ডিজিটাল শর্ট

করোনায় ফাঁকা ঢাকা, মানুষ, যানবাহন একেবারেই নেই

করোনার কারণে ঢাকা শহরে রাস্তাগুলো খালি, যানবাহন ও মানুষ নেই, শহরটি শান্ত ও নিরিবিলি।. Channel i News – চ্যানেল আই নিউজ

ভিডিও প্রতিবেদনের বিস্তারিত তথ্য ও প্রাসঙ্গিক বর্ণনা নিচে পড়ুন।

এ যেন এক আজব ঢাকা। নেই চিরচেনা যানজট, দীর্ঘ সময়ের অপেক্ষা আর হর্নের শব্দ। ঢাকা এখন ফাঁকা। করোনাভাইরাস মোকাবিলায় ঢাকাসহ সারা দেশ লকডাউন। চলছে অ্যাম্বুলেন্স। সংবাদের পরিবহন। ইকবাল রোড থেকে চ্যানেল আইয়ের সংবাদের একটি গাড়ি সাধারণ দিনে, অর্থাৎ যানজটের দিনে অফিসে আসতে সময় লেগে যায় ৪০ থেকে ৫০ মিনিট। আজ বৃহস্পতিবার ইকবাল রোড থেকে চ্যানেল আইয়ের গাড়িটির অফিসে আসতে সময় লাগে মাত্র ৬ মিনিটি। অতি জরুরি কারণ ছাড়া রাস্তায় কেউ নেই। অফিসে আসার পথে ভিডিওটি ধারণ করেছেন চ্যানেল আই সংবাদের প্রধান বার্তা সম্পাদক ও চ্যানেল আই অনলাইনের সম্পাদক জাহিদ নেওয়াজ খান।

বিষয়:করোনাভাইরাস ফাঁকা ঢাকা যানজট লকডাউন

আরও পড়ুন

পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…