আন্তর্জাতিক

করোনায় বিশ্বে সংক্রমণ বাড়লেও মৃত্যু কমেছে

জনসাধারণের জন্য করোনাভাইরাস প্রতিরোধে মাস্ক পরার গুরুত্ব বোঝানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

একজন নারী মাস্ক পরিধান করে করোনাভাইরাসের সংক্রমণ রোধে সচেতনতা সৃষ্টি করছেন।. Channel i News – চ্যানেল আই নিউজ

শেষ ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে বিশ্বজুড়ে করোনাভাইরাসের সংক্রমণ বাড়লেও মৃত্যুর সংখ্যা কমেছে।

এর আগে গতকাল (০৩ ফেব্রুয়ারি) ৮ মাসের মধ্যে সর্বোচ্চ মৃত্যু দেখেছে ‍বিশ্ব। এই সময়ে বিশ্বজুড়ে ভাইরাসটির সংক্রমণে মৃত্যু হয়েছিল ১১ হাজার ৯২১ জনের।

ওয়ার্ল্ডোমিটারের পরিসংখ্যান অনুযায়ী গত ২৪ ঘল্টায় বিশ্বে মৃত্যুর সংখ্যা আগের দিনের তুলনায় কমে ১১ হাজার ২৮৮ জন হয়েছে। আর শেষ ২৪ ঘণ্টায় নতুন করে বিশ্বে ৩০ লাখ ৫৭ হাজার ৯৬৮ জনের শরীরে ভাইরাসটির উপস্থিতি মিলেছে। বৃহস্পতিবার ৩০ লাখ ১৭ হাজার ৮৫৫ জন আক্রান্ত হওয়ার কথা জানানো হয়েছিল।

এর আগে গতকাল (২ ফেব্রুয়ারি) করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ৫ মাসের মধ্যে ১১ হাজার ১৬৮ জন মানুষের মৃত্যুর তথ্য জানায় ওয়ার্ল্ডোমিটার।

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। ফ্রান্সকে টপকে আক্রান্ত বিবেচনায় আজ প্রথম অবস্থানে রয়েছে ব্রাজিল।

শেষ ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে নতুন করে মৃত্যুবরণ করেছে ২ হাজার ৩৭৬ জন। এছাড়াও দেশটিতে নতুন শনাক্ত হয়েছে ২ লাখ ৫৫ হাজার ৯৯৪ জন।

অন্যদিকে, ব্রাজিলে ২ লাখ ৮৬ হাজার ৫০ জন মানুষের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। পাশাপাশি মৃত্যু হয়েছে ৯২৩ জনের।

এই সময়ের সংক্রমণে তৃতীয় স্থানে থাকা ফ্রান্সে আগের দিন আক্রান্তের সংখ্যা ৩ লাখ ছাড়ালেও শেষ ২৪ ঘণ্টায় নতুন শনাক্ত হয়েছে ২ লাখ ৭৪ হাজার ৩৫২ জন। মৃত্যু হয়েছে ২৬৪ জনের।

চতুর্থ স্থানে থাকা জার্মানিতে রেকর্ড সংখ্যক নতুন আক্রান্ত হয়েছে ২ লাখ ৪০ হাজার ২১৮ জন। সেখানে মৃত্যু হয়েছে ১৮৬ জনের।

এছাড়াও শেষ ২৪ ঘণ্টায় ভারত, রাশিয়া, ইতালি এবং তুরস্কে নতুন শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

বিষয়:ইতালি করোনাভাইরাস ফ্রান্স বিশ্বে করোনা পরিস্থিতি ব্রাজিল যুক্তরাষ্ট্র

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…