চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা নিয়ন্ত্রণে সরকারের নির্দেশনার সমন্বয় প্রয়োজন

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:৫৪ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২১
সম্পাদকীয়
A A

করোনাভাইরাসের সংক্রমণ রোধে সরকারি অফিসে অর্ধেক বা ৫০ শতাংশ কর্মী নিয়ে কার্যক্রম পরিচালনার কথা বলা হলেও ব্যাংকিং সেবাসহ বেসরকারি খাতের কার্যক্রম পরিচালনায় রয়েছে অস্পষ্টতা। ৩১ মার্চ থেকে দেশজুড়ে ১৮ দফা নির্দেশনা বাস্তবায়নে নানা নিয়ম-কানুন নিয়ে তৈরি হয়েছে নানা বিশৃঙ্খল পরিবেশ। গণপরিবহনে ৫০% কম যাত্রী বহন আর ৬০% ভাড়া বৃদ্ধি বিষয়ে রাজধানীর বিভিন্ন সড়কে যাত্রী ভোগান্তি ও অসন্তোষের পাশাপাশি নানা অনিয়ম উঠে এসেছে গণমাধ্যমে।

গত ২৯ মার্চ করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় বিদ্যমান পরিস্থিতি বিবেচনায় সরকার নতুন করে ১৮ দফা নির্দেশনা জারি করে। করোনা রোধে সরকারের ১৮ দফার মধ্যে রয়েছে- জরুরি সেবায় নিয়োজিত প্রতিষ্ঠান ছাড়া সব সরকারি-বেসরকারি অফিস/প্রতিষ্ঠান শিল্পকারখানা ৫০ শতাংশ জনবল দিয়ে পরিচালনা করতে হবে। অন্তঃসত্ত্বা, অসুস্থ, ৫৫ বছরের বেশি বয়সী কর্মকর্তা/কর্মচারীর বাড়িতে অবস্থান করে কর্মসম্পাদনের ব্যবস্থা নিতে হবে। এছাড়া পর্যটনখাতে সাময়িক বাধ্যবাধকতা নিয়ে আসা হয়েছে।

গণপরিবহন ও অফিস-আদালতের বিষয়ের মধ্যে সমন্বয় না থাকার কারণে তৈরি হয়েছে বিশৃঙ্খলা। নির্দেশনা জারির দিন থেকেই শতভাগ কর্মী-জনবল দিয়ে দেশের অফিস আদালত চললেও ৫০% আসন সঙ্কট ছিল গণপরিবহনে। অনেক অফিস এখনও সিদ্ধান্ত নেয়নি, তারা কীভাবে জনবল কমিয়ে তাদের কার্যক্রম চালু রাখবে। এরমধ্যে এসেছে রাইড শেয়ারিং বন্ধের নির্দেশ, সবমিলিয়ে সবসময়ের মতো ভোগান্তি পোহাতে হচ্ছে জনগণকে।

হঠাৎ করে করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মক হারে বেড়ে যাওয়ায় সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হয়েছে। বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনাভাইরাসের ভ্যাকসিন দেওয়া শুরুর পর মানুষের মধ্যে একটু ঢিলেঢালাভাব আসায় আবারো করোনার সংক্রমণ বাড়ছে। করোনাভাইরাস নিয়ন্ত্রণে আবারো কিছু বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। এ জন্য জনগণের সহায়তা দরকার।’ হঠাৎ করে বৃদ্ধি পাওয়া করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে দেশের মানুষকে দায়িত্বশীল আচরণের অনুরোধও জানান শেখ হাসিনা। তিনি সবাইকে মাস্ক পরার অভ্যাসটা ধরে রাখা ও ভিড় এড়িয়ে চলতে আহ্বান জানান।

বিষয়টি খুবই দু:খজনক যে, করোনার প্রকোপ কিছুটা কমতে শুরু করার পর থেকেই জনসচেতনতা কমতে শুরু করেছে। মাস্ক ব্যবহার না করাসহ সাবান-সেনিটাইজার দিয়ে হাত ধোয়ার অভ্যাসও প্রায় হারাতে বসেছে। এই বিষয়গুলো খুবই গুরুত্বের সাথে মানা উচিত বলে আমরা মনে করি। জনগণের এইসব নিয়ম কানুন মানা হয়তো একটা নিয়মে আসবে কিন্তু সরকারের নির্দেশনা বিষয়ে সরকারি-বেসরকারি ও সেবা প্রদানকারী সব নিয়ামকের মধ্যে সমন্বয় খুবই জরুরি। নাহলে করোনা দমাতে সব পদক্ষেপই ভেস্তে যাবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাকরোনাভাইরাসগণপরিবহন-ভাড়ালকডাউনসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

মৌলভীবাজারে বন্যার অবনতি: প্রতিরক্ষা বাঁধে ভাঙ্গন

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে ভারী বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জুলাই ১০, ২০২৬

সেমিতে উঠে এমবাপে বললেন ‘ঠিক’ আছি

জুলাই ১০, ২০২৬
Teesta water

তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি, বন্যার শঙ্কা

জুলাই ১০, ২০২৬

মেহেরপুরে করলার চাষে ভালো ফলনেও, দাম নিয়ে হতাশ চাষি

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT