চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: সুখবরের কাছাকাছি বিশ্ব

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৬:৫০ অপরাহ্ণ ১৪, ফেব্রুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A

বিশ্বে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব তিন বছর পার করতে যাচ্ছে। ওমিক্রন ধরন কম গুরুতর হওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে করোনাকালীন বিধিনিষেধ শিথিল করে দিচ্ছে। ভাবা হচ্ছে, এই ধরনই শেষ ধরণ যার বিরুদ্ধে বিশ্ববাসীকে লড়াই করতে হচ্ছে, এরপরই হয়তো এই মহামারি শেষ হয়ে যাবে।

বাংলাদেশেও ওমিক্রনের প্রকোপ বেশ নিয়ন্ত্রণে এসেছে বলা হচ্ছে। একলাফে আক্রান্তের সংখ্যা ত্রিশ হাজারের ঘরে চলে যাওয়ার পরে বর্তমানে পাঁচ হাজারের নিচে নেমে এসেছে। তবে মৃত্যুর সংখ্যা এখনও মানুষের মনে উদ্বেগ তৈরি করছে।

এই পরিস্থিতিতে বিশ্বের অনেক বিজ্ঞানীরা সতর্ক করে বলছেন, ওমিক্রনকে করোনার শেষ ধরন ভেবে নিশ্চিন্তে থাকা যাবে না। বরং আরও নতুন ভ্যারিয়েন্টের জন্য প্রস্তুত থাকতে হবে। তবে এটাও স্বস্তির বিষয় যে পুরো বিশ্ব কোভিড পরবর্তী পরিস্থিতি সামলাতে সর্বোচ্চ চেষ্টা করছে। বিভিন্ন অ্যান্টি ভাইরাল ওষুধ, ভ্যাকসিন এবং ঘরে বসেই অল্প সময়ে কোভিড টেস্ট করার সামগ্রী এখন সহজলভ্য হয়ে গেছে।

বিজ্ঞানীদের মতে এখনও পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে চলে এসেছে, তা বলা যায় না। কারণ ওমিক্রন পরবর্তী ভ্যারিয়েন্ট কেমন হতে পারে তা ধারণা করা যাচ্ছে না। হতে পারে তা ওমিক্রনের চেয়ে মৃদু কিংবা ডেল্টার চেয়েও ভয়াবহ। এই ভাইরাসকে স্থানীয় রোগ ভেবে এর সাথে মানিয়ে নিয়ে বসবাসের কৌশল আয়ত্ব করছে পুরোবিশ্ব। এটিই হয়তো করোনা মোকাবিলায় সবচেয়ে কার্যকর পদ্ধতি।

দেশে কোভিড-১৯ সংক্রমণের ৭০৯তম দিনে শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৮৩৮ জন। আর মোট আক্রান্ত শনাক্ত হয়েছেন ১৯ লাখ ১৪ হাজার ৩৫৬ জন। আক্রান্ত ও মৃত্যুর বিচারে সুস্থতার হারও উল্লেখ করার মতো। এখন পর্যন্ত মোট ১৬ লাখ ৯১ হাজার ৮৯২ জন সুস্থ হয়েছেন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৮ দশমিক ৩৮ শতাংশ।

বিশ্বের বিভিন্ন দেশে লকডাউন, কোয়ারেন্টাইন নিয়ম, ভ্রমণ নিষেধাজ্ঞাসহ নানা বিধিনিষেধ পেরিয়ে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বাংলাদেশেও প্রায় সবকিছু স্বাভাবিক হওয়ার পথে। করোনার প্রথম দিকে স্বাস্থ্যখাতে যে অপ্রতুলতা ও অপ্রস্তুত পরিস্থিতি ছিল, তা বর্তমানে সফলতার সাথে ইতিবাচক অবস্থায় দাঁড়িয়েছে। শিক্ষাখাত ছাড়া দেশের সবখাত ঘুরে দাঁড়িয়েছে আপন গতিতে। মৌলিক স্বাস্থ্যবিধি মেনে চললে আর ভ্যাকসিন কার্যক্রমে প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে সারাবিশ্বের মতো বাংলাদেশও শীঘ্রই করোনাকে মানিয়ে নিতে পারবে বলে আমাদের আশাবাদ। পুরো বিশ্ব থেকে করোনা নামের আপদ মোকাবিলা এখন সময়ের ব্যাপার মাত্র।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ওমিক্রনকরোনাসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

৮০ সেকেন্ডের আগুন!

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

১২ জেলার পুলিশ সুপারসহ ৩৯ পুলিশ কর্মকর্তার বদলি

মে ৫, ২০২৬
ছবি: সংগৃহীত

দারাজের ৫.৫ ঈদ সেল শুরু, থাকছে ৮০% পর্যন্ত ছাড় ও গরু-ছাগল জেতার সুযোগ

মে ৫, ২০২৬

‘দয়া করে আমার গায়ে কোনো রাজনৈতিক রং লাগাবেন না’

মে ৫, ২০২৬

প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে ইতালির রাষ্ট্রদূতের সাক্ষাৎ

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT