চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতির মৃত্যু

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৪০ অপরাহ্ণ ২২, মার্চ ২০২০
ফুটবল, স্পোর্টস
A A

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন রিয়াল মাদ্রিদের সাবেক সভাপতি লরেঞ্জো সাঞ্জ। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে মারা যান তিনি।

৭৬ বছর বয়সী লরেঞ্জোর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন ছেলে লরেঞ্জো দুরান। ১৯৯৫ থেকে ২০০০ পর্যন্ত স্প্যানিশ ক্লাবটির সভাপতি ছিলেন তিনি। ২০০০ সালের নির্বাচনে ফ্লোরেন্তিনো পেরেজের কাছে হেরে যান।

লরেঞ্জোর শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছিল আরও আগেই। হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ছিলেন। শোক বিবৃতিতে রিয়াল মাদ্রিদ বলেছে, রিয়াল মাদ্রিদ এবং বোর্ড পরিচালকরা অত্যন্ত বেদনাহত ও শোক জানাচ্ছে।

লরেঞ্জোর অধীনে রিয়াল একবার করে লা লিগা ও সুপার কাপ, দুবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেছে। ৩৮ বছরের খরা কাটিয়ে ১৯৯৮ ও ২০০০ সালে চ্যাম্পিয়ন্স লিগ জেতে বার্নাব্যুর রাজারা।

ব্রাজিলের রবের্তো কার্লোস, ডাচ ক্লেরেন্স সিডর্ফ, সার্বিয়ার প্রেদ্রাগ মিয়াতোভিচ, ক্রেয়োশিয়ার ডেভর সুকারের মতো তারকাদের বার্নাব্যুতে এনেছিলেন তিনি। লরেঞ্জোর ৪৬ বছর বয়সী ছেলে দুরান ১৯৯৬ থেকে ১৯৯৯ পর্যন্ত রিয়াল জার্সিতে খেলেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনা ভাইরাসরিয়াল মাদ্রিদলরেঞ্জো সাঞ্জলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণ নিয়ে যা বলল ভারত

আগস্ট ৫, ২০২৬

ট্রাম্প কেন এখন সবচেয়ে কঠিন সংকটে?

আগস্ট ৫, ২০২৬

ক্যানসারে সহঅভিনেতার মৃত্যু, যা বললেন আমির খান

আগস্ট ৫, ২০২৬

কমল জ্বালানি তেলের দাম, চাঙা শেয়ারবাজার

আগস্ট ৫, ২০২৬

শেষ দিনটিতে চূড়ান্ত পরিণতি যেভাবে ঘনিয়ে এসেছিল

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT