাসী আয় আহরণে বাংলাদেশ অষ্টম অবস্থানে থাকবে। চলতি বছর বাংলাদেশে রেমিট্যান্সপ্রবাহ আরও ৮ শতাংশ বাড়বে। বাংলাদেশে চলতি বছর রেমিট্যান্স প্রবাহের পরিমাণ দাঁড়াবে ২০ বিলিয়ন ডলার।

রেমিট্যান্সের বিষয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গণমাধ্যমকে বলেন, যারা কষ্ট করে অর্থ পাঠিয়ে দেশের অর্থনীতিকে গতিশীল রাখতে চালকের ভুমিকায় অবতীর্ণ হয়েছেন, পুরো দেশবাসীর পক্ষ থেকে তাদেরকে ধন্যবাদ জানাই।

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

তিনি বলেন, চলতি অর্থবছরের প্রথম ৩ মাস যখন অসাধারন এবং অবিশ্বাস্য গতিতে রেমিট্যান্স অর্জিত হচ্ছিল, তখন অনেকেই বলতে শুরু করলেন এগুলো ঠিক নয়। রেমিট্যান্সের এই ইতিবাচক ধারা থাকবেনা। অর্থাৎ টেকসই নয়। কর্মীরা তাদের কাজকর্ম বা ব্যবসা গুটিয়ে দেশে ফিরে আসছেন। এছাড়াও বিভিন্ন মন্তব্য করেছেন। সেসব লোকদের সাথে আন্তর্জাতিক বিভিন্ন সংস্থাও তাল মিলিয়ে বলতে শুরু করল এ প্রবাহ ঠিক নয়, টেকসই হবেনা।

কিন্তু খুবই আশ্চর্যের বিষয়, দেশের মানুষ সর্বশক্তি নিয়োগ করে মাথার ঘাম পায়ে ফেলে তাদের কষ্টার্জিত অর্থ নিজেদের পরিবারের জন্য পাঠাচ্ছেন। যা দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করছে। সেসব মানুষের মূল্যায়ণ না করে, তাদেরকে উৎসাহব্যঞ্জক কথা বলে অনুপ্রাণিত করার বদলে আমরা নিরুৎসাহিত করতে শুরু করলাম কীভাবে!

অর্থমন্ত্রী বলেন, আমি বিশ্বব্যাংককে আমাদের এসব রেমিট্যান্স যোদ্ধাদের কষ্টের স্বীকৃতি দিতে তাদের বার্ষিক সভায় অনুরোধ জানিয়েছি। বিশ্বব্যাংক এখন নিজেই বলছে, ২০২০ সালে বাংলাদেশে প্রবাসীদের পাঠানো রেমিট্যান্স প্রবাহ বেড়েছে এবং এবছর রেমিট্যান্স প্রবাহে বাংলাদেশ অষ্টম অবস্থানে থাকবে। সংস্থাটি আরো বলেছে, চলতি বছর বাংলাদেশে রেমিট্যান্স প্রবাহ আরও ৮ শতাংশ বাড়বে।

বর্তমানে বিভিন্ন দেশে রয়েছেন প্রায় ১ কোটি বাংলাদেশি। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তাদের পাঠানো এই রেমিট্যান্স। দেশের জিডিপিতে এই রেমিট্যান্সের অবদান প্রায় ১২ শতাংশ।

বৈধ পথে প্রবাসী আয় বাড়াতে গত অর্থবছরের মতো চলতি অর্থবছরেও ২ শতাংশ হারে প্রণোদনা ঘোষণা করেছে সরকার। সে অনুযায়ী, ১ জুলাই থেকে প্রবাসীরা প্রতি ১০০ টাকার বিপরীতে ২ টাকা প্রণোদনা পাচ্ছেন। বাজেটে এ জন্য ৩ হাজার ৬০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে। এর সঙ্গে যুক্ত করে কোনও কোনও ব্যাংক আরও ১ শতাংশ বেশি প্রণোদনা দিচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থমন্ত্রণালয়বিশ্বব্যাংকরেমিট্যান্স
শেয়ারTweetPin
পূর্ববর্তী

নটরডেমিয়ান্স ব্যাংকার্স নাইট অনুষ্ঠিত

পরবর্তী

ঋণ শোধে আরো ৩ মাস ছাড় পেলেন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা

পরবর্তী

ঋণ শোধে আরো ৩ মাস ছাড় পেলেন আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকেরা

বিশ্ববিদ্যালয়ে সমন্বিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা গ্রহণে শিক্ষামন্ত্রীর আহ্বান

সর্বশেষ

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে ‘হযরত মোহাম্মদ (সা.)-এর জীবনাদর্শ’ শীর্ষক সেমিনার

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

গ্যাস সংকটে ফুয়াং ফুডের কারখানা ৬ মাসের লে-অফ

আগস্ট ২৩, ২০২৬
গণপতি চক্রবর্তী, স্ত্রী প্রীতিলতা চক্রবর্তী, মেয়ে প্রার্থী চক্রবর্তী ও ছেলে প্রীয়ম চক্রবর্তী এক ফ্রেমে বন্দি সেই সুখের দিনগুলো এখন শুধুই স্মৃতি

রংপুরে সন্তান স্ত্রীসহ শিক্ষক হত্যা: কেন বারবার বদলে যায় তদন্তের গল্প

আগস্ট ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৫ জনের মৃত্যু

আগস্ট ২৩, ২০২৬

রাষ্ট্রপতিকে চীনের উষ্ণ অভিনন্দন

আগস্ট ২৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT