চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় ক্লান্ত বিশ্ব কি যুদ্ধের ধাক্কা সামলাতে পারবে?

সম্পাদনা পর্ষদ সম্পাদনা পর্ষদ
৬:২৭ অপরাহ্ণ ২৪, ফেব্রুয়ারি ২০২২
সম্পাদকীয়
A A
ইউক্রেনে রাশিয়ার আক্রমণের সময় বড় ধোঁয়া ও অগ্নিকাণ্ডের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে সামরিক অভিযানের নির্দেশ দেওয়ার পর থেকেই বিশ্বজুড়ে উত্তেজনা দেখা দিয়েছে। ইতিমধ্যে ইউক্রেনের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে। বিশ্ব নেতারা নানা প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এই ঘটনায়।

২০১৯ সালের ডিসেম্বরে শুরু হওয়া করোনাভাইরাসের প্রভাবে পুরো বিশ্ব যখন এখনও নাজেহাল অবস্থায় আছে, এই অবস্থায় একটি যুদ্ধ নতুন করে যে সঙ্কটময় পরিস্থিতি তৈরি করবে তাতে কোনো সন্দেহ নেই। রাশিয়ার ও ইউক্রেন যুদ্ধের প্রভাবও ইতিমধ্যে পড়তে শুরু করেছে বিশ্ব অর্থনীতির নানা ক্ষেত্রে। সবমিলিয়ে মারাত্মক একটি সঙ্কটের মুখে পুরো বিশ্ব।

বিশ্বব্যাপী করোনায় আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ৪২ কোটি ৯৭ লাখের ঘর। অন্যদিকে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৫৯ লাখ ৩৫ হাজার। আর গত ২৪ ঘণ্টায় সারাবিশ্বে করোনায় মারা গেছেন প্রায় সাড়ে ১০ হাজার মানুষ। নতুন করে আক্রান্তের সংখ্যা পৌঁছেছে প্রায় পৌনে ১৮ লাখে। আক্রান্ত ও মৃতের সংখ্যা বিচারে ইউক্রেন-রাশিয়াসহ ইউরোপের বিভিন্ন দেশে এখনও জটিল পরিস্থিতি বিরাজ করছে। যুদ্ধের কারণে স্বাস্থ্য খাতসহ নানাখাতে মানবিক বিপর্যয়ের শঙ্কা আছে।

যুদ্ধ পরিস্থিতি শুরুর সাথে সাথে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম ১০০ ডলার ছাড়িয়ে গিয়েছে। বড় ধরনের দরপতন দেখছে বিশ্বের প্রধান শেয়ারবাজারগুলো, বাংলাদেশের শেয়ারবাজারেও বিরাট পতন লক্ষ্য করা গেছে। মুদ্রা বাজারেও বিরাট প্রভাব পড়তে শুরু করেছে, বড় দর পতন হয়েছে ডিজিটাল মুদ্রা তথা ক্রিপ্টোকারেন্সি মার্কেটে। রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় গম রপ্তানিকারক। তাই রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রের শক্ত অর্থনৈতিক নিষেধাজ্ঞা বাড়িয়ে তুলবে খাবারের দাম।

এছাড়া রাশিয়া বিশ্বের সবচেয়ে বড় ধাতু জাতীয় পদার্থ রপ্তানিকারক। এসব ধাতু মোবাইল ফোন ও মোটর ইন্ড্রাস্ট্রির জন্য অপরিহার্য হওয়া বাড়তে পারে এগুলোর দামও।

জ্বালানি তেল ও খাদ্য দ্রব্যের দামের প্রভাব বাংলাদেশসহ বিশ্বের সব দেশেই পড়বে, তা নিশ্চিত করে বলা যায়। এসব বিষয়ে লক্ষ্য রেখে প্রস্তুতি নেয়া খুবই জরুরি বলে আমরা মনে করি। দ্রুত যুদ্ধ বন্ধ না হলে পুরোবিশ্ব মারাত্মক সঙ্কটে পড়বে।

বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় জাতিসংঘের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে বিশ্ব নেতারা কার্যকর পদক্ষেপ নেবেন বলেও আমাদের আশাবাদ।

ট্যাগ: ইউক্রেনকরোনাভাইরাসরাশিয়ারাশিয়া ইউক্রেন উত্তেজনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

খোন্দকার ইব্রাহিম খালেদ: তার সত্য উচ্চারণগুলো প্রতিদিনই প্রাসঙ্গিক

পরবর্তী

সিডন্সের কাছে ইবাদতের চাওয়া ‘১০ মিনিট’

পরবর্তী
বাংলাদেশ ক্রিকেটাররা অনুশীলনে ব্যস্ত, একজন কোচ নির্দেশনা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সিডন্সের কাছে ইবাদতের চাওয়া ‘১০ মিনিট’

বঙ্গভবনের সামনে সার্চ কমিটির সদস্যরা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

১০ জনের নাম জমা দিতে বঙ্গভবনে সার্চ কমিটি

সর্বশেষ

লর্ডসে পাকিস্তানকে গুটিয়ে সিরিজ ঘরেই রাখল ইংল্যান্ড

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

রাজধানীতে সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলি, নারীসহ গুলিবিদ্ধ ৩

আগস্ট ৩০, ২০২৬

মালাগাকে আটকে দিয়ে শীর্ষ শক্ত করল রিয়াল

আগস্ট ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

সাইপ্রাস উপকূলে ফেরি উল্টে নিহত ৭, নিখোঁজ ২৩

আগস্ট ৩০, ২০২৬

তিন জেলায় নতুন এসপিসহ পুলিশের ১৭ কর্মকর্তা রদবদল

আগস্ট ৩০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT