চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

করোনায় জমায়েত: মামলার পর নিখোঁজ মাওলানা সাদ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৪ অপরাহ্ণ ০১, এপ্রিল ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের মধ্যে বিধি-নিষেধ অমান্য করে ভারতের নয়াদিল্লিতে তাবলীগ জামাতের সদর দপ্তরে জমায়েতের ঘটনায় পুলিশের মামলার পর নিখোঁজ রয়েছেন তাবলীগ প্রধান মাওলানা সাদ কান্ধলভী।

দেশটির পুলিশ প্রশাসন বলছে, ওই জমায়েতর পর থেকেই জায়গাটি করোনাভাইরাসের অন্যতম কেন্দ্রবিন্দু হয়ে উঠে।

ভারতের একাধিক গণমাধ্যম জানিয়েছে, এমন ঘটনা প্রকাশের পর সংগঠনটির প্রধান মাওলানা সাদ এবং আরও ৬ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়।

করোনাভাইরাস মোকাবেলায় নেয়া সরকারের সকল নিষেধাজ্ঞা উপেক্ষা করে মার্চ মাসের শুরুতে তাবলীগের ওই জমায়েতে যোগ দেয় কয়েক হাজার মানুষ। সেখানে বিভিন্ন দেশ থেকে বহু প্রতিনিধিও অংশ গ্রহণ করে।

ওই জমায়েতে সামাজিক দূরত্ব বজায় রাখার নিয়মও মানা হয়নি। এরপর জমায়েতে অংশ নেওয়া ব্যক্তিরা ভারতের বিভিন্ন রাজ্যে যান, এতে করোনাভাইরাস ছড়িয়ে পড়ে।

গত তিন দিনে তাবলীগের প্রধান ভবন মার্কাজ নিজামুদ্দিন থেকে দুই হাজার জনেরও বেশি মানুষকে বের করে দেওয়া হয়েছে।

মাওলানা সাদ কান্ধলভী অভিযোগের পর থেকে নিখোঁজ রয়েছেন। গত শনিবার তাকে শেষবার দেখা গিয়েছিল, সেই সময় সবেমাত্র করোনাভাইরাস ছড়াতে আরম্ভ করে সেখানে।

মাওলানা সাদ ছাড়াও, দিল্লি পুলিশের দায়ের করা মামলায় নাম রয়েছে জিশান, মুফতি শেহজাদ, এম সফি, ইউনুস, মুহাম্মদ সালমান, এবং মুহাম্মদ আশরাফের। তাদের বিরুদ্ধে মহামারি সংক্রান্ত আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানান দিল্লি পুলিশ কমিশনার এসএন শ্রীবাস্তব।

ট্যাগ: করোনাভাইরাসতাবলীগ জামায়াত
শেয়ারTweetPin
পূর্ববর্তী

করোনা নিয়ে প্রতিবেদন: সরকারের আবেদনে ভারতের সুপ্রিম কোর্টের না

পরবর্তী

আদালতের ছুটিও বাড়ল

পরবর্তী

আদালতের ছুটিও বাড়ল

কঠোর অবস্থানে যাচ্ছে সেনাবাহিনী

সর্বশেষ

ছবি: সংগৃহীত

হামে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্তের সংখ্যা কমছে

আগস্ট ২৯, ২০২৬

কেন বিষণ্ণতায় আক্রান্ত হয়ে পড়লেন আলভারেজ

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চারিদিকে পানি, কিশোরকে যেভাবে বাঁচাল নেপাল সেনাবাহিনী

আগস্ট ২৯, ২০২৬
ছবি: সংগৃহীত

ফেসবুক লাইভের মধ্যেই পুলিশ সদস্যকে বিএনপি নেতার চড়, এরপর যা ঘটল

আগস্ট ২৯, ২০২৬

নেপাল-তিব্বত সীমান্তের দুর্যোগে কোন দেশের কত নাগরিক নিখোঁজ?

আগস্ট ২৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT