করোনা ভ্যাকসিন প্রদানের চতুর্থ দিনে মানুষের উপস্থিতি বেড়েছে

করোনা ভ্যাকসিন কেন্দ্রে মানুষ ভিড় করছে, স্বাস্থ্যবিধি মেনে টিকা নিচ্ছে।. Channel i News – চ্যানেল আই নিউজ
সারাদেশে চতুর্থ দিনের মতো করোনার ভ্যাকসিন প্রদানের কাজ চলছে। ভ্যাকসিন প্রদানকেন্দ্র হিসেবে রাজধানীর বিভিন্ন সরকারী মেডিক্যাল কলেজ ও হাসপাতালসহ ৫০টি হাসপাতালের ২০৪টি বুথে ভ্যাকসিন প্রদান চলছে।
মঙ্গলবার থেকে মানুষের আগ্রহ বেড়ে যাওয়াতে ভ্যাকসিন গ্রহণে হাসপাতালগুলোতে মানুষের উপস্থিতি বেড়েছে।
এর মধ্যে রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ভ্যাকসিন প্রদানকেন্দ্র হিসেবে বঙ্গবঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের কনভেশন সেন্টারে ছিল সবচেয়ে বেশি ভিড়। সকাল ৯টা থেকে শুরু করে দুপুর একটার মধ্যে সেখানে ১৫শ জন ভ্যাকসিন নেন।
বেলা একটা নাগাদ ভ্যাকসিন না থাকায় পরে নতুন করে ভ্যাকসিনের ভাইল এনে আরো দুশো জনকে ভ্যাকসিন দেয়া হয়।
হাসপাতালের উপ পরিচালক ডা. খুরশীদ আলম জানিয়েছেন, নিবন্ধন করেছেন কিন্ত আজ যারা ভ্যাকসিন পাওয়ার এসএমএম পাননি তাদের বড় একটি অংশও চলে আসছেন। বয়স ও অন্যান্য বিবেচনায় তাদের আর ফেরানো হয়নি।






