চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা সংক্রমণ বাড়ায় মিয়ামি বিচে জরুরি কারফিউ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:৩৩ পূর্বাহ্ণ ২২, মার্চ ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
মিয়ামি বিচে করোনার কারণে জরুরি কারফিউর কারণে জনসমাগম. Channel i News - চ্যানেল আই নিউজ

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় মিয়ামি বিচে জরুরি কারফিউ জারি করা হয়েছে। বসন্তের বিরতিতে এই সমুদ্র সৈকতে প্রচুর জনসমাগম হওয়ায় করোনভাইরাসের ঝুঁকি এড়াতে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ জারি থাকবে। ১২ এপ্রিল পর্যন্ত সমুদ্র সৈকতে এই কারফিউ চলবে। কারফিউ চলাকালীন ট্রাফিক বিধিনিষেধের ব্যবস্থা রয়েছে, এর সাথে সাথে সাউথ বিচে যে সমস্ত ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে তা অবশ্যই বন্ধ রাখতে হবে।

মিয়ামি বিচের মেয়র ড্যান গেলবার বলেছেন: বসন্তের ছুটিতে অনেক পর্যটক ফ্লোরিডার মিয়ামি বিচে ঘুরতে এসেছিলেন। হাজার হাজার পর্যটকের উপস্থিতিতে সৈকতে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে তাই কোভিডের ঝুঁকি এড়াতে এই জরুরি অবস্থা জারি করা হয়েছে।

প্রতিবছর যুক্তরাষ্ট্রে মার্চ ও এপ্রিল মাসে বসন্তের ছুটিতে স্কুল এবং বিশ্ববিদ্যালয় গুলো বন্ধ থাকে। এ সময় হাজার হাজার পর্যটক ফ্লোরিডার মিয়ামি বিচে তাদের ছুটি কাটাতে আসেন।

তবে এ বছর ছুটির আগেই কর্মকর্তারা সর্তক করে দিয়েছিলেন করোনাভাইরাস মহামারিতে অবকাশ কাটাতে একসাথে অনেকের জনসমাগম হলেই আটক করা হবে। এবং মিয়ামি বিচে প্রকাশ্যে কেউ যদি মাস্ক না পরে সামাজিক দূরত্ব না মেনে চলাফেরা করেন তাকেও শাস্তির আওতায় আনা হবে।

ট্যাগ: করোনাকরোনাভাইরাসযুক্তরাষ্ট্র
শেয়ারTweetPin
পূর্ববর্তী

জনকণ্ঠ সম্পাদকের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

পরবর্তী

‘আব্বা অনুমতি দিয়ে বললেন, যাও বাবা যুদ্ধে যাও’

পরবর্তী
বৃদ্ধ ব্যক্তি কৃষি জমির পাশে কথা বলছেন, বাংলার প্রকৃতি ব্যাকড্রপে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘আব্বা অনুমতি দিয়ে বললেন, যাও বাবা যুদ্ধে যাও’

Bangabandhu's portrait displayed at a public event in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

বঙ্গবন্ধুর প্রতি দেশি-বিদেশি শিল্পীদের শ্রদ্ধা

সর্বশেষ

পড়াশোনার চাপ ভুলতে ওষুধের নেশায় আসক্ত চীনের কিশোর-কিশোরী

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সিআইএর পরিচালক জন র‍্যাটক্লিফ।

অঘোষিত সফরে রাশিয়ায় সিআইএ প্রধান, কী বিষয়ে গোপন আলোচনা?

আগস্ট ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত।

বুধবার ৩ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়

আগস্ট ২৬, ২০২৬

বাংলাভাষী মুসলমান-রোহিঙ্গা-দলিতদের সুরক্ষায় ভারতকে জাতিসংঘের কড়া বার্তা

আগস্ট ২৬, ২০২৬

গ্রিসে নৌকা থেকে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

আগস্ট ২৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT