চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা ভাইরাস নিয়ে ‘তথ্য মহামারী’ শুরু হয়েছে

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩২ অপরাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, স্বাস্থ্য
A A
করোনা

প্রযুক্তি কোম্পানিগুলোকে করোনা ভাইরাস নিয়ে ভুয়া খবর মোকাবিলায় আরও কঠোর পদক্ষেপ নেওয়ার কথা বলেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভুয়া খবর ছড়ানোর এই ঘটনাকে সংস্থাটি ‘তথ্য মহামারী’ হিসেবে উল্লেখ করেছে।

এরই মধ্যে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি প্রতিনিধি দল সিলিকন ভ্যালি ভ্রমণ করেছেন টেক কোম্পানিগুলোর সঙ্গে ভুয়া তথ্য ছড়ানো বিষয়ে আলোচনা করতে।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ১ হাজারেরও বেশি মানুষ। আর এই মহামারী শুরু হয়েছে কেন্দ্রিয় চীন থেকে। তারপর ছড়িয়ে পড়েছে পুরো বিশ্বে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার ডিজিটাল বিজনেস সলিউশন ম্যানেজার অ্যান্ড্রু প্যাটিসন বলেন, ভুয়া খবর ভাইরাসটির থেকেও দ্রুতগতিতে ছড়িয়ে পড়ছে। বাদুরের সুপ খাওয়ায় এই ভাইরাস ছড়িয়েছে বা রসুন খেলে ভাইরাসটিকে নিয়ন্ত্রণ করা যাবে এমন ভুয়া তথ্য ছড়িয়ে রয়েছে পুরো ওয়েব দুনিয়ায়।

ক্যালিফোর্নিয়ার মাউন্টেন ভিউতে ফেসবুক হেডকোয়ার্টারের আয়োজনে টেক কোম্পানিগুলোর এক মিটিংয়ে প্যাটিসন একথা বলেন। সেখানে গুগল, অ্যাপল, এয়ারনব, লিফট, উবার ও সেলসফোর্সের মতো প্রতিষ্ঠানগুলো উপস্থিত ছিল।

এই সপ্তাহের শুরুতে, তিনি ইকমার্স জায়ান্ট অ্যামাজনের সঙ্গে সিটলে তাদের হেডকোয়ার্টারে কথা বলেন।

যদিও করোনা ভাইরাসের বিস্তারকে জনস্বাস্থ্যের জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। এরই মধ্যে ভাইরাসটির বিষয়ে বৈজ্ঞানিক ভিত্তিহীন বই ই-কমার্সে বিক্রি হওয়া শুরু হয়েছে।

সংস্থাটি এটাও দেখছে যে অ্যামাজনে লোকজন করোনা ভাইরাসের কারণে কী কী খুঁজছে? তার মধ্যে আছে ফেস মাস্ক এবং ভিটামিন সি বুস্টার। ভুয়া খবর অনুযায়ী ভিটামিন সি করোনা ভাইরাস নিরাময়ে কার্যকর।

সামাজিক যোগাযোগের মাধ্যমগুলো এরই মধ্যে ভুল তথ্য সরানোর জন্য এবং সঠিক তথ্য ছড়ানোর জন্য কিছু পদক্ষেপ হাতে নিয়েছে। ফেসবুক, টুইটার, ইউটিউব ও টিকটক যারা করোনা ভাইরাস নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা অন্যান্য স্থানীয় স্বাস্থ্য সংস্থাগুলোর কাছে কিছু খুঁজছেন তাদের পথ নির্দেশনা দিচ্ছে।

গুগলের সার্চ ইঞ্জিনে যারা খুঁজছেন তাদের নিউজ বা নিরাপত্তা টিপস সরবরাহ করা হচ্ছে। ফেসবুক জানিয়েছে ভুয়া অভিযোগ চিহ্নিত করতে তারা তাদের নিজেদের নেটওয়ার্ক ও ফ্যাক্ট চেকার তৃতীয় পক্ষের সহায়তা নেবে।

প্যাটিসন বলেন, এটাই কোম্পানিগুলোর জন্য সুযোগ কিভাবে তারা ভুল তথ্য মোকাবেলা করবে সেই বিষয়ে পুনরায় ভাবার।

খুবই ভালো হবে যদি এই জরুরি অবস্থার কারণে দীর্ঘমেয়াদি স্থায়ী মডেল তৈরি হয়। যেখানে এই সব প্ল্যাটফর্মের জন্য দায়িত্বশীল উপাদান পাওয়া যাবে। তবে যে পদ্ধতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সংকট মোকাবিলার চেষ্টা করছে সেটাও বেশ সমালোচিত হচ্ছে।

ট্যাগ: করোনাকরোনা ভাইরাসবিশ্ব স্বাস্থ্য সংস্থাভুয়া খবর
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাংলাবিদ: বরিশাল বিভাগের সেরা আট

পরবর্তী

এভারেস্ট চূড়া পরিচ্ছন্নতায় নেপাল সেনাবাহিনী

পরবর্তী

এভারেস্ট চূড়া পরিচ্ছন্নতায় নেপাল সেনাবাহিনী

বুদ্ধিমান প্রাণীর অস্তিত্ব-সরকারি তহবিল

বুদ্ধিমান প্রাণীর সন্ধানে সরকারি তহবিল চাইছেন জ্যোতির্বিজ্ঞানীরা

সর্বশেষ

ইরানের পাল্টা হুঁশিয়ারি

আগস্ট ২৫, ২০২৬

নটরডেম কলেজের সাবেক শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

আগস্ট ২৫, ২০২৬

পিছিয়ে গেল শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায়

আগস্ট ২৫, ২০২৬

বাতিল হচ্ছে ২ লাখ বিদেশির মার্কিন ভিসা, শঙ্কায় কারা

আগস্ট ২৫, ২০২৬

গাইবান্ধায় পাট চাষে ভালো ফলন

আগস্ট ২৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT