আন্তর্জাতিক

করোনা: সারাবিশ্বে মৃতের সংখ্যা ১৫ হাজার ছাড়িয়েছে

বিশ্বব্যাপী করোনাভাইরাসের মহামারীতে স্বাস্থ্যবিধি মানছেন স্বাস্থ্যকর্মীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাস্থ্যকর্মীরা PPE পরিধান করে করোনার সংক্রমণ রোধে পরিষ্কার করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

বিশ্বব্যাপী ছড়িয়ে গেছে করোনা ভাইরাসের সংক্রমণ। সমগ্র বিশ্বে ১৯৫ টি দেশ ও অঞ্চলে সংক্রমণ ঘটেছে এই ভাইরাসের। দ্রুতবেগে বৃদ্ধি পাচ্ছে আক্রান্ত ও মৃতের সংখ্যা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সর্বশেষ তথ্য অনুযাযী, করোনায় মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ১৫ হাজার ৪৮৫ জনে। আক্রান্ত হয়েছে ৩ লাখ ৬০ হাজার ৯৬ জন। অবশ্য এর মধ্য থেকে সুস্থ হয়ে উঠেছেন ১ লাখ ৬৫৮ জন।

সোমবারও করোনায় বিশ্বের সুপার পাওয়ার হিসেবে পরিচিতি অনেক দেশে তাণ্ডব চালিয়েছে। এর মধ্যে স্পেনে ২৪ ঘণ্টায় মারা গেছে ৪৩৪ জন, ইরানে ১২৭ জন, যুক্তরাষ্ট্রে ৫৪ জন, যুক্তরাজ্যে ৫৪ জন, নেদারল্যান্ডে ৩৪ জন। করোনা ছড়িয়ে পড়া দেশ চীনেও আজকে মারা গেছে ৯ জন। এছাড়া আরও বহু দেশ থেকে আসছে মৃত্যুর সংবাদ।

বাংলাদেশেও করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। আজ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৩৩ জন। মোট মৃত্যু হয়েছে ৩ জনের।

সোমবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনা মহামারি দ্রুত ত্বরান্বিত হচ্ছে বলে বিশ্ববাসীকে পুনরায় সতর্ক করেছে।

বিষয়:করোনা ভাইরাস বিশ্ব মহামারী বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…