চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: দেশের শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৪ অপরাহ্ণ ২৫, মার্চ ২০২০
বাংলাদেশ
A A

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু হয়েছে। মহামারির চেয়েও ভয়ংকর রূপ নিয়ে করোনা ছড়িয়ে পড়েছে। বুধবার পর্যন্ত সারা বিশ্বে প্রায় সোয়া ৪ লাখ মানুষ এতে আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মারা গেছেন প্রায় ১৯ হাজার।

এ পরিস্থিতিতে করোনা ভাইরাস মোকাবেলায় দেশের শিল্পপতিদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন, মুক্তিযুদ্ধ মঞ্চ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো: আল মামুন।

করোনা পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া স্ট্যটাসে তিনি লিখেছেন: “করোনা ভাইরাস এখন বিশ্বব্যাপী মহামারীতে পরিণত হয়েছে। বাংলাদেশে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। ইতোমধ্যে কয়েকজন জীবন হারিয়েছেন যা রাষ্ট্রের জন্য অশনিসংকেত। এই সংকটকে প্রশমিত করার জন্য সরকার নানামুখী উদ্যোগ গ্রহণ করেছেন। জনগণের সচেতনতাই পারবে এসব উদ্যোগকে সফল করে করোনা সংকট দূরীভূত করতে।

বাংলাদেশ ঘনবসতি দেশ হওয়ার কারণে এই ভাইরাস দ্রুত ছড়িয়ে পড়ার সম্ভাবনা বেশি। জনগণের সচেতনতা ছাড়া এই সমস্যার সমাধান সম্ভব নয়। যদি আমরা সচেতন না হই সরকারের একক চেষ্টা দ্বারা কখনোই এই সংকট প্রশমিত হবে না। সম্প্রতি সরকার কর্তৃক সকল অফিস ছুটি ঘোষণার পর কর্মজীবীদের উচিত ছিলো ঢাকায় অবস্থান করা। কিন্তু আমরা লক্ষ্য করলাম গ্রামে আসার জন্য পাবলিক পরিবহনগুলোতে যাত্রীদের অনেক ভিড়। শিক্ষা প্রতিষ্ঠান ছুটি হওয়ার পর অনেকেই সমুদ্র সৈকতে ঘুরতে গিয়েছিলেন। মানুষের এসব অসচেতনতা করোনা ভাইরাসের সংক্রমণকে আরোও বাড়িয়ে দিচ্ছে। ছুটি পাওয়ার পর শহরের বাসায় অবস্থান না করে গ্রামে আসায় এই ঝুঁকি আরো বেড়ে গেছে। দেশ ও জাতির স্বার্থে সরকারের নির্দেশনা সবাইকে এখন মেনে চলতে হবে।

জনগণের মাঝে আতংক সৃষ্টির জন্য অসত্য তথ্য দিয়ে সামাজিক মাধ্যমে গুজব সৃষ্টিকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়া উচিত। সরকারের দায়িত্বশীল ব্যক্তিদের উচিত ব্যক্তিগত সুরক্ষা নিয়ে গণমাধ্যমে দায়িত্বশীল বক্তব্য দেয়া। করোনা সংকট নিয়ে দায়িত্বহীন বক্তব্য বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার সফল অর্জনগুলোকে ম্লান করে দিচ্ছে। সরকারের পাশাপাশি দেশের শিল্পপতিদের মানবিক কারণে জনস্বার্থে এগিয়ে আসতে হবে। স্থানীয় জনপ্রতিনিধি ও সমাজের বিত্তবানদেরকে অসহায় মানুষের পাশে দাঁড়াতে হবে। মানুষ মানুষের জন্য। আর্তমানবতার সেবায় আমাদেরকে নিয়োজিত করতে হবে। মানব সেবাই সবচেয়ে বড় ধর্ম বলে আমি মনে করি। সকল প্রতিষ্ঠান ও সংগঠনগুলোকে যার যার জায়গা থেকে করোনা সংকট মোকাবিলায় এগিয়ে আসতে হবে। সমন্বিত প্রচেষ্টা ছাড়া এই সংকট দূর করা সম্ভব নয়।

ঢাবি, বুয়েট, রুয়েট, চুয়েটসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় হ্যান্ড স্যানিটাইজার তৈরী করে ফ্রি বিতরণ করে যাচ্ছে। বাংলাদেশ ছাত্রলীগ, মুক্তিযুদ্ধ মঞ্চ, বিদ্যানন্দ ফাউন্ডেশন, বাম সংগঠনগুলো করোনা সংকট মোকাবিলায় জনগণের পাশে দাঁড়িয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশের বিখ্যাত বেসরকারী ব্যাংক ও ব্যবসায়িক প্রতিষ্ঠানসমূহ যেমন বসুন্ধরা, যমুনা, প্রাণ আরএফএল, স্কয়ার, এসিআই, বেক্সিমকো, ট্রান্সকম, পারটেক্স গ্রুপ, মেঘনা ইত্যাদি গ্রুপগুলোর উচিত মানবিক দায়বদ্ধতার জায়গা থেকে জনগণের পাশে দাঁড়ানো। দেশে হাজার হাজার কোটি টাকা ব্যবসা করার পরও জনগণের বিপদে আপনারা কেনো এগিয়ে আসবেন না? পার্শ্ববর্তী ভারতে করোনা সংকটকালীন রিলায়েন্স কোম্পানী জনগণের সকল দায়িত্ব নিয়েছে। বাংলাদেশে কেনো দেশীয় বড় কোম্পানিগুলো এগিয়ে আসছে না?

Reneta

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হিলারি ক্লিন্টনকে বিশাল অংকের ডলার দিতে পারলেও নিজ দেশের বিপদে মানুষের পাশে ড. ইউনুস কেনো নেই? দেশপ্রেম ও মানবতাবোধের জায়গা থেকে মুসা বিন সমশের, সালমান এফ রহমান, শাহ আলম, লতিফুর রহমান, নুরুল ইসলামের মতো শিল্পপতিদের এগিয়ে আসা উচিত। দেশপ্রেমিক সেনাবাহিনী, পুলিশ, চিকিৎসক, সাংবাদিকরা জীবনের ঝুঁকি নিয়ে মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তাদের ব্যক্তিগত সুরক্ষার জন্য প্রয়োজনীয় পিপিই সরবরাহ করা জরুরী প্রয়োজন।

শিল্পপতিদের উচিত সরকারকে প্রয়োজনীয় মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার ও পিপিই দিয়ে সহযোগিতা করা। দেশে কমপক্ষে ৫০ টা কোম্পানী ও গার্মেন্টস আছে যাদের বছরে প্রায় ১০ হাজার কোটি টাকা টার্ন ওভার করে। এসব কোম্পানী ও গার্মেন্টসের মালিকদের উচিত দেশ ও জাতির ক্রান্তিলগ্নে জনগণের পাশে দাঁড়ানো। সমগ্র দেশ লকড ডাউন হওয়ায় অনেক শ্রমজীবী মানুষ অর্থ কষ্টে থাকবে। সমাজের বিত্তবানদের উচিত এসব অসহায় মানুষদেরকে চাল-ডাল-তরকারি দিয়ে সহযোগিতা করা যাতে কেউ না খেয়ে থাকে। সচেতন থাকার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার জায়গা থেকে আসুন আমরা সকলেই সাধ্যমতো অসহায় মানুষদের সাহায্য করি। জনগণ, সরকার ও বিত্তবান মানুষদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে করোনা সংকট মোকাবিলা করা সম্ভব হবে বলে আমি মনে করি। অন্যথায় বাংলাদেশকে এই সংকটের জন্য চরম মূল্য দিতে হবে।”

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসমুক্তিযুদ্ধ মঞ্চশিল্পপতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

মাগুরায় পূর্ব বিরোধের ঘটনায় কৃষককে পিটিয়ে হত্যা

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

এজলাসে দুই আইনজীবীর হাতাহাতি

মে ১৮, ২০২৬

প্রিয় লিচু তলায় চিরনিন্দ্রায় সমাহিত কারিনা কায়সার

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা গেছে, ২৮ মে পবিত্র ঈদুল আজহা

মে ১৮, ২০২৬

বিশ্বকাপের বাকি ২৪ দিন: মেসি-রোনালদোসহ যাদের উপর নজর থাকবে

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT