শিক্ষা

নুরকে গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আলটিমেটাম

নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা, পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী. Channel i News - চ্যানেল আই নিউজ

নুরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী আলোচনা করছে।. Channel i News – চ্যানেল আই নিউজ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী ধর্ষণ মামলার অভিযুক্ত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ও তার সহযোগীদের গ্রেপ্তারের দাবিতে ২৪ ঘণ্টার আলটিমেটাম দিয়েছে মুক্তিযুদ্ধ মঞ্চ।

মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন মঞ্চের নেতারা।

সমাবেশ শেষে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অভিমুখে পদযাত্রা ও স্মারকলিপি প্রদান করেন তারা।

স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে স্মারকলিপি গ্রহণ করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোল্লা ইব্রাহিম হোসেন।

এর আগে সমাবেশে তিন দফা দাবি পেশ করে মুক্তিযুদ্ধ মঞ্চ।

দাবিগুলো হলো 
১। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণ মামলার আসামী নুরুল হক নুর গ্যাংদের গ্রেপ্তার করতে হবে।

২। ঢাবির ছাত্রী ধর্ষণ, সিলেটের এমসি কলেজে গণধর্ষণ, পাহাড়ে আদিবাসী তরুণী ধর্ষণ, ছাত্রফ্রন্টের নেতা কর্তৃক তরুণী ধর্ষণ ও সিপিবির নেতা কর্তৃক সিপিবির নেত্রী জলি তালুকদারকে যৌন নিপীড়ন ইত্যাদি ঘৃণ্য অপরাধের সাথে জড়িতদেরকে দ্রুত গ্রেপ্তার করে দ্রুত বিচার ট্রাইবুনালে বিচার করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে।

৩। ধর্ষণের দায়ে অভিযুক্ত ছাত্র অধিকার পরিষদকে নিষিদ্ধ করতে হবে।

বিষয়:মুক্তিযুদ্ধ মঞ্চ স্বরাষ্ট্র মন্ত্রণালয়

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…