চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা: চীনে টানা তিন দিন ধরে কমছে নতুন আক্রান্তের সংখ্যা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৩ পূর্বাহ্ণ ১৬, ফেব্রুয়ারি ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক, স্বাস্থ্য
A A
করোনা ভাইরাস-চীন-আক্রান্তের সংখ্যা

টানা তিন দিনের মতো চীনে করোনা ভাইরাসে (কোভিড-১৯) নতুন আক্রান্তের সংখ্যা কমছে বলে ঘোষণা দিয়েছে দেশটির সরকার।

স্থানীয় সময় রোববার পর্যন্ত নতুন করে ২০০৯ জনের দেহে ভাইরাসটির সংক্রমণ নিশ্চিত করা হয়। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে সাড়ে ৬৮ হাজারে।

চীনের স্বাস্থ্য মন্ত্রণালয় ও পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, রোববার আরও ১৪২ জনের মৃত্যু হয়েছে দেশজুড়ে। এ নিয়ে দেশটিতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬৬৫ জনে। পররাষ্ট্রমন্ত্রী ওয়াং য়ি বলেন, নতুন আক্রান্তের সংখ্যা কমে আসা এটাই নির্দেশ করছে যে, ‘সার্বিকভাবে এই মহামারীকে নিয়ন্ত্রণ করা সম্ভব’।

‘আমরা এমন সব পূর্ণাঙ্গ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা গ্রহণ করেছি, সেগুলো এতটাই সমন্বিত যে আমাদের চেয়ে ভালোভাবে অন্য কোনো দেশ তা করতে পারবে বলে আমার মনে হয় না,’ বলেন তিনি।

চলতি সপ্তাহের শুরুর দিকে করোনা ভাইরাস হিসেবে বহুল পরিচিত কোভিড-১৯-এ আক্রান্তদের গণনা করার পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছিল। আর এর পরপরই নতুন আক্রান্তের সংখ্যা হুট করে বেড়ে গিয়েছিল অনেক বেশি। তবে তারপর থেকে এ পর্যন্ত গত তিনদিনে সংখ্যাটি ধীরে ধীরে কমে এসেছে।

বিবিসি জানিয়েছে, চীনের বাইরে এ পর্যন্ত প্রায় ৩০টি দেশে ৫শ’র বেশি করোনা ভাইরাস আক্রান্তের তথ্য নিশ্চিত করা হয়েছে। হংকং, ফিলিপিন্স, জাপান এবং সর্বশেষ ফ্রান্স মিলিয়ে মোট মারা গেছেন ৪ জন।

Reneta

ভাইরাসটি মোকাবিলায় সবদেশের প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। চীনে কোভিড-১৯ মোকাবেলায় দেশটির পদক্ষেপের প্রশংসা করেছে সংস্থাটি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনা ভাইরাসচীনে করোনা ভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাঝ আকাশে সংঘর্ষের পর বিধ্বস্ত দুই মার্কিন যুদ্ধবিমান

মে ১৮, ২০২৬
ছবি: সোহাগী জাহান তনু

তনু হত্যার তদন্তে নতুন মোড়: মিলল আরও এক ব্যক্তির ডিএনএ

মে ১৮, ২০২৬

দুপুরের আগেই ঝড়ের শঙ্কা, ১১ জেলায় সতর্কবার্তা

মে ১৮, ২০২৬

চাঁদ দেখা সাপেক্ষে বিক্রি হবে ঈদের দুই দিনের ট্রেনের টিকিট

মে ১৮, ২০২৬

ঈদুল আজহার তারিখ জানা যাবে আজ, চাঁদ দেখলে জানানোর অনুরোধ

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT