চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনা চিকিৎসায় সেনাবাহিনীর প্রস্তুতি এবং ব্যবস্থাপনার কথা জানালো আইএসপিআর

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০১ অপরাহ্ণ ১১, মে ২০২০
- সেমি লিড, বাংলাদেশ
A A

দেশজুড়ে করোনাভাইরাস পরিস্থিতিতে চিকিৎসায় সেনাবাহিনীর প্রস্তুতি এবং ব্যবস্থাপনা তুলে ধরে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে: কোভিড-১৯ এ সংক্রমিত রোগীদের সেবা দিয়ে যাচ্ছে ঢাকা সিএমএইচসহ সকল সেনানিবাসের সিএমএইচগুলো৷ এখন পর্যন্ত ঢাকা সিএমএইচে ৩৪৫ জনকে সেবা প্রদান করা হয়েছে৷

সোমবার আইএসপিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে: বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরু হওয়ার সাথে সাথেই করোনা আক্রান্ত সশস্ত্র বাহিনী সদস্যদের চিকিৎসা ব্যবস্থার জন্য সেনাবাহিনীর পক্ষ থেকে পর্যাপ্ত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এ প্রেক্ষিতে ঢাকা সিএমএইচসহ সকল সেনানিবাসের সিএমএইচসমূহে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়। অদ্যাবধি ঢাকা সিএমএইচে সশস্ত্র বাহিনীতে কর্মরত ও অবসরপ্রাপ্ত মোট ৩৪৫ জন সামরিক-অসামরিক সদস্য ও তাদের পরিবারর্বগ কোভডি-১৯ এ আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন। এ পর্যন্ত ৮৮ জন আক্রান্ত রোগী সর্ম্পূণ সুস্থ হয়ে নিজ নিজ আবাসস্থলে প্রত্যার্বতন করেছেন এবং ভর্তি থাকা অপর সকল রোগী সুস্থ রয়েছেন। অদ্যাবধি ৬ জন রোগী মৃত্যুবরণ করেন। এরমধ্যে ৪ জন ৭০ বছর উর্ধ্ব অবসরপ্রাপ্ত এবং ২ জন কর্মরত সেনা সদস্য, যারা প্রত্যেকেই অনিরময়যোগ্য বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন।

বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের করোনা ভাইরাস পরীক্ষার জন্য আর্মড ফোর্সেস ইনস্টটিউিট অব প্যাথলজিতে (এএফআইপি) ৩ টি এবং অন্যান্য সেনানিবাসে অবস্থতি সিএমএইচে ১০টি আরটি-পিসিআর মেশিন রয়েছে।

আইএসপিআরের পক্ষ থেকে আরও জানানো হয়েছে: এখন পর্যন্ত এএফআইপিতে নিজস্ব ব্যবস্থাপনায় ৩১৯৪টি নমুনা পরীক্ষা করা হয়ছে। এছাড়াও সকল সিএমএইচে পর্যাপ্ত পরিমাণ পিপিই, মাস্ক, গ্লাভস এবং প্রয়োজনীয় ঔষাধিসহ আনুষঙ্গিক চিকিৎসা সরঞ্জামাদি মজুদ রয়েছে। পাশাপাশি সিএমএইচসমূহে পরিকল্পিতভাবে সার্বক্ষণিক প্রশক্ষিণপ্রাপ্ত চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত করা হচ্ছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আইএসপিআরকরোনাকরোনাভাইরাস
শেয়ারTweetPin

সর্বশেষ

মেসির ‘প্রথম’ হ্যাটট্রিক, মেসিময় জয়ে শুরু বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার

জুন ১৭, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে প্রস্তুত মৌলভীবাজার

জুন ১৭, ২০২৬

বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন ৩৫ দশমিক ৭৬ বিলিয়ন ডলার

জুন ১৭, ২০২৬

মেসির রেকর্ড, প্রথমার্ধে এগিয়ে আর্জেন্টিনা

জুন ১৭, ২০২৬

এমবাপেই শুধু পারেন

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT