চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা বিদায় হলেই চীনে চলবে হৃতিকের ‘সুপার থার্টি’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪৭ অপরাহ্ন ১২, এপ্রিল ২০২০
বিনোদন
A A

চীনে ভারতীয় ছবির বিশাল বাজার। বিশেষ করে আমির খানের ছবিগুলোর জন্য মুখিয়ে থাকেন চীনের দর্শক। বর্তমানে করোনার কারণে দেশটিতে সব সিনেমা হল বন্ধ। তবে করোনা বিদায় হলেই বিশাল আয়োজনে সেখানে মুক্তি পাবে হৃতিক রোশানের প্রশংসিত ছবি ‘সুপার থার্টি’।

মহামারি করোনা থেকে মুক্তির পথে এগিয়ে যাচ্ছে চীন। সবকিছু ঠিক থাকলে শিগগিরি খুলবে দেশটির সিনেমা হলগুলো। আর প্রথমেই সেখানে মুক্তি দেওয়া হবে বলিউড ‘সুপার থার্টি’।

এ বিষয়ে ছবিটির প্রযোজক সংস্থা রিলায়েন্স এন্টারটেইনমেন্ট গ্রুপের প্রধান শিভাশীষ সরকার বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, ‘সুপার থার্টি’র সেন্সরশিপের জন্য চীনে আবেদন করা হয়েছে। দেশটির পারিপারর্শ্বিক অবস্থা স্বাভাবিক হলে প্রথমে এটি সেন্সরে যাবে তারপর দেশটিতে মুক্তি পাবে।

‘সুপার থার্টি’ মূলত ভারতীয় গণিতজ্ঞ আনন্দ কুমারের জীবনের ঘটনা অবলম্বনে তৈরি,  যিনি সুবিধাবঞ্চিত শিশুদের জন্য অনেক কিছুই করেছিলেন। সেই আনন্দ কুমারের ভূমিকায় দেখা মিলেছিল হৃতিকের। ১১৫ কোটি রুপি বাজেটের ‘সুপার থার্টি’ ছবিটি ভারতের বক্স অফিস আয় করেছিল মোট ১৪৬ কোটি রুপি।

বিকাশ বেহল পরিচালিত ‘সুপার থার্টি’ সিনেমাটি প্রযোজনা করছে রিলায়েন্স এন্টারটেইনমেন্টস, সাজিদ নাদিয়াদওয়ালা ও এইচআরএক্স ফিল্মস। ছবিতে হৃতিক রোশান ছাড়াও অভিনয় করেছেন ম্রুণাল ঠাকুর, অমিত সাধ, পঙ্কজ ত্রিপাঠি প্রমুখ।

চীনের বক্স অফিসে সর্বোচ্চ আয়ের বলিউড সিনেমার তালিকায় এখন পর্যন্ত রয়েছে ‘দঙ্গল’, ‘সিক্রেট সুপারস্টার’, ‘বজরঙ্গি ভাইজান’, ‘হিন্দি মিডিয়াম’, ‘আন্ধাধুন’ সহ আরো বেশ কিছু সিনেমা। এবার হয়ত সেই তালিকায় যুক্ত হবে ‘সুপার থার্টি’। যদিও সবকিছু নির্ভর করছে চীনের করোনা পরিস্থিতির উপর।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাচীনবলিউডসুপার থার্টিহৃতিকহৃত্বিক রোশন
শেয়ারTweetPin

সর্বশেষ

১২ বছরে চ্যানেল আই অনলাইন

এপ্রিল ২০, ২০২৬

আর্সেনালকে হারিয়ে শিরোপা জয়ের পথটা পরিষ্কার করল ম্যানসিটি

এপ্রিল ১৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ঈদুল আজহা ও হজের সম্ভাব্য সময় ঘোষণা

এপ্রিল ১৯, ২০২৬

দারুণ জয়ে এএফসি চ্যাম্পিয়ন্স লিগের সেমিতে রোনালদোর আল নাসের

এপ্রিল ১৯, ২০২৬

জ্বালানি ও বিদ্যুৎ সাশ্রয়ে সপ্তাহে দুই দিন ভার্চুয়ালি চলবে হাইকোর্ট

এপ্রিল ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT