চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় সেনা ও নৌবাহিনীর মানবিক সহায়তা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১৪ অপরাহ্ণ ২৫, এপ্রিল ২০২১
বাংলাদেশ
A A

করোনা মোকাবেলায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী বিতরণ করছে বাংলাদেশ সেনা ও নৌবাহিনী।

আজ রোববার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনী আজ রোববার সকালে রাঙ্গামাটি রিজিয়নের আওতাধীন বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে গরীব ও দুঃস্থ ৪০টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। এছাড়াও, কাপ্তাই জোনের ৭ আর ই ব্যাটালিয়ন কাপ্তাই এ ২৫ জন গরীব ও দুস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করে।

করোনায় কর্মহীন পার্বত্যাঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীদের মাঝে সেনাবাহিনী নিজেদের রেশনের একটি অংশ বিতরণ করে আসছে। দূর্গম পাহাড়ি পথ পায়ে হেটে পাড়ি দিয়ে কাঁধে করে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের মাঝে পৌঁছে দিচ্ছেন খাদ্য সহায়তা। যাতে মানুষ খাদ্য সংকটে না পরে।

সেনাবাহিনীর এ সহায়তা কার্যক্রম পার্বত্য অঞ্চলের সুবিধা বঞ্চিত মানুষগুলোর জন্য একটি চলমান প্রক্রিয়া। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

আরেক সংবাদ বিজ্ঞপ্তিতে আইএসপিআর জানায়,  নৌবাহিনীর সদস্যরা আজ রোববার রাজধানী ঢাকার ভাষানটেক এলাকার ৩০০ পরিবারের মাঝে খাদ্য সহায়তা প্রদান করে। এছাড়া খুলনা শহরের খালিশপুর বিহারী পল্লীতে ৩০০ অসহায় পরিবার, রুপসা ঘাট এলাকার ৫০০ পরিবার এবং খুলনার লবনচরা এলাকার ২০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

Reneta

এছাড়াও, চট্টগ্রামের কাঠগড়, ডেল পাড়া ও চড়হালদা এলাকার ৩০০ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এছাড়া বানৌজা মংলা কর্তৃক দিগরাজ বাজার ও তৎসংলগ্ন এলাকার ২০০ অসহায় ও দুস্থ পরিবারের মাঝেও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, চিনি, তেল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

চট্টগ্রামের পোর্ট, বন্দর এলাকা ও সেন্টমার্টিন এর ৭০০ অসহায় জেলে ও দরিদ্র পরিবারের মাঝে এই সহায়তা বিতরণ করে। বাগেরহাটের মোংলার দিগরাজ বাজার, বানিয়াসান্তা ও মোংলা পৌর এলাকার অসহায় ও দরিদ্র ৪০০ পরিবার এবং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাস্থ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পাশ্ববর্তী এলাকার লালুয়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৩০০ পরিবারের মাঝে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী প্রদান করা হয়।

এছাড়া নৌবাহিনী জাহাজ সালাম ও কর্ণফুলী বরিশাল ও পটুয়াখালীর দরিদ্র জেলেদের মাঝে অনুর্রপ সহায়তা বিতরণ করছে। পাশাপাশি খুলনার শিপইয়ার্ড ও হরিণটানা এলাকায় খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী দেওয়া হয়। খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।

করোনার কারণে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে। দেশের করোনা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: করোনাভাইরাসনৌবাহিনীমানবিক সহায়তাসেনাবাহিনী
শেয়ারTweetPin
পূর্ববর্তী

এবারও শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধে প্রণোদনা ঋণ চান পোশাকখাতের মালিকেরা

পরবর্তী

লকডাউনে বদলে গেছে কুয়াকাটা সৈকতের পরিবেশ

পরবর্তী

লকডাউনে বদলে গেছে কুয়াকাটা সৈকতের পরিবেশ

দ্বিতীয় ডোজ ভ্যাকসিন নিয়েছেন ২৩ লক্ষাধিক মানুষ

সর্বশেষ

তরেসের গোলে মেসিদের স্বপ্ন গুঁড়িয়ে বিশ্বচ্যাম্পিয়ন স্পেন

জুলাই ২০, ২০২৬

দশ জনের দলে পরিণত আর্জেন্টিনা, খেলা গড়াল অতিরিক্ত সময়ে

জুলাই ২০, ২০২৬

হাফটাইম শোর জন্য ফুটবলের আইন ভাঙল ফিফা

জুলাই ২০, ২০২৬

বল দখলে আধিপত্য স্পেনের, প্রথমার্ধে গোলশূন্য সমতা

জুলাই ২০, ২০২৬

টম ক্রুজের কণ্ঠে ফুটবলের মহাকাব্য

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT