চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা পরিস্থিতির মাঝেই নির্বাচনে ফিরছে দেশের রাজনীতি 

রাহুল রায় রাহুল রায়
৪:৩১ অপরাহ্ণ ০২, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

দেশে করোনাভাইরাস শনাক্তের প্রায় ছয় মাস হতে চললো। শুরুর দিকে জীবন-জীবিকা বাধাগ্রস্থ হলেও বর্তমানে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক। অফিস-আদালতের পাশাপাশি যানবাহনও চলছে স্বাভাবিক নিয়মে। কিন্তু ছোট পরিসরে কিছু সভা, সেমিনার, আলোচনা সভা হলেও রাজনীতি সেই আগের মতো ভাবে মাঠে নেই। মূলত অনলাইনেই চলছে বেশিরভাগ বৈঠক আর কর্মকান্ড।

তবে আসন্ন পাবনা-৪ উপনির্বচনের মধ্য দিয়ে রাজনীতি তার কক্ষপথে ফিরছে।  সরগরম হয়ে উঠতে যাচ্ছে দেশের রাজনীতির মাঠ। এরই মধ্যে আওয়ামী লীগ ও বিএনপি দুই দলই চূড়ান্ত প্রার্থী ঘোষণা করেছে। তবে করোনা পরিস্থিতিতে প্রচার কার্যক্রম চলবে ভিন্নভাবে। জয়ের ব্যপারে আশাবাদী দুই দুলের প্রার্থীই।  

এই বিষয়ে আওয়ামী লীগের প্রার্থী নুরুজ্জআমান বিশ্বাস বলেন, এই নির্বাচনের সময় কাজ করতে হবে। নৌকার বিজয় আনতে হবে। আপনারা সবাই মাঠে গিয়ে কাজ করুন।  আগামী ২৬ সেপ্টেম্বর আপনারা বিজয় সুনিশ্চিত করে শেখ হাসিনাকে জানিয়ে দেবেন যে, এই সিট আমাদের নৌকার এবং আমাদেরই থাকবে ইনশাল্লাহ।

Banglabid

তিনি আরও বলেন, বিএনপি আজকে নির্বাচনে এসেছে। আমি তার জন্য বিএনপিকে ধন্যবাদ জানাই।  হাবিবুর রহমান হাবিব মনোনয়ন পেয়েছে। আমি তাকে আমার ছোট ভাইয়ের মতো দেখি এবং এক সময় আমারই কর্মী ছিলো হাবিব।

নির্বাচন নিয়ে নানা অভিযোগ আর আশঙ্কা নিয়েই প্রায় প্রতিটি নির্বাচনে অংশ নিয়েছে বিএনপি। এবার আশার কথাই শোনালেন বিএনপি প্রার্থী।

বিএনপি প্রার্থী হাবিবুর রহমান হাবিব বলেন, আমি মনে করি সরকার এই কথাটি চিন্তা করবে যে, আমি তো একসময় আওয়ামী লীগ করতাম, ছাত্রলীগের প্রেসিডেন্ট ছিলাম।  আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আমি এক্টিং কনভেনার ছিলাম। দুই দুটা আন্দোলনে আমি নেতৃত্ব দিয়েছি এবং অনেক ঘটনা আছে যে, আওয়ামী লীগের দু:সময়ে আমি আওয়ামী লীগের পক্ষে ব্যাপক কাজ করেছি।  জীবনের রিস্ক নিয়ে আমি কাজ করেছি।  সেই আমার ঘরে যদি সরকার ভোট কেটে নেয়, তাহলে আর সরকারের কিছু থাকে না।  তাই আমি আশাবাদী ভোট সুষ্ঠু হবে। ২৬ সেপ্টেম্বর বাংলাদেশে নতুন একটা অভিযাত্রা শুরু হবে যে, গণতান্ত্রিক পদ্ধতি ফিরে আসছে এবং মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে।

Reneta

পাবনা-৪ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য শামসুর রহমান শরীফ মৃত্যুবরণ করলে আসনটি শূন্য ঘোষণা করা হয়। সেই আসনে উপনির্বাচন আগামী ২৬ সেপ্টেম্বর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগপাবনা-৪বিএনপিরাজনীতি
শেয়ারTweetPin
পূর্ববর্তী

বাসায় ফিরলেন আকবর, উন্নত চিকিৎসা নিতে যাচ্ছেন চেন্নাই

পরবর্তী

যুক্তরাষ্ট্রে ‘রাশিয়ান নেটওয়ার্ক’ অপসারণের দাবি ফেসবুক ও টুইটারের

পরবর্তী

যুক্তরাষ্ট্রে 'রাশিয়ান নেটওয়ার্ক' অপসারণের দাবি ফেসবুক ও টুইটারের

ক্রেইগ ম্যাকমিলান

ম্যাকেঞ্জির ‘বাংলাদেশ অভিজ্ঞতা’ শুনলেন ম্যাকমিলান

সর্বশেষ

ছবি: সংগৃহীত

বিনামূল্যে ছানি অপারেশন ক্যাম্প উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

আগস্ট ২২, ২০২৬

পিছিয়ে গেল বাংলাদেশ ফুটবল লিগ শুরুর সময়

আগস্ট ২২, ২০২৬

‘একই ভুল বারবার’, হালের কাছে হারের পর ক্ষুব্ধ ব্রুনো

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

তেজগাঁও ও পল্টন মডেল থানার ওসি প্রত্যাহার

আগস্ট ২২, ২০২৬
ছবি: সংগৃহীত

কলকাতায় আগুন লাগা সেই হোটেলের মালিক গ্রেপ্তার

আগস্ট ২২, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT